এবার শাহরুখ খানকে খুনের হুমকি

সলমন খানের পর এবার খুনের হুমকি পেলেন শাহরুখ খান। সূত্রের খবর, হুমকি মিলেছে অজ্ঞাত পরিচয় ব্যক্তির কাছ থেকে। বৃহস্পতিবার সেই মর্মে অভিযোগ দায়ের হয়েছে মুম্বইয়ের বান্দ্রা থানায়। এই নিয়ে আবারও এক বলিউড তারকা খুনের হুমকি পেলেন। কে বা কারা এর নেপথ্যে রয়েছে? তা নিয়ে চলছে তদন্ত। কিন্তু বিগত বেশ কিছুদিন ধরে মায়ানগরীতে যেভাবে তারকারা নিশানা […]

আরও পড়ুন

সলমন খানকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার রাজস্থানের যুবক

সলমন খানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজস্থানের ৩২ বছর বয়সী এক ব্যক্তিকে বুধবার কর্ণাটক থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং মহারাষ্ট্র পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। অভিযুক্ত ভিখা রাম, যিনি বিক্রম নামেও পরিচিত, তিনি রাজস্থানের জালোরের বাসিন্দা।  হাভেরির পুলিশ সুপার অংশু কুমার বলেন, ‘মহারাষ্ট্র এটিএস (অ্যান্টি টেররিজম স্কোয়াড)-এর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে হাভেরি টাউন থেকে […]

আরও পড়ুন

প্রয়াত বিশ্বের প্রথম মিস ওয়ার্ল্ডার কিকি হাকানসন

যুক্তরাষ্ট্রের প্রথম মিস ওয়ার্ল্ড কিকি হাকানসন ৯৫ বছর বয়সে মারা গিয়েছেন। সোমবার (৪ নভেম্বর) ক্যালিফোর্নিয়ায় নিজ বাড়িতে ঘুমের মধ্যে মারা যান তিনি। তার পরিবার নিশ্চিত করেছে যে তিনি বয়সজনিত কারণেই মারা গিয়েছেন। মিস ওয়ার্ল্ডের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমেও এই ঘোষণা দেওয়া হয়।সুইডেনে জন্মগ্রহণকারী কিকি হাকানসন ১৯৫১ সালে লন্ডনে অনুষ্ঠিত উদ্বোধনী মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় মিস ওয়ার্ল্ডের মুকুট […]

আরও পড়ুন

প্রয়াত ‘কোই মিল গয়া’ এবং ‘গদর’খ্যাত বলিউডের জনপ্রিয় অভিনেতা টনি মীরচান্দানি

উত্‍সব শেষ হতেই শোকের ছায়া বিনোদন দুনিয়ায়। দুদিন আগেই প্রয়াত হয়েছেন জনপ্রিয় পরিচালক গুরুপ্রসাদ। এবার ফের আরেক দুঃসংবাদ। প্রয়াত হলেন ‘কোই মিল গয়া’ এবং ‘গদর’খ্যাত বলিউডের জনপ্রিয় অভিনেতা টনি মীরচান্দানি৷ তাঁর মৃত্যুর খবর শোকস্তব্ধ ভক্তরা৷ অনেকদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন তিনি। সোমবার সেই দীর্ঘ অসুস্থতায় প্রয়াত হন তিনি। আচমকাই তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া বলিউডে। একাধিক […]

আরও পড়ুন

পচগলা ঝুলন্ত দেহ উদ্ধার জনপ্রিয় পরিচালক গুরুপ্রসাদের

ফের আত্মহত্যার ঘটনায় শোরগোল কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে। কন্নড় ছবির জনপ্রিয় পরিচালক গুরুপ্রসাদ চলে গেলেন মাত্র ৫২ বছর বয়সে। স্থানীয় মিডিয়া সূত্রে খবর, সিলিং ফ্যান থেকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন পরিচালক। কর্নাটকের মদনায়কানহল্লি স্থিত নিজ বাসভবন থেকেই উদ্ধার হয়েছে পরিচালকের পচাগলা মরদেহ।  জানা গিয়েছে সম্প্রতি ফের বিয়ে করেছিলেন গুরুপ্রসাদ। ‘মাতা’, ‘এদেলু মঞ্জুনাথ’-এর ছবি পরিচালনা করে […]

আরও পড়ুন

প্রয়াত বিখ্যাত ফ্যাশন ডিজাইনার রোহিত বল

ফ্যাশন জগতে নেমে এল শোকের ছায়া! দীর্ঘ অসুস্থতার সঙ্গে লড়াই করে শেষ জয় হল না ডিজাইনার রোহিত বলের! মৃত্যু হল বিখ্যাত ফ্যাশন ডিজাইনার রোহিত বলের! মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর! তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফ্যাশন ডিজাইন কাউন্সিল। রোহিত বলকে ফ্যাশন জগতে ‘গুড্ডা’ নামেও চেনে অনেকে! গত ডিসেম্বর অর্থাৎ ২০২৩-এর ডিসেম্বর মাসে হৃদরোগের সমস্যায় […]

আরও পড়ুন

সলমান খান ও বাবা সিদ্দিকির ছেলে জিশানকে হুমকি দিয়ে গ্রেফতার বরেলির যুবক

সলমান খান ও বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকিকে প্রাণনাশের হুমকি দিয়ে গ্রেফতার বরেলির এক যুবক। তাকে জেরা করে তাজ্জব নয়ডা ও মুম্বই পুলিশ। তৈয়ব আলি নামে ২০ বছরের ওই যুবক জানিয়েছে মজা করার জন্যই সে সলমানকে প্রাণনাশের হুমকি দিয়েছিল। নয়ডার সেক্টর ৩৯-এ নিজের কাকার সঙ্গে থাকে সে। একটি কনস্ট্রাকশন সাইটে সে দৈনিক মজুরের কাজ করে। […]

আরও পড়ুন

ওটিটির পর এবার বড় পর্দায় মির্জাপুর

এবার বড় পর্দায় আসছে মির্জাপুর। ওটিটি প্ল্যাটফর্মে মির্জাপুর ৩-এর মুক্তির পরই নির্মাতারা ঘোষণা করেছেন এবার বড় পর্দাতেও আসতে চলেছে ‘মির্জাপুর: দ্য ফিল্ম’। ফলে ওয়েব সিরিজের দুনিয়ার পাশাপাশি এবার ঝড় আছড়ে পড়তে চলেছে প্রেক্ষাগৃহেও। আজ, সোমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একথা জানিয়েছে প্রযোজনা সংস্থা। ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং  দিব্যেন্দুকে। […]

আরও পড়ুন

নাবালিকাদের দিয়ে যৌনদৃশ্যের শ্যুটিং! জিতেন্দ্রকন্যা একতা কাপুরের বিরুদ্ধে পকসো আইনে দায়ের মামলা

নাবালিকাদের দিয়ে অশ্লীল দৃশ্যে অভিনয় করানোর দায়ে আইনি জটে প্রযোজক একতা কাপুর। এই একই মামলায় অভিযুক্ত তাঁর মা তথা জিতেন্দ্র পত্নী শোভা কাপুরও। ১৮ অক্টোবর মামলা দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে। ওয়েব সিরিজে অশালীন দৃশ্য দেখানোর অভিযোগে শিক্ষক স্বপ্নিল রেওয়াজি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওটিটি প্ল্যাটফর্ম অল্ট বালাজিতে ওয়েব সিরিজ গন্ডি বাতের সিজন ৬-এ […]

আরও পড়ুন

প্রয়াত ‘বিবাহ অভিযান’-এর পরিচালক দেব কুমার বসু

বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন বাংলা সিনেমা তথা মঞ্চের প্রবাদপ্রতিম শিল্পী দেবরাজ রায়। রাত পোহাতেই বিনোদন দুনিয়ায় আরও এক নক্ষত্র পতন। প্রয়াত পরিচালক দেব কুমার বসু। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি। শুক্রবার সকালে প্রয়াত পরিচালক দেবকী কুমার বসুর ছেলে দেবকুমার বসু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটকদের […]

আরও পড়ুন
error: Content is protected !!