স্বস্তিকা মুখোপাধ্যায়ের পর এবার রুক্মিণী মৈত্রের ফেসবুক হ্যাক

স্বস্তিকা মুখোপাধ্যায়ের পর এবার অভিনেত্রী রুক্মিণী মৈত্রের ফেসবুক হ্যাক হয়ে গিয়েছে। সে খবর তিনি ইনস্টাগ্রামে জানিয়ে সাবধান করেছেন অনুরাগীদের। নায়িকা জানিয়েছেন, “সবাইকে জানাচ্ছি, আমার ফেসবুক প্রোফাইল হ্যাক করা হয়েছে। সেই প্রোফাইল থেকে নানা রকম অশালীন মেসেজ যাচ্ছে। কেউ এ ধরনের কোনও কিছু পেলে তার উত্তর দেবেন না। সকাল থেকে অনেকেই বিষয়টি আমায় জানিয়েছেন। আমার সোশ্যাল […]

আরও পড়ুন

আসছে সন্দীপ রায়ের ‘নয়ন রহস্য’

আসছে পরিচালক সন্দীপ রায়ের “নয়ন রহস্য” ! সুরিন্দর ফিল্মস দ্বারা প্রযোজিত, এই ছবিটি সাসপেন্স, ড্রামা এবং অ্যাডভেঞ্চারের এক অনন্য মিশেল হতে চলেছে। একটি ছোট্ট ছেলের অন্তর্ধান ! সেই নিয়েই “নয়ন রহস্য” ! সঙ্গে হিঙ্গরানির হত্যার রহস্য। চেন্নাইয়ের চিত্তাকর্ষক পটভূমিতে ছবির শ্যুটিং শেষ হয়েছে। ফেলুদার আইকনিক চরিত্রটিকে আধুনিক করার প্রয়াসে, পরিচালক সমসাময়িক সময়ের দিকে প্রতিফলন করেছেন। ফেলুদার সারমর্ম […]

আরও পড়ুন

ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন শাহরুখ-সলমান

সারাবিশ্বে আজ উদযাপিত হল ঈদ। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রেটি, সবাই তাঁদের নিজস্ব কায়দায় ঈদ উদযাপন করলেন। একই সঙ্গে প্রতি বছরের মতো এবারও ভক্তরা তাঁদের প্রিয় সুপারস্টার সলমান খান ও শাহরুখ খানকে দেখার অপেক্ষায় ছিলেন। আবশেষে মনোবাসনা পূরণ হল।  যত দূর চোখ যায়, শুধু মাথা আর মাথা আর গলা ফাটিয়ে চিৎকার করছে প্রিয় তারকার […]

আরও পড়ুন

বুমেরাং-এর ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্যে আনলেন জিৎ

ঈদের দিনে বাংলা সিনেমাপ্রেমীদের জন্য ট্রিট নিয়ে হাজির হলেন সুপারস্টার জিৎ। প্রকাশ্যে এল সৌভিক কুন্ডু পরিচালিত সাই-ফাই কমেডি ফিল্ম বুমেরাং-এর ফার্স্ট লুক। আগেই জানা গিয়েছিল এই ছবির হাত ধরেই প্রথমবার জুটি বাঁধতে চলেছেন জিৎ এবং রুক্মিণী মৈত্র। আজ সকালে সোশ্যাল মিডিয়ায় বুমেরাং-এর প্রথম লুক পোস্টার শেয়ার করেন জিৎ। পোস্টারে জিতকে একটি উড়ন্ত সুপারবাইকে উঠতে দেখা […]

আরও পড়ুন

ঈদের দিনে সুখবর দিলেন সলমন খান, আগামী বছরেই আসছে ‘সিকন্দর’

প্রতি বছর ঈদে নিজের ছবি নিয়ে প্রেক্ষেগৃহে হাজির হন সকলের প্রিয় ভাইজান সলমন খান। তবে এবারে ঈদের দিনে সলমনের কোনও ছবি মুক্তি পেল না। কিন্তু প্রিয় অনুরাগীদের এক্কেবারে খালি হাতে ফেরালেন না ভাইজান। আগামী বছর ঈদের দিনে মুক্তি পাবে তার পরবর্তী ছবি ‘সিকন্দর’। নিজেই সোশ্যাল মিডিয়ায় সে কথা ঘোষণা করলেন সল্লু ভাই। এ আর মুরুগাদোস […]

আরও পড়ুন

বাংলাদেশের ঈদের নাটকে গান গাইলেন অনুপম রায়

এবার এপার বাংলা পাশাপাশি বাংলাদেশেও কাজ করছেন অনুপম রায়। বাংলাদেশের টেলিভিশনে যুক্ত হলেন তিনি। এবার বাংলাদেশের নাটকে যুক্ত হলেন তিনি। ঈদের নাটক ‘আদরে থেকো’তে গান গেয়েছেন তিনি।ইশতিয়াক আহমেদের লেখা এই নাটকটি এটি পরিচালনা করেছেন মোহন আহমেদ। অভিনয়ের পাশাপাশি নাটকটি প্রযোজনা করেছেন অভিনেতা নিলয় আলমগীর। এই নাটকের গানেই কণ্ঠ দিয়েছেন অনুপম। এর আগেও বাংলাদেশের ছবিতে গান গেয়েছেন […]

আরও পড়ুন

নগরনটী আম্রপালি রূপে পর্দায় আসছেন অঙ্কিতা

আবারও নতুন ভাবে পর্দায় ধরা দিতে চলেছেন অঙ্কিতা লোখান্ডে। সন্দীপ সিং-এর পরিচালনায় নগরনটী আম্রপালি-তে দেখা যাবে অঙ্কিতাকে। এর আগে এই চরিত্রে অভিনয় করেছেন সুপ্রিয়া দেবী, বৈজয়ন্তীমালা। দুই কিংবদন্তি অভিনেত্রীর জুতোয় পা রাখার আগে অঙ্কিতা তাই প্রত্যেকের শুভেচ্ছা এবং আশীর্বাদ চেয়েছেন। অভিনেত্রীর দাবি, সন্দীপের আগের কাজ তাঁকে প্রচুর প্রশংসা এনে দিয়েছে। তিনিও যে সুযোগ পেলে নিজেকে […]

আরও পড়ুন

আন্তর্জাতিক স্তরে পাড়ি দিল ‘গার্লস উইল বি গার্লস’

রিচা চাড্ডা ও আলি ফজলের প্রথম প্রযোজিত ছবি “গার্লস উইল বি গার্লস” পাড়ি দিচ্ছে টিআইএফএফ নেক্সট ওয়েভ ফিল্ম ফেস্টিভ্যালে। ইতিমধ্যেই সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যাল এবং সাউথ বাই সাউথ ওয়েস্ট ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়েছে ছবিটির। নতুন এই উদ্যোগে খুশি রিচা ও আলি। ছবিটি ১৪ এপ্রিল চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। টিআইএফএফ নেক্সট ওয়েভ ফিল্ম ফেস্টিভ্যাল চলবে ১১ থেকে ১৪ […]

আরও পড়ুন

গরমের ছুটিতে আসছে ‘দাবাড়ু’

এবছর ১০ মে মুক্তি পাচ্ছে পথিকৃৎ বসু পরিচালিত ‘দাবাড়ু’। প্রথমে কথা ছিল, ছবিটি শীতে মুক্তি পাবে। চিত্রনাট্য লিখেছেন অরিত্র বন্দ্যোপাধ্যায়। সংলাপে অর্পণ গুপ্ত। নিবেদনে নন্দিতা রায়-সঞ্জয় আগরওয়াল। পুজোমুক্তি থ্রিলারের পর এই প্রথম জীবনীমূলক স্পোর্টস ড্রামা উপহার দিতে চলেছেন নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের বর্ণময় জীবনের এক টুকরো ছবি ধরা পড়েছে এই ছবিতে। দাবাড়ুর ছেলেবেলা ফুটিয়ে […]

আরও পড়ুন

স্বামীর রহস্যজনক অন্তর্ধানের তদন্তে আসছে ‘ম্যাডাম সেনগুপ্ত’

শুভ মহরত হয়ে গেল সায়ন্তন ঘোষাল পরিচালিত ‘ম্যাডাম সেনগুপ্ত’- এর। ছবিতে প্রধান চরিত্রে দেখাযাবে ঋতুপর্ণা সেনগুপ্ত-কে। পাশাপাশি ছবিতে দেখতে পাওয়া যাবে রাহুল বোস, অনন্যা চ্যাটার্জি, সুব্রত দত্ত, দেবপ্রিয় মুখার্জি, রৌনক দে ভৌমিক, এবং রতন সরখেলকে। ম্যাডাম সেনগুপ্ত, একজন বিখ্যাত কার্টুনিস্ট, তাঁর বিবাহ বিচ্ছিন্ন স্বামীর রহস্যজনক অন্তর্ধানের তদন্তের জন্য কলকাতায় আসেন। এই যাত্রায় ম্যাডাম সেনগুপ্ত কী আবিষ্কার […]

আরও পড়ুন
error: Content is protected !!