ভাট ক্যাম্পে নাম লেখালেন নমোশি চক্রবর্তী

এবার মহেশ ভাটের ক্যাম্পে নাম লিখিয়েছেন নমোশি চক্রবর্তী। মিঠুন চক্রবর্তীর ছোট ছেলে নিজে সাংবাদিকদের জানিয়েছেন, এটি প্রথম ছবির মতো রোমান্টিক কমেডি নয়। ভাট প্রযোজনা সংস্থার সিগনেচার রহস্য-রোমাঞ্চ ছবিতে এবার দেখা যাবে তাঁকে। ছবির নাম এখনও ঠিক হয়নি। ঠিক হয়নি নায়িকা, সহ-অভিনেতাদের নামও। চেহারায়, উচ্চতায়, চলনে বলনে যেন বাবার প্রতিচ্ছবি তিনি। বলিউডে যাতে মাটি কামড়ে পড়ে […]

আরও পড়ুন

জঙ্গল থেকে উদ্ধার নিখোঁজ মার্কিন অভিনেতার নিথর দেহ

চার দিন নিখোঁজ থাকার পর জঙ্গল থেকে মার্কিন অভিনেতা কোল ব্রিংস প্লেন্টির নিথর দেহ পাওয়া গেল। প্যারামাউন্ট সিরিজ ‘১৯২৩’-এর দৌলতে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। কিন্তু অকালেই প্রাণ হারালেন অভিনেতা। মাত্র ২৭ বছর বয়সেই প্রয়াত হলেন অভিনেতা। প্লেন্টির আত্মীয়, ‘ইয়েলোস্টোন’ অভিনেতা মোসেস ব্রিংস প্লেন্টি ইনস্টাগ্রামে অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন এবং অভিনেতার বাবার একটি বিবৃতি শেয়ার করেছেন। […]

আরও পড়ুন

রবিবারের সকালে পার্কস্ট্রিটে কাজল

বেশ কয়েকদিন ধরেই বাংলায় রয়েছেন কাজল। বিশাল ফুরিয়া পরিচালিত তাঁর আগামী ছবি ‘মা’-র শুটিং চলছে।বৃষ্টিভেজা মেঘলাদিনে সকাল সকাল পার্কস্ট্রিটে দেখা মিলল অভিনেত্রী কাজলের। তবে তিনি একা নন, এদিন কাজলের সঙ্গে ছিলেন অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। কাজলের পরনে গোলাপি রঙের জাম্পশুট, চোখে রোদচশমা। পার্কস্ট্রিটে ফ্রেমবন্দি হলেন অভিনেত্রী। ফ্লুরিজের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন অভিনেত্রী। তাঁর জন্য সকাল থেকে […]

আরও পড়ুন

মুক্তি পেল ‘দো অর দো পেয়ার’ ছবির প্রথম অফিসিয়াল ট্রেলার

মুক্তি পেল শিরশা গুহ ঠাকুরতা পরিচালিত ‘দো অর দো পেয়ার’ ছবির প্রথম অফিসিয়াল ট্রেলার। এই ছবিতে অভিনয় করেছেন বিদ্যা বালান, প্রতীক গান্ধী, ইলিয়ানা ডি’ক্রুজ এবং সেনধিল রামামূর্তি। গতকালই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ট্রালার মুক্তির খবর জানিয়েছিলেন বিদ্যা। ট্রেলারের শুরুতেই প্রতীক গান্ধী এবং বিদ্যা বালানের চরিত্রগুলির মধ্যে উত্তপ্ত লড়াই হতে দেখা যায়। তারপরে তাদের যথাক্রমে ইলিয়ানা […]

আরও পড়ুন

১৮০ দিনের উপবাস ভেঙে অক্ষয় কুমারের হাতে ভোগ গ্রহণ করলেন হংসরত্ন সুরীশ্বরজী

জৈন সম্প্রদায়ের এক অতি সম্মানিত সন্ন্যাসী শ্রী হংসরত্ন সুরীশ্বরজী ১৮০ দিন পর উপবাস ভঙ্গ করলেন। টানা তিন মাস উপবাসের পর রবিবার, ৩১ মার্চ প্রথম খাবার মুখে তুললেন হংসরত্ন। আর তাঁর মুখে উপবাস ভঙ্গের পর প্রথম ভোগ অর্পণ করার সম্মান পেয়েছিলেন বলি অভিনেতা অক্ষয় কুমার। মুম্বইয়ের ন্যাশনাল স্পোর্টস ক্লাব অফ ইন্ডিয়ায় আয়োজিত হয়েছিল হংসরত্নের উপবাস ভঙ্গের […]

আরও পড়ুন

ইরফান খানের বদলে জায়গা করে নিলেন কার্তিক আরিয়ান!

ইরফান খানের বদলে জায়গা করে নিলেন কার্তিক আরিয়ান। জানা যাচ্ছে, বিশাল ভরদ্বাজের ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করার কথা ছিল ইরফান খানের। কিন্তু অভিনেতার আকস্মিক মৃত্যুতে সেই স্থানে এবার জায়গা করে নিলেন কার্তিক আরিয়ান। চলতি বছরের শেষেই শুরু হবে এই ছবির শ্যুটিং। শোনা যাচ্ছে, এই ছবির নাম রাখা হয়েছে ‘অর্জুন উস্তারা’। কার্তিক আরিয়ান এবং বিশাল ভরদ্বাজ প্রথমবারের মতো […]

আরও পড়ুন

দুর্ঘটনায় প্রয়াত চান্স পারডোমো

প্রয়াত হলিউডের জনপ্রিয় অভিনেতা চান্স পারডোমো। মাত্র ২৭ বছর বয়সে পৃথিবীকে বিদায় জানান এই অভিনেতা। মারাত্মক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন উদীয়মান তারকা চান্স পারডোমো। ২৭ বছর বয়সী এই তারকা ‘জেন ভি’, ‘চিলিং অ্যাডভেঞ্চারস অফ সাব্রিনা’ এবং টিভি সিরিজ ‘আফটার ট্রিলজি’-তে তাঁর ভূমিকার জন্য পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুর সঠিক সময় ও অবস্থান আপাতত গোপন রাখা হয়েছে। […]

আরও পড়ুন

ফিল্মফেয়ার বাংলা ২০২৪-এ চমক!

অন্যতম ঐতিহ্যশালী পুরস্কার হিসাবে গণ্য করা হয় ফিল্মফেয়ারকে। শুক্রবার আইটিসি রয়্যাল বেঙ্গলে বসেছিল ফিল্মফেয়ার বাংলা ২০২৪-এর আসর। সম্মানজনক ও তুমুল জনপ্রিয় পুরস্কারের মঞ্চ ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’।সেখানেই ঘোষিত হয় বিজয়ীদের নাম। এবছর লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করা হয় প্রখ্যাত পরিচালক প্রভাত রায়কে। এক নজরে দেখে নেওয়া যাক এবারের বিজয়ী তালিকাঃ সেরা চলচ্চিত্র: অর্ধাঙ্গিনীসেরা পরিচালক: অতনু ঘোষ […]

আরও পড়ুন

প্রয়াত তামিল অভিনেতা ড্যানিয়েল বালাজি

প্রয়াত তামিল অভিনেতা ড্যানিয়েল বালাজি। চিকিৎসকেরা জানায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেতার। মৃত্যুকালে তাঁর বয়স ৪৮ বছর। অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর ফ্যানেরা। তামিল চলচ্চিত্রে শিল্পের জন্য একটি বড় ধাক্কা। জানা গিয়েছে, চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা। শুক্রবার বুকে ব্যথার জন্য হাসপাতালে ভর্তি হন। মধ্যরাতে হঠাৎই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। ড্যানিয়েল […]

আরও পড়ুন

বিজেপিতে যোগ দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন স্বামী

লোকসভা ভোটের আবহে বিজেপিতে যোগ দিলেন বিজু জনতা দল বা বিজেডির দুই নেতা ভর্তৃহরি মহতাব ও সিদ্ধান্ত মহাপাত্র। বৃহস্পতিবার দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দেন তাঁরা। একইসঙ্গে এদিন বিজেপিতে যোগ দেন পদ্ম সম্মানে ভূষিত দময়ন্তী বেসরা। সিদ্ধান্ত মহাপাত্র অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন স্বামী। ২০০৪ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। রচনা শুধু বাংলাতেই নন, ওড়িয়া চলচ্চিত্র জগতেও […]

আরও পড়ুন
error: Content is protected !!