প্রয়াত বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও প্রাক্তন তৃণমূল বিধায়ক অনুপ ঘোষাল, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত হলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী তথা প্রাক্তন বিধায়ক ডঃ অনুপ ঘোষাল। শুক্রবার কলকাতায় নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে অনুপবাবুর বয়স হয়েছিল ৭৮ বছর। গত ৭ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। রাখা হয়েছিল ভেন্টিলেশন। এদিন দুপুর ১.৪৫-এ রাসবিহারী ফর্টিস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। সঙ্গীতশিল্পী ও প্রাক্তন […]

আরও পড়ুন

শিরডির সাঁই বাবার মন্দিরে শাহরুখ খান

দিনকয়েক আগেই শাহরুখ খানকে দেখা গিয়েছিল বৈষ্ণদেবী মন্দিরে পুজো দিতে। আর এবার মেয়ে সুহানাকে নিয়ে গেলেন কিং খান মহারাষ্ট্রের বিখ্যাত শিরডি সাঁই বাবার মন্দির দর্শনে। মেয়ে আর বাবার এই সাঁই বাবার মন্দির দর্শনের ভিডিও আপাতত ঘুরছে সোশ্যাল মিডিয়াতে।

আরও পড়ুন

বলিউডে বাঙালিরা দাপিয়ে রাজত্ব করেছেন, আমিও টলিউডে অভিনয় করতে চাই: সলমন

বাংলায় এসেছেন। অতএব বাংলায় কথা বলতেই হবে, এমন ধৃষ্টতা দেখাননি। বরং আফসোস, শুরুতে বললে শুনতে হত, ‘‘কী বলল!’’ শেষে বলতে উঠে বলার মতো কিছুই খুঁজে পাচ্ছেন না! কারণ, তাঁর আগে মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা, অনিল কাপুর, সোনাক্ষী সিনহা ছিলেন। তিনি যা যা লিখে এনেছেন সবাই সব বলে দিয়েছেন! তারপরেও ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মঞ্চে […]

আরও পড়ুন

প্রয়াত সিআইডি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা দীনেশ ফড়নিস

প্রয়াত সিআইডি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা দীনেশ ফড়নিস। ওই ধারাবাহিকের ফ্রেডরিকসের চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন দীনেশ। বেশ কিছুদিন ধরেই হাসপাতালে সঙ্কটজনক অবস্থায় ভর্তি ছিলেন তিনি। আজ, মঙ্গলবার মৃত্যু হয়েছে তাঁর। অভিনেতার লিভারের সমস্যা ছিল। দীনেশের মৃত্যুর খবর জানিয়েছেন অভিনেতা দয়ানন্দ শেট্টি।

আরও পড়ুন

প্রথমবার ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে সলমন খান

২৯-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে ইতিমধ্যেই টানটান উত্তেজনা শহর জুড়ে৷ কলকাতা শহর জুড়ে এখন শুধু সিনেমার মরশুম৷ আজ থেকে শুরু হচ্ছে ২৯-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব৷ ৫ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত শহরে অনুষ্ঠিত হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। মঙ্গলবার বিকাল ৪টে থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। ইতিমধ্যেই ২৯-তম […]

আরও পড়ুন

মুক্তি পেল ‘ডাঙ্কি’-র ট্রেলার

অপেক্ষার অবসান। মুক্তি পেল শাহরুখ খান অভিনীত ‘ডাঙ্কি’ ছবির ট্রেলার। যার শুরুতেই শাহরুখ ওরফে হার্ডিকে (সিনেমায় চরিত্রের নাম) দেখা যাচ্ছে ট্রেনে করে লাল্টু নামের শহরে প্রবেশ করতে। সেখান থেকেই শুরু গল্প। তারপর একে একে ডাঙ্কিতে অভিনয় করা প্রত্যেক চরিত্রের সঙ্গে আলাপ করাচ্ছেন কিং খান। সঙ্গে ছবির গল্প নিয়েও আভাস পাওয়া যাচ্ছে ট্রেলারে। ইংরেজি ভাষা না […]

আরও পড়ুন

মুক্তি পেল ‘প্রধান’-এর টেলার

মুক্তি পেল দেব অভিনীত পরবর্তী ছবি ‘প্রধান’-এর টেলার। ট্রেলারটি শেয়ার করে দর্শকবন্ধুদের ধর্মপুরে স্বাগত জানিয়েছেন দেব। এই ছবির হাত ধরেই বড় পর্দায় যাত্রা শুরু হল মিঠাই সিরিয়ালের নায়িকা সৌমিতৃষা নন্দী। এই ছবিতে তাকে দেবের স্ত্রীয়ের চরিত্রে দেখা যাবে। পরিচালক অভিজিৎ সেনের কাছ থেকে এর আগে দর্শক প্রজাপতি, টনিকের মতো সিনেমা পেয়েছেন। যে ছবিগুলোর মূল আকর্ষনই […]

আরও পড়ুন

সিংঘম-এর সেটে আহত অজয় দেবগণ

 অ্যাকশন শ্যুট করতে গিয়েই বিপত্তি। জানা যাচ্ছে, একটি মারামারির দৃশ্যের শ্যুটিং করার সময় মুখে আঘাত লাগে অজয় দেবগণের। আঘাত লাগে চোখেও। আচমকা ব্যথা পাওয়ায় কয়েক ঘন্টার জন্য বিরতি নিয়েছিলেন অভিনেতা। সেটেই এখন ডাক্তার এসে চিকিৎসা করেন অজয়ের। সেই সময় রোহিত শেট্টি বাদবাকিদের নিয়ে চালিয়ে নিচ্ছিলেন শুট। সময় নষ্ট করতে একেবারেই রাজি হননি অজয়। তাই খানিক বিশ্রাম […]

আরও পড়ুন

প্রকাশ্যে এলো সালার-এর ট্রেলার

সালার পার্ট ১ সিজফায়ার ট্রেলার প্রকাশ্যে ৷ নেট দুনিয়ায় আগুন ঝড়ালেন দক্ষিণী সুপারস্টার প্রভাস ৷ প্রশান্ত নীল পরিচালিত ভরপুর অ্যাকশন ও প্রভাসের এন্ট্রি মুগ্ধ করেছে অনুরাগীদের ৷ ফলে ট্রেলার বেরোতেই নিমেষে তা ভাইরাল সোশাল মিডিয়ায় ৷হোমবেল প্রযোজনা সংস্থার তরফ থেকে শেয়ার করা হয়েছে সালার ছবির ট্রেলার ৷ কিছুদিন আগেই ইন্সটাগ্রামে সালার পার্ট ১ সিজফায়ার ছবির […]

আরও পড়ুন

দ্বিতীয়বার বাবা-মা হলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী

দ্বিতীয়বার বাবা-মা হলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী। বৃহস্পতিবার দুপুরে কন্যা সন্তানের জন্ম দেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সুখবর শেয়ার করেন রকা দম্পতি। ছেলে ইউভানের সঙ্গে মিলিয়ে মেয়ের নাম রাখলেন ইয়ালিনী।

আরও পড়ুন
error: Content is protected !!