রাত পোহালেই বিয়ে, জয়সলমীরে পৌঁছে গেলেন সিদ্ধার্থ-কিয়ারা

৬ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সলমীরে বিয়ের আসর। সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণীর বিয়ে বলে কথা। তার আগেই জয়সালমীরে পৌঁছে গেল ব্রাইড অ্যান্ড গ্রুম। কিয়ারার পরনে ছিল সাদা পোশাক আর জড়ানো ছিল গোলাপি চাদর। অন্যদিকে, কালো রঙের পোশাক পরেই বিয়ের ভেনুতে পৌঁছেছেন সিদ্ধার্থ। জয়সলমীরের সূর্যগড় প্যালেসে বিয়ের অনুষ্ঠান হবে।  রাতেই জয়সলমীর পৌঁছেছেন সিদ্ধার্থ। মণীশ মলহোত্রার সঙ্গে জয়সলমীর পৌঁছেছেন কিয়ারা। 

আরও পড়ুন

প্রয়াত প্রবীণ সঙ্গীতশিল্পী বাণী জয়রাম

প্রয়াত প্রবীণ সঙ্গীতশিল্পী বাণী জয়রাম। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। দিন কয়েক আগেই পদ্মভূষণ পান সঙ্গীতশিল্পী। শনিবার চেন্নাইয়ে তাঁর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন গায়িকা।  ৪ ফেব্রুয়ারি চেন্নাইয়ে তাঁর হ্যাডোস রোড অ্যাপার্টমেন্টে একাই থাকতেন শিল্পী। জানা গিয়েছে, বাণী জয়রামের কাছে ডোমেস্টিক হেল্প হিসেবে যিনি কাজ করতেন তিনি আজ, শনিবার কাজ করতে এসে দরজার কলিংবেল একাধিকবার বাজিয়েও কোনও […]

আরও পড়ুন

দেশজুড়ে ৬৪০ কোটি আয়, পাঠানের অবিশ্বাস্য সাফল্যের পর শাহরুখের শরণাপন্ন কেজিএফের টিম!

বক্স অফিসে এক সপ্তাহেই ঝড় তুলেছে শাহরুখ খানের কামব্যাক ছবি ‘পাঠান’। প্রথম সপ্তাহে এই ছবির সারা বিশ্ব জুড়ে আয় হয়েছে ৬৪০ কোটি টাকা। শুধুমাত্র ভারতেই এই ছবির আয় ৩১৫ কোটি টাকা। ৭দিনে ৩০০ কোটির ক্লাবে জায়গা করে ইতিহাস রচনা করেছে এই ছবি। এর আগে কোনও ছবিই এত দ্রুত ৩০০ কোটির ক্লাবে জায়গা পায়নি। শোনা যাচ্ছে, […]

আরও পড়ুন

কর্ণাটকে লাইভ কনসার্ট চলাকালীন আক্রান্ত জনপ্রিয় সঙ্গিতশিল্পী কৈলাস খের

লাইভ কনসার্ট চলছিল সঙ্গিতশিল্পী কৈলাস খেরের। দেশের অন্যান্য জায়গার মতো কর্ণাটকের হাম্পিতেও তাঁকে শুনতে ভিড় জমিয়েছিলেন অগণিত মানুষ। গায়কের সুরে যখন মুগ্ধ সকলে, সেই সময় আচমকাই ছন্দ পতন! হঠাৎই  দর্শক আসন থেকে তাঁর দিকে সজোরে উড়ে এল একটি বোতল? অল্পের জন্য গা ঘেঁষে বেরিয়ে গেল বোতলটি। একটি ভিডিওতে ধরাও পড়েছে সেই দৃশ্য। তবে কী কারণে […]

আরও পড়ুন

বক্সঅফিসে পাঠান ঝড় অব্যাহত, ৩দিনেই দেশজুড়ে ১৫৭ কোটি আয়, বিশ্বব্যাপী ৩০০ কোটি পার 

২৫ জানুয়ারি ওয়ার্ল্ডওয়াইড কালেকশনের ভিত্তিতে মুক্তির তিন দিনের মধ্যেই ৩০০ কোটির ক্লাবে এন্ট্রি নিয়ে ফেলেছে পাঠান। বিশিষ্ট ফিল্ম সমাালোচক রমেশ বালা টুইটে জানিয়েছেন, বিশ্বব্যাপী বক্স অফিসে ৩০০ কোটি কামিয়েছে শাহরুখের ছবি। আর ভারতীয় বক্স অফিসে ২৭ জানুয়ারি অর্থাৎ মুক্তির তৃতীয় দিনে পাঠানের ঝুলিতে এসেছে ১৫৭ কোটি। মুক্তির প্রথম দিন থেকে পাঠান যেভাবে বক্স অফিসে ছক্কা […]

আরও পড়ুন

২০০ কোটির ক্লাবে ‘পাঠান’

বক্স অফিসে ঝড় তুলে দিল কিং খানের ‘পাঠান’ ৷ দু’দিনেই বিশ্বব্যাপী ২৩৫ কোটি টাকা আয় করল এই ছবি৷  শাহরুখ খনা, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম অভিনীত ‘পাঠান’-এর দ্বিতীয় দিনেও বক্স অফিসে ধামাল জারি৷ পাঠান ভারতে ওপেনিং ডে-তে ৫৫ কোটি টাকার কালেকশন করেছে৷ ওভারসিজ কালেকশনের কথা বললে শাহরুখ খানের সিনেমা ১০৬ কোটি টাকা রোজগার করে ফেলেছে৷ […]

আরও পড়ুন

মুক্তির এক দিনের মধ্যেই ১০০ কোটির ক্লাবে শাহরুখের পাঠান

মুক্তির এক দিনের মধ্যেই ১০০ ছুঁল শাহরুখ খানের পাঠান। শুধু দেশে নয় এবার বিদেশেও রেকর্ড গড়ার পথে পাঠান। মু্ক্তির এক দিনের মধ্যেই ১০০কোটির ক্লাবে পৌঁছে গেল পাঠান। ভারত ছাড়াও দেশের বাইরে ২৫ জানুয়ারি বিশ্বজুড়ে ১০০টিরও বেশি দেশে প্রায় ২৫০০-র বেশি স্ক্রিনে মু্ক্তি পায় শাহরুখ-দীপিকা ও জন অভিনিত পাঠান। তবে মুক্তির আগেই প্রায় ৫০কোটির বেশি ব্যবসা […]

আরও পড়ুন

১০০ টি দেশে মুক্তি পাচ্ছে শাহরুখের ‘পাঠান’

 আগামীকাল গোটা দেশজুড়ে মুক্তি পাচ্ছে পাঠান। বেশরম রং-মুক্তি পাওয়ার পর থেকেই পাঠান নিয়ে বিক্ষুব্ধ দেশের রাজনীতি মহল। সৌজন্যে দীপিকার গেরুয়া বিকিনি এবং অশ্লীল ডান্সভঙ্গিমা। যাই হোক, সেন্সর বোর্ডের নির্দেশে গানের ১০ দৃশ্যে কাঁচি চালিয়ে তবেই মুক্তি দেওয়া হচ্ছে ‘পাঠান’ কে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীও আশ্বাস দিয়েছেন যে, পাঠান শান্তিমতো মুক্তি পাবে দেশে। এছাড়াও গুজরাতে বজরং দল পাঠান […]

আরও পড়ুন

মুক্তি পেল ভোলার দ্বিতীয় টিজার

মুক্তি পেল অজয় দেবগণ অভিনীত-প্রযোজিত-পরিচালিত ছবি ভোলার দ্বিতীয় টিজার। দক্ষিণী ছবি কাইথির হিন্দি সংস্করণ হল ভোলা। যাতে অভিনয়ের পাশাপাশি পরিচালকের দায়িত্বেও রয়েছেন খোদ অজয়। এই ছবিতে এক পুলিস আধিকারিকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে টাবুকে। আগামী ৩০ মার্চ বড়পর্দায় মুক্তি পাবে ভোলা।

আরও পড়ুন

ছবি নিয়ে ‘অযথা’ মন্তব্য নয়, পাঠান বিতর্কে গেরুয়া শিবিরকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী মোদির

আগামী ২৫ জানুয়ারি মুক্তি ‘পাঠান’এর । ছবি মুক্তির আগে পাঠান নিয়ে ‘অযথা’ কুমন্তব্য না করার জন্যে গেরুয়া শিবিরকে হুঁশিয়ারি দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার আয়োজিত জাতীয় নির্বাহী সভার শেষ দিনে বিজেপি কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী জানান, পাঠান নিয়ে ‘অযথা’ কোনরকম মন্তব্য তিনি চান না। ছবির গান ‘বেশরম রং’ মুক্তির পর থেকে বিতর্কের ঝড় উঠেছিল বিজেপি কর্মীদের মধ্যে। […]

আরও পড়ুন
error: Content is protected !!