এবার কান চলচ্চিত্র উত্‍সবে আলিয়া

শনিবার আলিয়া ভাটের জন্মদিন। তাই জন্মদিন কাটাতে আলিবাগে পাড়ি দিয়েছেন আলিয়া ও রণবীর। এদিনই মিডিয়ার বন্ধুদের সঙ্গে কেক কেটেছেন অভিনেত্রী। বলিউডের চলতি সময়ের জনপ্রিয় ও দক্ষ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন আলিয়া ভাট। ‘হার্ট অফ স্টোন’ সিনেমার সুবাদে হলিউডের হৃদয়েও জায়গা করে নিয়েছেন তিনি। এবার কান চলচ্চিত্র উত্‍সবে ডেবিউ করতে চলেছেন তিনি।  এবার কান চলচ্চিত্র […]

আরও পড়ুন

একসঙ্গে দেখা যেতে চলেছে আমির খান এবং রণবীর কাপুরকে

বলিউডের দুই প্রজন্মের দুই তাবড় অভিনেতা তাঁরা। যাদের অভিনয়ে মুগ্ধ ৮ থেকে ৮০ সকলেই। কথা বলছি বলিউডের পারফেক্সনিস্ট আমির খান এবং বলিউডের সুপারস্টার রণবীর কাপুর। এখনও পর্যন্ত কখনো এই দুই তাবড় অভিনেতাকে সেভাবে এক ছবিতে দেখা যায়নি। তবে এবার এল বড় খবর। একসঙ্গে দেখা যেতে চলেছে আমির খান এবং রণবীর কাপুরকে। মঙ্গলবার এই সুখবর ভাগ […]

আরও পড়ুন

নানা পাটেকরের বিরুদ্ধে অভিনেত্রী তনুশ্রী দত্তের আনা মি-টু অভিযোগের সাড়া দিল না আদালত

নানা পাটেকরের বিরুদ্ধে অভিনেত্রী তনুশ্রী দত্তের আনা মি-টু অভিযোগের সাড়া দিল না আদালত। ‘হর্ন ওকে প্লিজ’ (Horn OK please) চলচ্চিত্রের শুটিং চলাকালীন নানা তাঁকে হেনস্থা এবং খারাপ ব্যবহার করেছেন বলে ২০১৮ সালের অক্টোবরে অভিযোগ তনুশ্রীর। অভিযোগের জেরে ব্যাপক সাড়া জাগিয়ে সমাজমাধ্যমে শুরু মি-টু আন্দোলন। ২০১৯ সালে পুলিশের ফাইনাল রিপোর্ট ম্যাজিস্ট্রেট আদালতে। অভিযুক্তের বিরুদ্ধে খারাপ কিছু পাওয়া […]

আরও পড়ুন

Khakee: The Bengal Chapter: প্রকাশ্যে এলো ‘খাকি’র ট্রেলারে

বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে যে রগরগে এক থ্রিলার উপহার দিতে চলেছেন পরিচালক নীরজ পাণ্ডে, ট্রেলার দেখেই তা বেশ বোঝা গেল। ট্রেলার জুড়ে মারাত্মক উত্তেজনার আবহ। বন্দুক, কার্তুজ, খুনোখুনির ঝলকেই দানা বাঁধল জমজমাট রহস্য। ক্রমে পুলিশ, রাজনীতি ও খুনখারাপির কোলাজে রগরগে দৃশ্যগুলি নিঃসন্দেহে কৌতূহলোদ্দীপক। দাপুটে পুলিশ অফিসারের চরিত্রে জিৎ এবং দোর্দণ্ডপ্রতাপ রাজনীতিকের ভূমিকায় প্রসেনজিৎ দুরন্ত। বোঝাই গেল, […]

আরও পড়ুন

সোনা পাচারের অভিযোগে বেঙ্গালুরু বিমানবন্দর থেকে ধৃত কন্নড় অভিনেত্রী

পোশাকের মধ্যে লুকিয়ে সোনা পাচারের অভিযোগে বেঙ্গালুরু বিমানবন্দর থেকে গ্রেফতার কন্নড় অভিনেত্রী রান্যা রাও ৷ তাঁর কাছ থেকে 14.8 কেজি সোনা উদ্ধার হয়েছে ৷ এমনটাই জানিয়েছেন রাজস্ব গোয়েন্দা অধিদফতরের আধিকারিকরা ৷ সোমবার রাতে গ্রেফতার করা হয় ওই অভিনেত্রীকে ৷ তারপর তাঁকে অর্থনৈতিক অপরাধ আদালতে(ইকোনমিক ওফেনসেস কোর্টে) পেশ করা হয় ৷ আদালত রান্যা রাওকে 14 দিনের […]

আরও পড়ুন

প্রকাশ্যে এলো ‘দ্য প্যারাডাইস’ ছবির বাংলা টিজার

 এবার দক্ষিণের ন্যাচারাল স্টার নানি পা রাখছেন বাংলায় ৷ মুক্তি পেয়েছে ‘দ্য প্যারাডাইস’ ছবির বাংলা টিজার ৷ সোশাল মিডিয়ায় ক্রমশ উত্তাপ ছড়াচ্ছে ১ মিনিট ৪৫ সেকেন্ডের টিজার ৷ শ্রীকান্ত অডেলা পরিচালিত ‘দ্য প্যারাডাইস’ ছবির ছোট্ট ঝলক এসেছে সামনে ৷ তামিল, তেলুগুর পাশাপাশি টিজার এসেছে বাংলাতেও ৷ ছবির মুক্তি আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ২৬ মার্চ […]

আরও পড়ুন

কিয়ারা-সিদ্ধার্থের ঘরে আসছে প্রথম সন্তান

সুখবর দিলেন কিয়ারা আদবানি ও সিদ্ধার্থ মালহোত্রা ৷ আসতে চলেছে তাঁদের প্রথম সন্তান । শুক্রবার কিয়ারা তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেলে এই আনন্দের খবর ভাগ করে নেন তাঁর ভক্তদের সঙ্গে ৷ সোশ্যাল মিডিয়ায় একটা মিষ্টি ছবি পোস্ট করে সুখবর সকলের সঙ্গে শেয়ার করে নেন বলিউড অভিনেত্রী কিয়ারা। সেই ছবিতে দেখা যাচ্ছে, দম্পতির দুই জোড়া হাতের উপর […]

আরও পড়ুন

নতুন রহস‍্য নিয়ে ফিরছে কাকাবাবু!

নতুন চমক নিয়ে বড় পর্দায় ফিরছেন কাকাবাবু । সৃজিত মুখ্যোপাধ্যায়ের বদলে কাকাবাবুর পরিচালনায় চন্দ্রাশিস রায়। এবারে সুনীল গঙ্গোপাধ্যায়ের সৃষ্ট কাকাবাবু সিরিজের চতুর্থ গল্প এটি। আজ ২১ ফেব্রুয়ারি, শুক্রবার ছিল ‘বিজয়নগরের হিরে’র শুভ মহরৎ। সেখানেই হাজির ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আরিয়ান ভৌমিক সহ ছবির অন্যান্য কলাকুশলীরা। অনুষ্ঠানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ ছবির নানা কলাকুশলিরা উপস্থিত ছিলেন।প্রসেনজিতকে দেখা যাবে […]

আরও পড়ুন

শুটিং সেটে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে নওয়াজউদ্দিন সিদ্দিকী

শুটিং সেটে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন বলি অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী ৷ কানপুরে চলছে ‘রাত আকেলি হ্যায় 2’ ছবির শুটিং ৷ রাত 2টো নাগাদ শুটিং চলাকালীন ওই স্পটেরই কোতোয়ালি থানার দেওয়ালে সজোরে গিয়ে ধাক্কা মারে চারচাকাটি ৷ গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহন হন চালক ৷ তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ৷ অল্পের জন্য প্রাণে বেঁচে […]

আরও পড়ুন

পেটে ব্য়থা নিয়ে হাসপাতালে ভর্তি পপ গায়িকা শাকিরা

পেটে ব্য়থা নিয়ে হাসপাতালে ভর্তি পপ গায়িকা শাকিরা ৷ এই কারণে লিমার একটি কনসার্ট বাতিল করেছেন কলম্বিয়ান তারকা। অসুস্থতার খবর গায়িকা নিজেই সোশাল মিডিয়ায় জানিয়েছেন। তাঁর শারীরিক অসুস্থতার খবর ও কনসার্ট বাতিলের খবর শুনে উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তরা ৷ রবিবার বিকেলে কলম্বিয়ান তারকা শাকিরা তাঁর ইনস্টাগ্রাম এবং এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট করেন ৷ লেখেন, “আমি […]

আরও পড়ুন
error: Content is protected !!