করোনা পজিটিভ করিনা কাপুর-অমৃতা অরোরা

করিনা ও অমৃতা একসঙ্গে করোনা আক্রান্ত হলেন ৷ তাঁরা করোনা বিধি লঙ্ঘন করে একাধিক পার্টিতে উপস্থিত হয়েছিলেন বলে অভিযোগ ৷ স্বাভাবিকভাবেই দুই অভিনেত্রীর বহু মানুষের সংস্পর্শে আসার বিষয়টি উদ্বেগ বাড়িয়েছে ৷ করিশ্মা কাপুর এবং মালাইকা অরোরার সঙ্গেও খুব সম্প্রতি সময় কাটাতে দেখা গিয়েছে দুই অভিনেত্রীকে ৷ বৃহন্মুম্বই পৌরনিগম এক বিবৃতি মারফৎ সম্প্রতি দুই অভিনেত্রীর সংস্পর্শে […]

আরও পড়ুন

২১ বছর পর ফের ভারতীয়, মিস ইউনিভার্স হলেন হরনাজ সান্ধু

অবসান হল দীর্ঘ ২১ বছরের প্রতীক্ষার। বিদেশের মাটিতে ২১ বছরের ভারতীয় তরুণীর বিশ্বজয়। ইজরায়েলে বসেছিল ৭০তম মিস ইউনিভার্সের আসর। আর সেই মঞ্চে ৭৯ জন প্রতিযোগীকে পিছনে ফেলে সেরার মুকুট উঠলএক ভারতীয়র মাথায়। জয়ী হয়ে দেশের মুখ উজ্জ্বল করলেন চন্ডীগড়ের মেয়ে হরনাজ সান্ধু। সুস্মিতা সেন, লারা দত্তের পর তৃতীয় ভারতীয় সুন্দরী হিসাবে মিস ইউনিভার্সের মুকুট জিতলেন […]

আরও পড়ুন

করোনায় আক্রান্ত বাচিক শিল্পী জগন্নাথ বসু ও ঊর্মিমালা বসু

করোনায় আক্রান্ত হলেন বাচিক শিল্পী দম্পতি জগন্নাথ বসু এবং ঊর্মিমালা বসু। গতকাল শুক্রবার কলকাতার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন জগন্নাথ বসু। পাশাপাশি, তাঁর স্ত্রী ঊর্মিমালা বসুও মারণ এই ভাইরাসে সংক্রামিত। তবে এই মুহূর্তে তিনি বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। জগন্নাথ বসুর শারীরিক অবস্থা এই মুহূর্তে মোটের উপর ভালো আছে বলেই সূত্রের খবর। বেশ কিছুদিন ধরেই এই দম্পতির শরীর […]

আরও পড়ুন

প্রয়াত বর্ষীয়ান সঙ্গীত পরিচালক বনরাজ ভাটিয়া

প্রয়াত বর্ষীয়ান সঙ্গীত পরিচালক বনরাজ ভাটিয়া। লিরিল, ডিউলাক্স সহ অসংখ্য সুপারহিট জিঙ্গল এর জনক ছিলেন এই বর্ষীয়ান সঙ্গীত পরিচালক। বয়স হয়েছিল ৯৩।  বেশ কয়েকবছর ধরেই তিনি অসুস্থ ছিলেন। আজশ শুক্রবার সকালে তিনি মুম্বইয়ের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। টেলিভিশনের অসংখ্য সুপারহিট জিঙ্গল তাঁর সৃষ্টি। পাশাপাশি বেশ কিছু টিভি সিরিয়ালেও তিনি সঙ্গীত পরিচালনা করেছেন। তাঁর […]

আরও পড়ুন

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সন্ধ্যা রায়

গুরুতর অসুস্থ অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ সন্ধ্যা রায়। তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, তাঁর গায়ে জ্বর ও শ্বাস কষ্ট, সারা শ রীর জুড়ে রয়েছে যন্ত্রণা। সর্দির কারণে বুকে কফ জমেছে। তাঁর বয়স হয়েছে ৮০ বছর। কোভিড টেস্ট করতে পাঠানো হয়েছে। তাঁর উপসর্গ মেনেই প্রয়োজনীয় চিকিৎসা শুরু হয়েছে।

আরও পড়ুন

এর আগেও দিল্লি ভোটে আপ জিতে যাওয়ার পরে কেমন দাঙ্গা হল রাজধানীতে মনে আছেঃ অপর্ণা সেন

ভোটপরবর্তী হিংসা নিয়ে উত্তাল গোটা রাজ্য। এই পরিস্থিতিতে মুখ খুলেছেন সাধারণ মানুষ থেকে সেলেব্রিটি সকলেই। সকলেই নিন্দা করেছেন এই হিংসার। এবার এই নিয়েই টুইট করলেন অপর্ণা সেন। তিনি লিখলেন, এ হিংসা অপ্রত্যাশিত ছিল না। মঙ্গলবার টুইট করে অপর্ণা সেন লেখেন, ‘ভোট পরবর্তী এই হিংসা ভয়ানক, তবে অপ্রত্যাশিত নয়। এর আগেও দিল্লি ভোটে আপ জিতে যাওয়ার […]

আরও পড়ুন

করোনা আক্রান্ত দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোন, ভর্তি হাসপাতালে

করোনার কবলে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বাবা তথা ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোন। ব্যাঙ্গালোরের এক হাসপাতালে ভর্তি তিনি। গত শনিবার জ্বর হওয়ায় হাসপাতালে ভর্তি হন। আপাতত স্থিতিশীল রয়েছেন বলেই জানা গিয়েছে। এদিকে করোনায় সংক্রমিত হয়েছেন দীপিকার মা উজালা ও বোন অনিশাও। আপাতত তাঁরা হোম আইসোলেশনে রয়েছেন বলে জানা গিয়েছে। চলতি সপ্তাহেই প্রকাশ পাড়ুকোনকেও হাসপাতাল থেকে ছাড়া […]

আরও পড়ুন

মমতাকে কুরুচিকর আক্রমণ এবং বাংলায় দাঙ্গা বাধানোর উস্কানি! সাসপেন্ড কঙ্গনা রানাউতের টুইটার হ্যান্ডেল

বাংলায় ভোট পরবর্তী হিংসা এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর আক্রমণ করায় অভিনেত্রী কঙ্গনার রানাউতের টুইটার হ্যান্ডেল বন্ধ করা হল। একাধিক উস্কানিমূলক টুইট করা হয় রবিবার ফল ঘোষণার পর থেকে। শেষ টুইটে রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী মোদীকে নিজের গুজরাত দাঙ্গার রূপ দেখানোর বার্তা দেন কঙ্গনা। তার জেরেই তাঁর অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত নেয় টুইটার। এর […]

আরও পড়ুন

মহারাষ্ট্র মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৭লাখ টাকা দান করলেন লতা মঙ্গেশকর

করোনার ছবলে সবকিছু টালমাটাল হয়ে গিয়েছে। দেশে করোনার দ্বিতীয় ঢেউতে মানুষের নাজেহাল দশা। সারা দেশে এখন করোনা জন্য হাহাকার পড়ে গিয়েছে। মুম্বইয়ের অবস্থা বেশ শোচনীয়। প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। কোথাও নেই অক্সিজেন, নেই বেড। হাসপতালালের ডাক্তারর নিজেদের অসহায় বোধ করছেন। মৃত্যুর হারও ক্রমশ বাড়ছে। কোনও ভাবেই সংক্রমণ আটকানো যাচ্ছে না। বলি তারকাদের অনেকেই এই […]

আরও পড়ুন

সপরিবারে করোনা আক্রান্ত শ্রীমা ভট্টাচার্য

আবার করোনার হানা টলিপাড়ার অন্দরে। আক্রান্ত টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। অভিনেত্রী একা নন আক্রান্ত তাঁর গোটা পরিবার৷ বেশ কিছুদিন যাবৎ শ্রীমার শরীরে অস্বস্তি করছিল। মাথা ব্যথা, অল্প জ্বরও ছিল৷ সেই একই উপসর্গ দেখা দেয় অভিনেত্রীর পরিবারের সকলের। তাই দেখে করোনা পরীক্ষা করান নায়িকা। মা,বাবা,ভাই এবং শ্রীমা সবারই রিপোর্ট আসে পজিটিভ। চার জনেই হোম আইসোলেশনে […]

আরও পড়ুন
error: Content is protected !!