বাংলায় স্প্যানিশ শিক্ষার সেন্টার অফ এক্সিলেন্স তৈরির করতে মাদ্রিদে বৈঠক মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর

প্রথম দিনেই স্পেন থেকে বাংলার শিক্ষার জন্য সুখবর এল। বাংলায় স্প্যানিশ শিক্ষার সেন্টার অফ এক্সিলেন্স তৈরির জন্য স্পেনের ডিজি স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ, গুইলার্মো ইস্ক্রিবানোর সঙ্গে বৈঠক করলেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী । বৃহস্পতিবার স্পেনের টাইম অনুযায়ী বেলা ১১টা নাগাদ এই বৈঠক অনুষ্ঠিত হয় । এই বৈঠকে মুখ্যসচিব ছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় ৷ […]

আরও পড়ুন

স্পেনের মাদ্রিদে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে হোটেলে সৌরভ-ডোনা, একসঙ্গে সারলেন লাঞ্চ

স্পেনের রাজধানী মাদ্রিদে মমতা-মহারাজ। মমতার বিমান বুধবার ভারতীয় সময় বিকেল ৫টা নাগাদ মাদ্রিদের মাটি স্পর্শ করে। মুখ্যমন্ত্রী এলেন কলকাতা থেকে দুবাই হয়ে। সৌরভ আসেন লন্ডন থেকে।  মাদ্রিদে সৌরভের সঙ্গে এসেছেন ডোনা ও সানা-ও। সপরিবার মহারাজকে লাঞ্চের নিমন্ত্রণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় লা লিগার মহাকর্তা হাভিয়ার তেভেজের সঙ্গে বৈঠক মমতার। ওই বৈঠকে ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন […]

আরও পড়ুন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ক্ষমতাচ্যুত করতে ইমপিচমেন্ট প্রস্তাব

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ক্ষমতাচ্যুত করতে তাঁর বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব এনেছে মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার কেভিন ম্যাকক্যারর্থি । এই প্রস্তাবের পর বাইডেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক ইমপিচমেন্ট তদন্ত শুরু করবে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। বাইডেনের বিরুদ্ধে ২০০৯ থেকে ২০১৭ সালে ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন ছেলে হান্টার বাইডেনকে ব্যবসায়িক সুবিধা দেওয়ার অভিযোগ করা হয়েছে। বাইডেনের ছেলে হান্টার এর ব্যবসায়িক […]

আরও পড়ুন

স্পেনের মাদ্রিদে নীলপাড় সাদা শাড়ি-হাওয়াই চটিতে মর্নিং ওয়াক মমতার

আজ সকালে মাদ্রিদের রাস্তায় প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বরাবরের মতোই নীলপাড় সাদা শাড়ি পরে দেখা গিয়েছে তাঁকে। গায়ে জড়ানো ছিল শাল। পায়ে পরিচিত হাওয়াই চটি। একটি জলাশয়ের পাশ দিয়ে হাঁটতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। মর্নিং ওয়াকে তাঁকে সঙ্গ দিতে দেখা গিয়েছে দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষকেও।শুধু তাই নয়, মাদ্রিদের রাস্তায় এক সঙ্গীত শিল্পীকে দেখে দাঁড়িয়েও পড়েন মমতা […]

আরও পড়ুন

বাংলাদেশের ঢাকার কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই শতাধিক দোকান

বাংলাদেশের রাজধানী ঢাকার মহম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। ইতিমধ্যেই আগুনে পুড়ে ছাই শত শত দোকান। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। ৫ ঘণ্টারও বেশি সময় ধরে পুড়ছে পুরো মার্কেট। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী আগুনের তীব্রতা কিছুটা কমলেও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ভেতরে ধোঁয়ার কুণ্ডলী রয়েছে। আরও কয়েক জায়গায় হালকা […]

আরও পড়ুন

ঘূর্ণিঝড় ড্যানিয়েলের তান্ডবে বিপর্যস্ত লিবিয়া, মৃত ৫০০০, নিখোঁজ ১০ হাজার

ঘূর্ণিঝড় ড্যানিয়েলের দাপটে তছনছ লিবিয়া। উত্তর আফ্রিকার এই দেশের উপকূল শহর ডেরনাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছে একাধিক বহুতল। এখনও পর্যন্ত ৫০০০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও ১০ হাজার মানুষ। ঘূর্ণিঝড় ও প্রবল বৃষ্টির জেরে কার্যত মৃত্যুপুরী লিবিয়া। শুরু হয়েছে উদ্ধারকাজ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রক।

আরও পড়ুন

দুবাই বিমানবন্দরে লাউঞ্জে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে দেখা মুখ্যমন্ত্রীর

১১ দিনের বিদেশ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায। বাংলার জন্য লগ্নি টানতে মুখ্যমন্ত্রীর দুবাই এবং স্পেন সফর। বুধবার সকালে স্পেনের রাজধানী মাদ্রিদ যাওয়ার জন্য দুবাই বিমানবন্দরে পৌঁছন মুখ্যমন্ত্রী। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জে হঠাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়ে গেল শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘের। মমতা সে কথা ফেসবুকে পোস্ট করলেন। তাঁর এক্স হ্যান্ডেলেও দুজনের ছবি […]

আরও পড়ুন

হাওয়াই দ্বীপে ফের জেগে উঠল কিলাউয়া আগ্নেয়গিরি

হাওয়াইতে ফের জেগে উঠতে শুরু করেছে আগ্নেয়গিরি। হাওয়াইতে ফের নতুন করে জেগে উঠতে শুরু করেছে কিলাউয়া আগ্নেয়গিরি। প্রায় ২ মাস বন্ধ থাকার পর রবিবার থেকে ফের নতুন করে লাভা উদগীরণ শুরু করেছে কিলাউয়া। ফলে ওই আগ্নেয়গিরি থেকে যাতে প্রত্যেকে নিরাপদ দূরত্ব বজায় রাখেন, সেই আবেদন জানানো হয় স্থানীয় প্রশাসনের তরফে। 

আরও পড়ুন

পাকিস্তানে সেনাবাহিনীর গাড়িতে হামলা, মৃত ১

সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে হামলা। মৃত্যু হল এক সেনা আধিকারিকের। দু’জন সাধারণ নাগরিক সহ জখম ৮। আজ, সোমবার ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পেশোয়ারের খাইবার পাখতুনখোয়া প্রদেশে।

আরও পড়ুন

মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার, আহত বহু, চলছে উদ্ধারকাজ

মরক্কোর বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গেল। জখমের সংখ্যাও ২ হাজারেরও বেশি। গত শুক্রবার রাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে মরক্কো। মুহূর্তের মধ্যে তছনছ হয়ে যায় আফ্রিকার এই দেশটি। উদ্ধারকাজ এখনও শেষ হয়নি। ধ্বংসস্তুপের তলায় এখনও অনেকের আটকে থাকার সম্ভাবনা রয়েছে। ভারত সহ বিভিন্ন দেশ ত্রাণ সামগ্রী পৌঁছে সাহায্য করছে মরক্কোকে।

আরও পড়ুন
error: Content is protected !!