দেনার দায়ে কুয়ালালামপুরে বাজেয়াপ্ত পাকিস্তানি বিমান ৫দিন পরে ফিরল ইসলামাবাদে

 অবশেষে পাঁচদিন পরে কুয়ালালামপুর বিমানবন্দরে বাজেয়াপ্ত হওয়া পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) বিমানটি ইসলামাবাদে পৌঁছেছে। মালয়েশিয়ার আদালত পূর্বতন নির্দেশ প্রত্যাহার করার পরেই বাজেয়াপ্ত বিমানটি শনিবার কুয়ালালামপুর বিমানবন্দর থেকে রওনা হয়ে ইসলামাবাদে পৌঁছায়। ইজারা সংস্থার পাওনা ৪৫ লক্ষ ডলার পরিশোধ না করায় মালয়েশিয়ার এক আদালত পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানকে গত মঙ্গলবার কুয়ালালামপুর বিমানবন্দরে বাজেয়াপ্ত করা […]

আরও পড়ুন

চোখের ড্রপ দিলেই সংক্রমণ, গুজরাতের সংস্থার বিরুদ্ধে নিম্নমানের ওষুধ সরবরাহের অভিযোগ শ্রীলঙ্কার

গুজরাত-ভিত্তিক একটি সংস্থার বিরুদ্ধে নিম্নমানের চোখের ড্রপ সরবরাহের অভিযোগ তুলেছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা সরকার ইতিমধ্যে বিষয়টি নিয়ে ভারত সরকারের কাছে অভিযোগ করেছে। অভিযোগে বলা হয়েছে, গুজরাতের সংস্থা ইন্ডিয়ানা অপথালমিক্স এর সরবরাহ করা চোখের ড্রপগুলি ব্যবহার করার ফলে ৩০ জনের বেশি মানুষের চোখে সংক্রমণ হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। দ্বীপরাষ্ট্রের সরকারের তরফে অভিযোগের পর ভারতের শীর্ষ […]

আরও পড়ুন

মঞ্চে উঠতেই মুখ থুবড়ে পড়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

মঞ্চে উঠেই মুখ থুবড়ে পড়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার কলোরাডোতে আমেরিকার বায়ুসেনা অ্যাকাডেমির অনুষ্ঠানে গিয়েছিলেন বাইডেন। সেখানে অনুষ্ঠান চলাকালীনই আচমকাই মঞ্চে হোঁচট খেয়ে পড়ে যান তিনি। তবে পড়ে গিয়ে তাঁর সেরকম চোট লাগেনি বলে জানা গিয়েছে। প্রেসিডেন্টকে পড়ে যেতে দেখে সঙ্গে সঙ্গে দৌড়ে আসেন তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা গুপ্তচর সংস্থার দুই আধিকারিক। তাঁরাই […]

আরও পড়ুন

২০২৪-এ লোকসভা ভোটে বিজেপিকে হারাবে ঐক্যবদ্ধ বিরোধী জোট, আশাবাদী রাহুল

১০ দিনের আমেরিকা সফরে গেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। মার্কিন সফরে এসেই আত্মবিশ্বাসী রাহুল বলেছেন, ২০২৪ লোকসভা ভোটে ঐক্যবদ্ধ বিরোধী জোট বিজেপিকে সরিয়ে ক্ষমতায় আসবে। ওয়াশিংটনের জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সামনে রাহুল বলেছেন, ‘‌কংগ্রেস আগামী লোকসভা ভোটে ভাল ফল করবে বলেই আমার বিশ্বাস। এমন ফলাফল যা মানুষকে চমকে দেবে। ঐক্যবদ্ধ বিরোধী জোট বিজেপিকে পরাস্ত করবে।’‌ […]

আরও পড়ুন

এবার পদত্যাগ করলেন টুইটারের ট্রাস্ট অ্যান্ড সেফটি-র প্রধান এলা আরউইন

পদত্যাগ করলেন টুইটারের ট্রাস্ট অ্যান্ড সেফটি’এর প্রধান এলা আরউইন। সংবাদ সংস্থা রয়টার্সকে তিনি নিজের পদত্যাগের কথা জানিয়েছেন।  আরউইন কনটেন্ট মডারেশন তত্ত্বাবধানের দায়িত্ব পালন কিন্তু অক্টোবরে বিলিয়নেয়ার ইলন মাস্ক এটির মালিকানা কিনে নেওয়ার পর থেকে ক্ষতিকারক কনটেন্টের বিরুদ্ধে শিথিল সুরক্ষার জন্য সমালোচনার মুখে পড়েছিল। উল্লেখ্য আরউইন ২০২২ সালে টুইটারে যোগদান করেন। ট্রাস্ট এবং সেফটি টিমের প্রধান […]

আরও পড়ুন

দিল্লি পুলিশের ভূমিকার নিন্দা করল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি

রাজধানী দিল্লির বুকে ভারতীয় কুস্তি ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্টের বিরুদ্ধে যে আন্দোলন করছেন কুস্তিগীররা, এবং সেই আন্দোলনে তাঁদের ওপর দিল্লি পুলিশের বর্বতার চিত্র দেখে এবার পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। গত বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পক্ষ থেকে বলা হয়েছে যে, অবিলম্বে দিল্লির বুকে আন্দোলনরত কুস্তিগীরদের সুরক্ষার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা […]

আরও পড়ুন

ব্রিকস সম্মেলনে যোগ দিতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে কূটনৈতিক রক্ষাকবচ দিল দক্ষিণ আফ্রিকা

 ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কূটনৈতিক রক্ষাকবচ দিল দক্ষিণ আফ্রিকা সরকার। ওই কূটনৈতিক রক্ষাকবচের ফলে আন্তর্জাতিক আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকা সত্বেও রুশ প্রেসিডেন্টের গ্রেফতারের কোনও সম্ভাবনা আর রইল না। যদিও দক্ষিণ আফ্রিকা সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, শুধু পুতিনই নয়, ব্রিকস সম্মেলনে যোগ দিতে কেপটাউনে পা রাখা প্রতিটি দেশের রাষ্ট্রনেতা ও আধিকারিকদের […]

আরও পড়ুন

নিউজিল্যান্ডে ভূমিকম্প, রিখটার স্কেলে ৬.২

ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড। আজ বুধবার, নিউজিল্যান্ডের দক্ষিণ উপকূল এলাকায় অকল্যান্ড দ্বীপের খুব কাছেই তীব্র কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.২। হতাহতের কোনও খবর নেই।

আরও পড়ুন

জল নিয়ে ইরান-আফগানিস্তানের মধ্যে শুরু যুদ্ধ, মৃত ৩

হেলমন্দ নদীর জলের অধিকার নিয়ে ইরান-আফগানিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেল। দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে তমুল লড়াইয়ে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃতদের মধ্যে ২ জন ইরানি এবং ১ জন তালিবান সীমান্তরক্ষী বলে খবর। আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি তাকুর এক বিবৃতিতে জানিয়েছে যে জলের দাবিদার নিয়ে শনিবার নিমরোজ প্রদেশে দুই […]

আরও পড়ুন

পাকিস্তানে তুষারধসে মৃত ৩ মহিলা সহ ১০, আহত ২৫

ভয়াবহ তুষারধস আবারও প্রাণ কাড়ল বহু মানুষের। পাকিস্তানের উত্তরাঞ্চলীয় গিলগিট বালতিস্তানের আস্তর জেলায় তুষার ধসে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতদের মধ্যে ৩ জন মহিলা রয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন।জানা গেছে যাযাবরদের ৩৫ জনের একটি দল কাশ্মীর ফেরার পথে ওই এলাকায় একটি পাহাড়ের পাদদেশে তাবু পেতে তার মধ্যে বিশ্রাম নিচ্ছেলেন। […]

আরও পড়ুন
error: Content is protected !!