৩দিন বাদে আমেরিকার লেক থেকে উদ্ধার দুই নিখোঁজ ভারতীয় ছাত্রের দেহ

সাঁতার কাটতে গিয়ে ইন্ডিয়ানাপোলিশের মনরো লেকে তলিয়ে যাওয়া দুই ভারতীয় ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। টানা তিন দিন ধরে তল্লাশি চালানোর পরে সিদ্ধান্ত শাহ ও আরিয়ান বৈদ্য নামে ওই দুই পড়ুয়ার মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। ময়নাতদন্তের পরেই নিহত দুই পড়ুয়ার মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পরেই নিখোঁজ দুই ভারতীয় পড়ুয়াকে উদ্ধারে ঝাঁপিয়ে পড়ে ইন্ডিয়ানার […]

আরও পড়ুন

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ফের কেঁপে উঠল ইন্দোনেশিয়া। জানা গিয়েছে, রবিবার ভোরে ইন্দোনেশিয়ার কেপুলাউয়ান বাতুতে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১। এর কয়েক ঘণ্টা বাদে আরেকটি ভূমিকম্প হয়। রিখটার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৮। জোড়া এই ভূমিকম্পের জেরে সুনামির আশঙ্কাও করা হচ্ছে সেখানে। ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য় অনুযায়ী, রবিবার ভোররাতে, প্রায় […]

আরও পড়ুন

জামাইকায় কিংস্টোনে বন্দুকবাজের হামলা, জখম ৩ শিশু ৭

জামাইকার রাজধানী কিংস্টোনের দক্ষিণপ্রদেশে বন্দুকবাজের হামলা। একটি যাত্রীবাহী বাসে হামলা চালায় ওই বন্দুকবাজ। যার ফলে গুরুতর আহত তিন শিশু সহ সাতজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় জারি হয়েছে কার্ফু।

আরও পড়ুন

ফের আমেরিকার বন্দুকবাজের হামলা, গুলিবিদ্ধ নাবালিকা সহ ৭

মার্কিন যুক্তরাষ্ট্রে ফের বন্দুকবাজের হানা। এবার দেশের রাজধানী ওয়াশিংটন শহরেই। জানা গিয়েছে, আজ, শনিবার ওয়াশিংটনের দক্ষিণের এলাকায় একাধিক জায়গায় হামলা চালায় এক বন্দুকধারী। এক ১২ বছর বয়সী নাবালিকা সহ অন্তত ৭ জনকে গুলি করেছে ওই হামলাকারী। এক ভারতীয় যুবক তার চারচাকা গাড়িতে ঘুরে ঘুরে এই কাজ করছে বলে অনুমান করছে স্থানীয় পুলিশ। তার খোঁজে শুরু […]

আরও পড়ুন

আমেরিকায় গুলিবিদ্ধ হয়ে মৃত ভারতীয় ছাত্র

আমেরিকায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক ভারতীয় ছাত্রের। ২৪ বছর বয়সী ওই ছাত্রের নাম সৈয়েস ভেরা। পার্ট টাইমে তিনি আমেরিকায় এক পেট্রল পাম্পে কাজ করতেন বলে জানা গিয়েছে। সেই পেট্রল পাম্পেই তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে এক দুষ্কৃতী। সৈয়েসের বাড়ি অন্ধ্রপ্রদেশে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

আরও পড়ুন

সুদানে সেনা-আধা সেনার সংঘর্ষে মৃতের সংখ্যা ছাড়াল ৩০০

সুদানে সেনাবাহিনীর সঙ্গে আধা সামরিক বাহিনীর তুমুল সংঘর্ষে তিনশোর বেশি নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন। গুরুতর জখম হয়েছেন তিন হাজারের বেশি। তুমুল সংঘর্ষের মধ্যেই বুধবার ২৪ ঘন্টার জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে আধা সামরিক বাহিনী  র‍্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)। বিদ্রোহী আধা সেনাদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আগামী ২৪ ঘন্টায় কোনও হামলায় যাওয়া হবে না।’ তবে […]

আরও পড়ুন

আজ থেকে টুইটারে উঠে যাচ্ছে ব্লু টিক, ঘোষণা ইলন মাস্কের

মাইক্রো-ব্লগিং প্লাটফর্ম টুইটার থেকে আজ থেকেই সরে যাবে ব্লু-টিক, এমনটাই জানিয়েছেন টুইটারের সিইও ইলন মাস্ক। স্বাভাবিকভাবেই মাস্কের এই পদক্ষেপ হতাশ করেছে টুইটারের ব্লু টিক ব্যবহারকারীদের। মাস্ক আগেই জানিয়েছিলেন ২০ এপ্রিল থেকে ‘লিগ্যাসি ব্লু টিক মার্ক’ অর্থাৎ টুইটারে যাচাইকৃত অ্যাকাউন্ট থেকে ব্লু টিক সরিয়ে দেওয়া হবে। এতদিন এই বিশেষ চিহ্ণ দেখেই কোন ট্যুইটার ব্যবহারকারী আসল তা বুঝতে পারতেন […]

আরও পড়ুন

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে ত্রাণবিলির সময় পদপিষ্ট হয়ে মৃত ৮৫, আহত ৩২২

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে ত্রাণবিলির সময় ঘটল ভয়ানক বিপর্যয়। ত্রাণ সংগ্রহ করতে গিয়ে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হল কমপক্ষে ৮৫ জন স্থানীয় মানুষের। আহত হলেন ৩২২জন। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, রমজান মাস শেষে ইদ-উল-ফিতরের আগে সাধারণ মানুষের মধ্যে মধ্যে টাকা বিলি করা হচ্ছিল। তা সংগ্রহ করতে গিয়েই এই হুড়োহুড়ি এবং ধাক্কাধাক্কি। গত কয়েক দশকের মধ্যে এটিই […]

আরও পড়ুন

ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে আরও কর্মী ছাঁটাই করতে চলেছে মেটা

 ফের কর্মী ছাঁটাই করতে চলেছে ফেসবুক, হোয়াটস্যাপ ও ইনস্টাগ্রামের মালিকানাধীন সংস্থা মেটা। সংস্থার বিভিন্ন বিভাগে কর্মী ছাঁটাই করার জন্য প্রস্তুতি শুরু করেছে মার্ক জুকারবার্গের সংস্থা। ব্লুমবার্গ নিউজের খবর অনুযায়ী, ফেসবুকের মালিকানাধীন সংস্থা মেটা তাদের অধীনে থাকা সমস্ত সংস্থার ম্যানেজারকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, যে বুধবার কর্মী ছাঁটাই করার জন্য প্রস্তুতি নেওয়ার। এই ছাঁটাই কার্যকর হলে ফেসবুক, […]

আরও পড়ুন

সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী মধ্যে ক্ষমতার লড়াইয়ে মৃত ৫৬, আহত ৬০০

সুদানের আধা-সামরিক বাহিনীর সঙ্গে সামরিক বাহিনীর সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করেছে। এই সংঘাতে দেশটিতে ৫৬ জন নিহত ও প্রায় ৬০০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। প্রতিদ্বন্দ্বী এই দুই বাহিনীর লড়াই থেকে অবশ্য রাজধানী খার্তুমের বাসিন্দারা দূরে রয়েছেন। সুদানের প্রেসিডেন্ট প্রাসাদ, রাষ্ট্রীয় টিভি ও সেনাবাহিনীর সদর দপ্তর দখলে নিতে লড়াই চালিয়ে যাচ্ছে আধা-সামরিক বাহিনী।

আরও পড়ুন
error: Content is protected !!