ফের গাজায় মিসাইলহামলা চালাল ইজরায়েল, আকাশপথে হামলা লেবাননেও

ফের উত্তপ্ত ইজরায়েল-প্যালেস্টাইন। গত বুধবার জেরুজালেমের আল-আকসা মসজিদে ঢুকে প্রার্থনাকারীদের নিগ্রহ করার অভিযোগ ওঠে ইজরায়েলি পুলিসের বিরুদ্ধে। এই ঘটনার পরই প্যালেস্টাইন থেকে ইজরায়েলের দিকে ধেয়ে আসে হামাসের রকেট। তার প্রতিক্রিয়া হিসেবেই আকাশপথে আজ, শুক্রবার সকাল থেকেই হামলা চালায় ইজরায়েল। গাজা ও লেবাননের একাধিক জায়গায় এয়ারস্ট্রাইক করে ইজরায়েলি সেনাবাহিনী। যার ফলে আবারও জটিল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের […]

আরও পড়ুন

আগামী বছর চন্দ্রাভিযানের জন্য ৪ মহাকাশচারীর নাম ঘোষণা করল নাসা

আগামী বছর চন্দ্রাভিযানের জন্য চারজন মহাকাশচারীর নাম ঘোষণা করল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। প্রথম মহিলা মহাকাশচারী হিসেবে রেকর্ড গড়তে চলেছেন ক্রিস্টিনা কোচ। সুদক্ষ ইঞ্জিনিয়ার তো বটেই, মহিলা হিসেবে মহাকাশে দীর্ঘ উড়ানেরও অভিজ্ঞতা রয়েছে তাঁর। এই অভিযানে অংশ নিচ্ছেন ভিক্টর গ্লোভার। তিনি মার্কিন নৌবাহিনীর পাইলট। অন্যদিকে রিড ওয়াইজম্যান মিশনের কমান্ডার হিসেবে যোগ দেবেন। যাচ্ছেন কানাডার […]

আরও পড়ুন

‘অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ’, চিনের দাবি উড়িয়ে জানাল আমেরিকা

চিনের তরফে অরুণাচল প্রদেশের ১১টি জায়গার নাম পরিবর্তনের সিদ্ধান্তকে আগেই নাকচ করে দিয়েছে নয়াদিল্লি। এবার এই বিষয়ে ‘বন্ধু’ ভারতের পাশে দাঁড়াল আমেরিকা। হোয়াইট হাউসের তরফে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হল, ‘অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ।’ হোয়াইট হাউসের প্রেস সচিব কারিন জিন-পিয়ের মঙ্গলবার বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র সেই অরুণাচল প্রদেশকে দীর্ঘদিন ধরে ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে […]

আরও পড়ুন

 সাত সকালে থমকে গেল ইনস্টাগ্রাম!

সাত সকালে থমকে গেল ইনস্টাগ্রাম। বুধবার ভারতীয় সময় সকাল ৮টা ০৬ মিনিট থেকে  বিপুল সংখ্যক ব্যক্তি তাঁদের ইনস্টাগ্রাম খুলতে পারছেন না বলে টুইটারে  অভিযোগ করেছেন।ব্যবহারকারীরা বন্ধ হয়ে যাওয়া অ্যাপের স্ক্রিনশট বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ারও করেছেন। ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অনেকের বক্তব্য  ইনস্টাগ্রামের সর্বশেষ বিটা সংস্করণ আপডেট করার পর এই ঘটনার সম্মুখীন হতে হয়েছে।ডাউন ডিটেক্টর ইন্ডিয়া তাদের টুইটার একাউন্টে এই ঘটনার […]

আরও পড়ুন

আমেরিকা-কানাডা সীমান্তে নৌকাডুবি, মৃত ২ শিশু সহ ৮

আমেরিকা ও কানাডার সীমান্তে মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় প্রাণ হারালেন ৮ জন। মৃতরা মূলত কানাডার বাসিন্দা বলে খবর। জানা গিয়েছে, একটি ভারতীয় ও আরএকটি রোমানিয়ান পরিবার অবৈধভাবে সেন্ট লরেন্স নদী দিয়ে আমেরিকায় প্রবেশ করার সময় তাঁদের নৌকাটি ডুবে যায়। মৃতদের মধ্যে ২ শিশুও রয়েছে। যদিও প্রশাসনের তরফে এখনও মৃতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন

যৌন সম্পর্ক লুকোতে পর্ন তারকাকে ঘুষ, আদালতে অভিযুক্ত ডোনাল্ড ট্রাম্প

যৌন সম্পর্ক নিয়ে মুখ বন্ধ রাখতে যৌন তারকা স্টর্মি ড্যানিয়েলকে ঘুষ দেওয়ার অভিযোগে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করল ম্যানহাটন আদালত। বিচারকরা তাঁকে অভিযুক্ত করেন মার্কিন ইতিহাসে এই প্রথম কোনও প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগে মামলা রুজু করা হলো। ম্যানহাটন আদালতের রায়ের পরেই নিজেকে নির্দোষ দাবি করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর অভিযোগ, ‘২০২৪ […]

আরও পড়ুন

এবার চিলিতে মানব শরীরে ‘bird flu’-র প্রথম সংক্রমণ

চিনের পর  চিলি। এবার চিলিতে মানব শরীরে মিলল bird flu সংক্রমণ। বুধবার এই খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। চিলির স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, বছর ৫৩-র এক ব্যক্তি সম্প্রতি ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হন। জ্বরের সঙ্গে তাঁর শরীরে একাধিক সংক্রমণ দেখা যায়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ওই ব্যক্তির শারীরিক অবস্থার দিকে কড়া নজর রাখা হয়। তারপর পরীক্ষী […]

আরও পড়ুন

১৪২ ইঞ্জিনিয়ারকে ছাঁটাই করল মাইক্রোসফটের মালিকানাধীন সংস্থা গিটহাব

শতাধিক কর্মীকে ছাঁটাই করল মাইক্রোসফট-মালিকানাধীন সংস্থা গিটহাব। ভারতে ইঞ্জিনিয়ারিং বিভাগের সমস্ত কর্মী-সহ ১৪২ জন কর্মীকে ছাঁটাই করেছে সংস্থাটি। জানা গেছে, আমেরিকার পর গিটহাব-এর সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং টিম ছিল ভারতে। কোম্পানির ‘পুনর্গঠন পরিকল্পনা’র জন্য এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গিটহাবের তরফে জানানো হয়েছে। উল্লেখ্য সংস্থায় ব্যাপক ছাঁতাই করা হবে বলে ফেব্রুয়ারিতেই ইঙ্গিত দিয়েছিল সংস্থাটি। কঠিন […]

আরও পড়ুন

ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে ৪.৩

ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। আজ, বুধবার ভোর ৫টা ৪৯ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় আফগানিস্তানের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে। রিখটার স্কেলে কম্পনের তাপমাত্রা ছিল ৪.৩। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, বুধবার ভোরে আফগানিস্তানে ভূমিকম্প হয়। ভোর ৫টা ৪৯ মিনিট নাগাদ ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ৮৫ কিলোমিটার […]

আরও পড়ুন

কাবুলে বিদেশ মন্ত্রকের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, মৃত ৬, আহত বহু

ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। আজ সোমবার দুপুরে কাবুলের বিদেশ মন্ত্রকের কাছে আত্মঘাতী বিস্ফোরণে কমপক্ষে ছয়জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও অসংখ্য মানুষ। তাদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন প্রশাসনিক আধিকারিকরা। কাবুলিওয়ালার দেশে রাজনৈতিক পালাবদলের পরে তালিবানরা ক্ষমতায় আসার পরে কাবুল […]

আরও পড়ুন
error: Content is protected !!