৪ মাসের ব্যবধানে ফের ১০ হাজার কর্মী ছাঁটাই, জানালেন সিইও মার্ক জুকারবার্গ

আর্থিক মন্দা সামলাতে একের পর এক সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে শুরু করেছে। সম্প্রতি মেটার তরফ থেকে ১১ হাজার কর্মী ছাঁটাই করা হয়েছিল। যারা থেকে গিয়েছিল তখনো তাঁরা বোঝেননি তাঁদের মাথাতেও ঝুলছে খাঁড়া। এবার মেটা জানালো, দ্বিতীয় দফায় আরও ১০ হাজার কর্মী ছাঁটাই হবে সংস্থা থেকে। মঙ্গলবার মেটার সিইও মার্ক জুকারবার্গ জানিয়ে দিয়েছেন, তাঁর সংস্থা কমপক্ষে ১০ […]

আরও পড়ুন

কৃষ্ণসাগরে মার্কিন ড্রোন ধ্বংস করল রাশিয়ার যুদ্ধবিমান

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখনও অব্যাহত। এরইমধ্যে ইউক্রেন উপকূলে আমেরিকান ড্রোনের সঙ্গে সংঘর্ষ রাশিয়ান ফাইটার জেটের! কৃষ্ণসাগরে মার্কিন ড্রোনকে ধ্বংস করে রাশিয়ার যুদ্ধবিমান। মার্কিন সেনাবাহিনীর তরফে এই তথ্য দেওয়া হয়। যদিও রাশিয়া আমেরিকার এই দাবি মানতে নারাজ। দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে এই ঘটনা অত্যন্ত উল্লেখযোগ্য বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

আরও পড়ুন

মাঝ আকাশে অসুস্থ যাত্রী, পাকিস্তানের করাচিতে ইন্ডিগো বিমানের জরুরি অবতরণের পরেই মৃত্যু

পাকিস্তানের করাচিতে জরুরি অবতরণ করতে হল একটি ভারতীয় বিমানকে। সেটি কাতারের দোহার দিকে যাচ্ছিল। মাঝ আকাশে গুরুতর অসুস্থ এক যাত্রী। যার জেরেই পাকিস্তানের বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নিল ইন্ডিগো বিমান। অবতরণের পর জানা যায়, বিমানেই মৃত্যু হয়েছে যাত্রীর।  ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দোহার উদ্দেশে রওনা দিয়েছিল ইন্ডিগোর বিমানটি। বিমান […]

আরও পড়ুন

আগামী মাসে ফের ১৩ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটা-র

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা আবার কর্মী ছাঁটাই করার পরিকল্পনা নিতে চলেছে। ওয়াল স্ট্রিট জার্নাল শুক্রবার একটি প্রতিবেদনে এই দাবি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে আগামী মাসে কর্মী ছাঁটাই করতে পারে মেটা। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা গত বছর মোট কর্মীর ১৩ শতাংশকে ছাঁটাই করেছিল। সংখ্যাটা ছিল ১১ হাজার। এবারেও […]

আরও পড়ুন

বাংলাদেশে বিদ্যু‍ৎ সরবরাহ শুরু করল আদানি গোষ্ঠী

চুক্তি নিয়ে বিতর্কের মাঝেই বৃহস্পতিবার রাতে ঝাড়খন্ডের গোড্ডা বিদ্যু‍ৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যু‍ৎ সরবরাহ শুরু করে দিয়েছে গৌতম আদানির মালিকানাধীন আদানি পাওয়ার। সন্ধে সাতটা নাগাদ বাংলাদেশের জাতীয় গ্রিড বা সঞ্চালন লাইনে প্রথম বিদ্যু‍ৎ সরবরাহ করে সংস্থাটি। প্রথম দিন ৭০ মেগাওয়াট বিদ্যু‍ৎ সরবরাহ করা হয়েছে। তবে এই সরবরাহ পরীক্ষামূলক বলে বাংলাদেশ বিদ্যু‍ৎ উন্নয়ন বোর্ডের এক শীর্ষ […]

আরও পড়ুন

তৃতীয়বারের জন্য চিনের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন শি জিনপিং

তৃতীয়বারের জন্য চিনের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন শি জিনপিং।  দলের প্রতিষ্ঠাতা মাও জে দং–কে টেক্কা দিয়ে গত অক্টোবরেই চিনের কমিউনিস্ট পার্টির প্রধান হিসাবে আগামী পাঁচ বছরের জন্য নির্বাচিত হন ৬৯ বছরের শি জিনপিং। এবার তৃতীয়বারের জন্য প্রেসিডেন্ট হিসাবেও নির্বাচিত হলেন তিনি। শুক্রবার চিনা পার্লামেন্টে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন জিনপিং। চিনা সেনাবাহিনীর প্রধানও হয়েছেন জিনপিং। চিনা পার্লামেন্টের […]

আরও পড়ুন

জার্মানির হামবুর্গে চার্চে বন্দুকবাজের হামলা, মৃত ৬, আহত বহু

জার্মানির উত্তরাঞ্চলের হামবুর্গ শহরে একটি গির্জায় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। জানা গেছে, হামবুর্গ শহরের গ্রোস বরস্টে ডিস্ট্রিক্টে ডিয়েবুগা নামক সড়কে অবস্থিত একটি গির্জায় বন্দুক হামলার এ ঘটনা ঘটে। তবে হামলাকারী একজন নাকি একাধিক, তা নিশ্চিত হওয়া যায়নি। হামলাকারী ব্যক্তিদের ধরতে পুলিশ ও নিরাপত্তাবাহিনী অভিযান শুরু করেছে।হামলার পর গির্জার চারপাশ ঘিরে ফেলেন নিরাপত্তাবাহিনীর সদস্যরা। ওই এলাকা […]

আরও পড়ুন

আমেরিকা থেকে ভারতে এল নাসা-ইসরো যৌথ উদ্যোগে তৈরি ‘নিসার’ স্যাটেলাইট

ইসরো-নাসার যৌথ উদ্যোগে তৈরি স্যাটেলাইট বুধবার অবতরন করল ভারতের মাটিতে। পৃথিবীর ম্যাপকে আরও ভালভাবে তুলে ধরতে ২ মহাকাশ সংস্থার যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে এই স্যাটেলাইট । বুধবার বেঙ্গালুরুতে C17 বিমানের সাহায্যে নিয়ে আসা হয় স্যাটেলাইটটিকে। দুই দেশের মহাকাশ সংস্থার তৈরি এই স্যাটেলাইট আরও মজবুত করল দু-দেশের মহাকাশ বিষয়ক সম্পর্ককে। নিসার,  পৃথিবীর কক্ষপথে ঘোরা স্যাটেলাইটটি তৈরি করা […]

আরও পড়ুন

মিশরে ট্রেন দুর্ঘটনায় মৃত ২, আহত ১৬

মিশরের কায়রোতে রেল দুর্ঘটনা। ঘটনার জেরে নিহত ২, আহতের সংখ্যা ১৬। মিশরের পরিবহন মন্ত্রীর বক্তব্য থেকে জানা গেছ ট্রেনটি কাইলুব নামের একটি রেল স্টেশনে এসে ধাক্কা মারে। ঘটনাস্থলে ২০ টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।আহতদেরকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। পরিবহন মন্ত্রী কামেল এল ওজির দুর্ঘটনার কারন জানতে একটি তদন্ত কমিটি গড়ার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন

ঢাকার গুলিস্তানে বহুতলে ভয়াবহ বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ১৬, আহত ১২০

 রাজধানীর গুলিস্তানের বহুতলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, বিস্ফোরণে ১৬ জন প্রাণ হারিয়েছেন। আহত ১২০। ঢাকা মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও শতাধিক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে প্রশাসনিক আধিকারিকদের আশঙ্কা। সাত তলা যে ভবনে বিস্ফোরণ ঘটেছে, তার নিচের দুটো তলায় স্যানিটারি সামগ্রী আর গৃহস্থালী সামগ্রীর বেশ […]

আরও পড়ুন
error: Content is protected !!