তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৫ হাজার ৩৮৩

বিপর্যয়ের পর দু’দিন কেটে গিয়েছে। কিন্তু কম্পন (আফটার শক) থামার নাম নেই। বুধবারও সকাল সাড়ে আটটা নাগাদ কেঁপে উঠেছে তুরস্কের গাজিয়ান্তেপ প্রদেশের নুরদাগি জেলা। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৩ মাত্রার। তুরস্ক ও সিরিয়ায় ঘর-বাড়ির ধ্বংসস্তূপের তলায় এখনও চাপা পড়ে বহু মানুষ। তাঁদের বাঁচার আশা ক্রমশ ফিকে হচ্ছে। উদ্ধারকারীদের হাতে সময় বড্ড কম। জোরকদমে ইট-কংক্রিটের […]

আরও পড়ুন

তুরস্কে বিধ্বংসী ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা বেড়ে ৮ হাজার

তুরস্কে বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা ৮ হাজার ছাড়িয়ে গিয়েছে। বিধ্বংসী  ভূমিকম্পে কার্যত মৃত্যুপুরী পূর্ব তুরস্ক ও প্রতিবেশী সিরিয়ার বিস্তীর্ণ এলাকা। মঙ্গলবার সকালেও অনুভূত হয়েছে কম্পন। রিখটার স্কেলে ধরা পড়েছে তার মাত্রা ৫.৮। তবে উদ্ধারকাজ থামেনি। ভাঙা ঘরবাড়ির নীচে এখনও চাপা পড়ে রয়েছেন প্রচুর মানুষ। ধ্বংসস্তূপ থেকে সাড়া আসছে। কিন্তু অনেক ক্ষেত্রেই অসহায় প্রতীক্ষা ছাড়া কিছু […]

আরও পড়ুন

এবার ভূমিকম্পে কেঁপে উঠল প্যালেস্টাইন

তুরস্ক ও সিরিয়ার পর মধ্যপ্রাচ্যে ফের ভূমিকম্প। এবার কেঁপে উঠল প্যালেস্টাইনের ওয়েস্ট ব্যাঙ্ক সহ ইজরায়েল ও লেবানন।  জানা গিয়েছে, গতকাল স্থানীয় সময় রাত ১১টা ৪৫ নাগাদ প্যালেস্টাইন সহ আশেপাশের দেশগুলিতে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তাপমাত্রা ছিল ৪.৮।  কম্পনের কেন্দ্রস্থল ছিল ওয়েস্ট ব্যাঙ্কের নাবলাস শহরের কাছে, ভূপৃষ্টের ১০ কিমি গভীরে।  যদিও কম্পন মৃদু হওয়ায় […]

আরও পড়ুন

পাকিস্তানে মুখোমুখি সংঘর্ষে খাদে পড়ল বাস ও গাড়ি, মৃত ৩০

পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা। মুখোমুখি সংঘর্ষের পর খাদে পড়ে গেল একটি যাত্রীবাহী বাস ও গাড়ি। যার জেরে এখনও অবধি ৩০ জনের মৃত্যু হয়েছে বলে খবর।  জখম হয়েছেন আরও ১৫ জন। জানা গিয়েছে, বাসটি গিলগিট থেকে রাওয়ালপিণ্ডির দিকে যাচ্ছিল। আচমকাই বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। এরপর দু’টি যানই […]

আরও পড়ুন

তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পে ২০ হাজার প্রাণহানির আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার !

গতকাল ভোররাতে তুরস্ক- সিরিয়ায় প্রবল কম্পনের পর ধ্বংসস্তূপের ছবি দেখে অনেক বিশেষজ্ঞই আশঙ্কা করেছিলেন, এটিই শতাব্দীর অন্যতম ভয়ঙ্কর ভূমিকম্প৷ যত সময় যাচ্ছে, সেই আশঙ্কাকে সত্যি করেই বাড়ছে মৃতের সংখ্যা৷ দুই দেশ মিলিয়ে মৃতের সংখ্যা ইতিমধ্যেই চার হাজার ছাড়িয়েছে৷ বিশ্ব স্বাস্থ্য সংখ্যার আশঙ্কা, ভয়াল ভূমিকম্পের জেরে তুরস্ক এবং সিরিয়ায় মোট মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যেতে […]

আরও পড়ুন

একের পর এক তীব্র ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক- সিরিয়া, মৃত্যুর সংখ্যা বেড়ে ৪ হাজার, জখম বহু

একের পর এক তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক ও সিরিয়া। তাসের ঘরের মতো ভেঙে পড়ল বাড়িঘর, বহুতল। ঘুমের মধ্যে ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রাণ হারালেন অসংখ্য মানুষ। রাত পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, মৃতের সংখ্যা কমপক্ষে ৪০০০। জখম অসংখ্য। সাতদিনের জাতীয় শোক ঘোষণা করেছে তুরস্ক। প্রথম জোরালো কম্পনটি অনুভূত হয় সোমবার কাকভোরে। স্থানীয় সময় অনুযায়ী ভোর ৪টে […]

আরও পড়ুন

পেরুতে প্রবল বৃষ্টির জেরে একাধিক এলাকায় ধস, মৃত ৩৬

পেরুতে প্রবল বৃষ্টির জেরে ধস নেমেছে একাধিক এলাকায়। যার ফলে মৃত্যু হয়েছে ৩৬ জনের। সবথেকে খারাপ অবস্থা দক্ষিণ পেরুর একাধিক গ্রামে। চলছে উদ্ধারকাজ।

আরও পড়ুন

এক রাতেই বাংলাদেশে ১৪টি মন্দিরে হামলা

বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দু মন্দির। এবার একরাতের মধ্যে পর পর ১৪টি মন্দিরে হামলা চালালো অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা৷ শনিবার রাত এবং রবিবার ভোরের মধ্যে এই ঘটনা ঘটেছে বাংলাদেশের উত্তর পশ্চিম অংশে৷ যদিও পুলিশের আশ্বাস, দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷

আরও পড়ুন

তুরস্কে ভয়াবহ ভূমিকম্প, মৃত ১০০

তুরস্কে ভয়াবহ ভূমিকম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সমীক্ষা (USGS) জানিয়েছে, সোমবার ভোরে তুরস্কের দক্ষিণাঞ্চলে রিখটার স্কেলে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত করেছে। এরপরে ৬.৭ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। সিরিয়াতে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা৷ ভূমিকম্পে তুরস্কের একাধিক শহরের অসংখ্য বহুতল ভেঙে পড়ার ছবি সামনে এসেছে৷ কিছু বুঝে ওঠার আগেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন বহু মানুষ৷ সোশ্যাল […]

আরও পড়ুন

মাইনাস ৪৬ ডিগ্রি, ঠান্ডায় কাঁপছে নিউ ইয়র্ক

ভয়ঙ্কর শৈত্য প্রবাহে কাবু উত্তর-পূর্ব আমেরিকা। তাপমাত্রা নেমেছে মাইনাস ৪৬ ডিগ্রি সেলসিয়াসে। প্রবল ঠান্ডায় বরফে পরিণত হয়েছে হ্রদের জল। খারাপ আবহাওয়ার কারণে বহু জায়গায় সতকর্তা জারি করেছে মার্কিন প্রশাসন। সংবাদ মাধ্যম সূত্রে খবর, আমেরিকার উত্তর পূর্বে চলছে শৈত্য প্রবাহ। শুক্রবার ‘আর্কটিক ব্লাস্ট’ আছড়ে পড়ে সেখানে। বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে এর জেরে। নিউ ইয়র্ক, নিউ ইংল্যান্ড প্রদেশের […]

আরও পড়ুন
error: Content is protected !!