পাঠানের সেট থেকে কিং খানের শার্টলেস ছবি ফাঁস

জিরোর পর লম্বা বিরতি পেরিয়ে পাঠান ৷ আর তিনি যখন বলিউডের বাদশা, তখন তাঁর প্রত্যাবর্তনও যে রাজকীয় হবে তা বলাই বাহুল্য ৷ সম্প্রতি পাঠানের সেট থেকে শাহরুখ খানের একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ স্পেনের সেট থেকে ফাঁস হওয়া তাঁর ছবি ৷ সেখানে দেখা যাচ্ছে লম্বা চুল এসআরকে-র ৷ পরনে শুধু সবুজ কার্গো প্যান্ট […]

আরও পড়ুন

কানাডায় পথ দুর্ঘটনায় মৃত ৫ ভারতীয় ছাত্র, আহত ২

কানাডায় পথ দুর্ঘটনায় মৃত্যু পাঁচ ভারতীয় পড়ুয়ার। কানাডার অল্টারিও মহাসড়কে একটি ট্রাক্টর-ট্রেলারের সঙ্গে যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও দুই ভারতীয়। তাঁরা কানাডার হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার টুইট করে এই ঘটনার কথা জানিয়েছেন কানাডার ভারতীয় হাইকমিশনার অজয় বিসারিয়া। কানাডায় মৃত ছাত্রদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন ভারতীয় রাষ্ট্রদূত।

আরও পড়ুন

‘লন্ডনের টিউব রেল স্টেশনে বাংলায় লেখা নাম’, বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়ায় গর্বিত মমতা বন্দ্যোপাধ্যায়

কয়েকদিন আগে লন্ডনের টিউব রেলের হোয়াইটচ্যাপেল স্টেশনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়৷ সেখানে দেখা যায় লন্ডনের টিউব রেলের হোয়াইটচ্যাপেল স্টেশনের নাম ইংরেজির সঙ্গে বাংলাতেও লেখা হয়েছে ৷ যে ছবি দেখে আপ্লুত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ সকালে তিনি এই নিয়ে দু’টি টুইট করেন ৷ ওই টুইটে তিনি এই নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ৷ মুখ্যমন্ত্রী […]

আরও পড়ুন

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে দূতাবাস সরিয়ে নিচ্ছে ভারত

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে দূতাবাস সরিয়ে নিচ্ছে ভারত ৷ রবিবার বিদেশ মন্ত্রকের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে ৷ বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী এদিন এক টুইট বার্তায় লিখেছেন, “ইউক্রেনের নিরাপত্তা পরিস্থিতির ক্রমে অবনতি হচ্ছে, এই দেশের পশ্চিম প্রান্তেও হামলার ঘটনা ক্রমে বাড়ছে ৷ এই অবস্থায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাময়িকভাবে ইউক্রেনের ভারতীয় দূতাবাস পোল্যান্ডে সরিয়ে […]

আরও পড়ুন

আর্থিক নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ রাশিয়া, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ধ্বংসের হুঁশিয়ারি

এবার পালটা চাপ দিল রাশিয়া। আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়ে পুতিনকে কোণঠাসা করার চেষ্টা করেছিল আমেরিকা, ইউরোপ সহ বিশ্বের একাধিক দেশ। আন্তর্জাতিক এই নিষেধাজ্ঞায় স্বভাবতই ক্ষুব্ধ মস্কো। কোনওরকম নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে, যুদ্ধের উত্তেজনা এ বার মহাকাশে নিয়ে গেলেন পুতিন। রাশিয়ার স্পষ্ট হুঁশিয়ারি, তাদের উপর চাপানো নিষেধাজ্ঞা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ধ্বংসের কারণ হতে পারে। রাশিয়ার এই হুঁশিয়ারি […]

আরও পড়ুন

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে না ন্যাটো গোষ্ঠী, জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

 মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলি ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে না ৷ এমনটাই জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “তেমনটা হলে তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে ৷” তবে, তিনি এও জানান, ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রতিটি অঞ্চল তাঁরা রক্ষা করবেন ৷ তাঁর বক্তব্যে জানিয়েছেন, “ইউরোপে আমাদের মিত্র দেশগুলির পাশে […]

আরও পড়ুন

বিরোধীদের চাপে গদি হারানোর উপক্রম পাক প্রধানমন্ত্রী ইমরান খানের

এবার বিরোধীদের চাপে গদি হারানোর উপক্রম পাক প্রধানমন্ত্রী ইমরান খানের। ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে গদি ছা়ড়ার হুঁশিয়ারি পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারির। অন্যথায় তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী নেতা। সোমবারই ইমরানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছে ভুট্টোকে। ইমরান খান ক্ষমতাসীন হওয়ার পর থেকেই আরও আর্থিক ক্ষতির মুখে পড়তে […]

আরও পড়ুন

ইউক্রেনে থাকা ভারতীয়দের জরুরি ভিত্তিতে গুগল ফর্ম পূরণ করার নির্দেশ বিদেশ মন্ত্রকের

আটকে পড়া ভারতীয়দের এখুনি যোগাযোগ করার নির্দেশ দিল কিভ-এর ভারতীয় দূতাবাস ৷ ‘ইন্ডিয়া ইন ইউক্রেন’-এর তরফে একটি টুইট করে একথা জানানো হয়েছে ইউক্রেনে থাকা ভারতীয়দের ৷টুইটারে একটি ফর্ম দেওয়া হয়েছে ৷ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে এখনও যে সব ভারতীয় আটকে রয়েছেন, তাঁদের এই গুগল ফর্মটি অনলাইনে পূরণ করতে হবে জরুরি ভিত্তিতে ৷ টুইটারে ভারতীয়দের সাবধানে থাকার বার্তা […]

আরও পড়ুন

যুদ্ধবিরতিতেও ইউক্রেন গুলি চালিয়েছে, বন্দি করেছে বিদেশিদের, অভিযোগ রাশিয়ার

এখনও ইউক্রেনে আটকে বহু ভারতীয় ৷ ভারতে রাশিয়ান দূতাবাসের টুইটার ‘রাশিয়া ইন ইন্ডিয়া’-র তরফে একটি টুইট করে জানানো হয়েছে, গতকাল যুদ্ধবিরতির সময় রুশ সেনার উপর আক্রমণ করা হয় ৷ ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলি থেকে ইউক্রেনবাসী এবং বিদেশি নাগরিকদের বের করে আনতে চেয়েছে রাশিয়া ৷ মারিউপোল ও ভোলনোভাখায় করিডর খোলা থাকছে ৷ কিন্তু ইউক্রেনের সেনা বাসিন্দাদের বেরতে […]

আরও পড়ুন

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের মাইকোলেভ বন্দরে আটকে ২১জন ভারতীয় নাবিক

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের মাইকোলেভ বন্দরে আটকে রয়েছে একটি বাণিজ্যিক জাহাজ ৷ সেখানে রয়েছেন ২১ জন ভারতীয় নাবিক৷ তবে তাঁরা সবাই সুরক্ষিত আছেন বলে খবর মিলেছে ৷ জাহাজের অবস্থান নির্দেশক সংস্থার তরফে জানানো হয়েছে যে, তারা আটকে থাকা জাহাজের ভারতীয় নাবিকদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছে ৷ নাবিকরা পরিবারেরও নিয়মিত সংযোগে রয়েছেন বলে জানানো হয়েছে ৷ এমভি […]

আরও পড়ুন
error: Content is protected !!