‘সোমবারের মধ্যে মমতা পদত্যাগ না করলে, মঙ্গলবারে গুলি চললে তার দায় ওঁর,’ হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

আরজি কর কাণ্ডে প্রতিবাদে উত্তাল গোটা রাজ্যে। ‘সোমবারের মধ্যে পদত্যাগ করুন, না হলে মঙ্গলবার গুলি চললে, তার দায় মমতাকে নিতে হবে’, বললেন শুভেন্দু অধিকারী। তাঁর মতে, ‘পুলিশমন্ত্রী ব্যর্থ। লাজলজ্জা নেই’। আজ, বুধবার থেকে পাঁচ দিন শ্যামবাজারে ধরনা কর্মসূচি ঘোষণা করেছে গেরুয়াশিবির। ধরনামঞ্চে তো ছিলেনই, এদিন খোলা হাওয়ার ব্য়ানারে একটি মিছিলেও অংশ নেন শুভেন্দু। ডোরিনা ক্রসিংয়ে […]

আরও পড়ুন

পুলওয়ামা কাণ্ডে ‘we want justice’ বলে জওয়ানরা যদি সীমান্ত ছেড়ে এসে ধরনায় বসেন, সেটাকে কীভাবে দেখবেন? আন্দোলনকারী চিকিৎসকদের তোপ কুণালের

আরজি কর কাণ্ডে চিকিৎসকদের আন্দোলন নিয়ে প্রথম থেকেই নরমে-গরমে নিজের বার্তা তুলে ধরছেন কুণাল ঘোষ। একদিকে যেখানে তিনি সন্দীপ ঘোষের বিরুদ্ধে সুর চড়িয়েছেন, মেনে নিয়েছেন প্রশসনিক ‘গলদ’… সেখানেই ‘রাত দখলের’ আন্দোলন এবং চিকিৎসকদের কর্মবিরতির বিরোধিতায় সুর চড়িয়েছেন। এই আবহে গতকাল সুপ্রিম কোর্টের তরফ থেকে চিকিৎসকদের অনুরোধ করা হয়েছিল যাতে কর্মবিরতি তুলে নেওয়া হয়। তবে চিকিৎসকরা […]

আরও পড়ুন

বিজেপির মিছিলে ‘কাশ্মীর ফাইলস’ পরিচালক বিবেক অগ্নিহোত্রী, জানালেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি

আর জি করের চিকিৎসক তরুণীর খুন ও ধর্ষণের মামলা পৌঁছে গিয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। সিবিআইয়ের তদন্ত কতদূর এগিয়েছে, তা নিয়ে বৃহস্পতিবার স্টেটাস রিপোর্ট দিতে হবে সুপ্রিম কোর্টে। তার আগে বুধবার শহরে বিজেপির প্রতিবাদ মিছিলে পা মেলালেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালক।  ‘দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ’ রব তুলে এদিন রাজ্যের প্রধান বিরোধী দল মৌলালি থেকে […]

আরও পড়ুন

এক লাফে সিভিক ভলান্টিয়ারদের পুজো বোনাস বাড়াল রাজ্য সরকার

রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের জন্য সুখবর। এবার পুজোয় তাদের বোনাস বৃদ্ধির সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এক লাফে তাদের বোনাস বাড়ল প্রায় ১৩ শতাংশ। বুধবার নবান্ন থেকে এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। এর ফলে এবছর বোনাস বাবদ ৬০০০ টাকা হাতে পাবেন সিভিক ভলান্টিয়াররা।রাজ্যে সিভিক ভলান্টিয়ারদের দৌরাত্ম্য নিয়ে অভিযোগের অন্ত নেই। আরজি কর মেডিক্যালে তরুণী […]

আরও পড়ুন

সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডি তদন্ত চেয়ে মামলা হাইকোর্টে

আরজি করের ঘটনায় সিবিআই নজরে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। বুধবার ষষ্ঠবার তিনি সিজিও কমপ্লেক্সে গিয়েছেন। এবার কি আরও বিড়ম্বনায় সন্দীপ? তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতি সহ আরও একাধিক দুর্নীতির অভিযোগ এনে ইডি তদন্তের আর্জি জানিয়ে মামলার আবেদন করা হল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের এজলাসে। অন্যদিকে, আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি অতীতে একাধিক অভিযোগ তুলেছিলেন […]

আরও পড়ুন

RG Kar কাণ্ডের জের, রাজ্যে হাসপাতাল গুলির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে তৈরি নয়া পদ, দায়িত্বে থাকবেন প্রাক্তন সেনা এবং পুলিশ আধিকারিকরা

আরজি কর কাণ্ডের জেরে রাজ্যের নতুন সিদ্ধান্ত। এবার থেকে সরকারি হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকবে প্রাক্তন পুলিশ ও সেনাকর্মীরা। ইতিমধ্যেই পুলিশ সুপারকে এলাকার অবসরপ্রাপ্ত সেনা ও পুলিশ আধিকারিকদের তথ্য সংগ্রহ করে চারদিনের মধ্যে রাজ্যকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।  বুধবার একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেখানেই এই নির্দেশ দেওয়া হয়েছে। জানানো হয়েছে রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজ, জেলা হাসপাতাল, […]

আরও পড়ুন

আরজি করের এমার্জেন্সি বিল্ডিংয়ে ভাঙচুরের ঘটনায় এবার কর্তব্যে গাফিলতি অভিযোগে ৩ পুলিশ আধিকারিককে সাসপেন্ড

রাত দখল আন্দোলন চলাকালীন আরজি কর মেডিক্যাল কলেজের এমার্জেন্সি বিল্ডিংয়ে তাণ্ডবের ঘটনায় এবার তিন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হল। কর্তব্যে গাফিলতির অভিযোগে তাঁদের সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে। কলকাতা পুলিশ সূত্রে খবর, সাসপেন্ড হওয়া তিনজন আধিকারিকের মধ্যে দুইজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার মহম্মদ শাকিবউদ্দিন সর্দার, রমেশ রায় চৌধুরী এবং একজন ইনস্পেক্টর রাজেশ। পাশাপাশি আরজি করে তাণ্ডবের ঘটনায় […]

আরও পড়ুন

ডুরান্ড কলকাতায় ফেরাতে এক জোট তিন প্রধান

ডুরান্ড কাপে কলকাতা ডার্বি বাতিল করতে হয়েছে। ১৮ অগস্ট ম্যাচ হওয়ার কথা থাকলেও ঠিক তার একদিন আগে জানানো হয়, বাতিল হচ্ছে ম্যাচ। ক্ষোভ প্রকাশ করেন সমর্থকরা। শুধু ডার্বি বাতিল করে দেওয়া নয়, ডুরান্ড কাপে বাকি ম্যাচগুলো কলকাতা থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এবার এই বিষয়টা নিয়ে সরব হল তিন ক্লাব। তিন ক্লাব সাংবাদিক বৈঠকের পর […]

আরও পড়ুন

আরজি কর হাসপাতাল নিয়ে ভুল পোস্ট মুছলেন সুখেন্দুশেখর রায়

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ। আর এই অপরাধের তদন্ত করছে সিবিআই। এই আবহে চলছে জোরদার আন্দোলন। এই ঘটনার পরই নিজের এক্স হ্যান্ডেলে নানা কথা পোস্ট করেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। তা নিয়ে বিস্তর বিতর্ক তৈরি হয়। লালবাজার দু’‌বার নোটিশ দিয়ে ডেকে পাঠায়। তাতেই চাপে পড়ে যান […]

আরও পড়ুন

এবার শ্লীলতাহানির শিকার তরুণী নার্স, সিসিটিভির সূত্রে ধরে গ্রেফতার যুবক

রাজারহাট নিউ টাউনে সোমবার ভর সন্ধ্যেয় এক নার্সকে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ উঠল এবার। এ ব্যাপারে ওই তরুণী বিধাননগর কমিশনারেটের টেকনো সিটি থানায় শ্লীলতাহানির অভিযোগ করেছেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। ধৃত আজিজ মোল্লার বাড়ি পাথরঘাটা এলাকায়। ধৃতকে মঙ্গলবার বারাসাত মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্য়ায় নিউ টাউন […]

আরও পড়ুন
error: Content is protected !!