ছোট ছোট দলে ভাগ হয়ে আন্দোলনে মিশে ছিলেন হামলাকারীরা, রাত দখলের কর্মসূচি এমন হিংস্র হয়ে উঠবে বুঝতেই পারিনি, ব্যর্থতা মানলেন সিপি

মেয়েদের ‘রাত দখল’ কর্মসূচির দিন ছোট ছোট দলে ভাগ হয়ে আন্দোলনে মিশে ছিলেন হামলাকারীরা। আগে থেকেই এই হামলার পরিকল্পনা করা ছিল। এমনটাই মনে করছে কলকাতা পুলিশ। হামলাকারীদের চিহ্নিত করতে সমাজমাধ্যমে আন্দোলনের ডাক দেওয়া বিভিন্ন গ্রুপের দিকেও নজর রাখা হচ্ছে। পুলিশের অনুমান, ইচ্ছা করেই আন্দোলনের দিনটি বেছে নেওয়া হয়েছিল এই হামলার জন্য। ‘রাত দখল’ কর্মসূচির সুযোগ […]

আরও পড়ুন

প্রমাণ লোপাট করতে আরজি করে ভাঙচুর করেছে বাম-বিজেপি, দাবি মুখ্যমন্ত্রীর

গত ১৪ অগাস্ট রাতে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসাপাতালের জরুরি বিভাগে ভাঙচুরের ঘটনায় এবার সরাসরি বাম-বিজেপিকে দায়ী করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর সরাসরি অভিযোগ, ওই দিনের হামলা এবং ভাঙচুরের পিছনে বিরোধীরাই দায়ী৷ শুধু তাই নয়, বিরোধীদের বিরুদ্ধে ‘এভিডেন্স লুট’ করার অভিযোগ তোলেন তিনি৷ জানালেন, ‘‌‘ফ্লোর ভুল করায় বুঝতে পারেনি৷’’ শুক্রবার দুপুর ৩টে নাগাদ […]

আরও পড়ুন

‘সত্য সামনে আসুক, রবিবারের মধ্যে ফাঁসি চাই’, দোষীদের শাস্তির দাবিতে পথে নামলেন মুখ্যমন্ত্রী

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্ত করছে সিবিআই। আর আজ, শুক্রবার আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিটি সেন্টার এলাকার মাঝ রাস্তা থেকে গ্রেফতার করল সিবিআই। এই আবহে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা […]

আরও পড়ুন

আর জি কর হাসপাতালে হামলার ঘটনার তদন্তের দায়িত্বও সিবিআইয়ের হাতে তুলে দিল হাইকোর্ট

গত বুধবার রাতে আর জি কর হাসপাতালে তাণ্ডবের ঘটনার তদন্তের দায়িত্বও সিবিআই-এর হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট৷ এ দিন এই নির্দেশ দিয়েছে বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ৷ সিবিআই-এর মুখোমুখি হওয়ার আগে এ দিন রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে আবেদন জানান আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ৷ সেই মামলার শুনানি চলাকালীনই হাসপাতালে ভাঙচুরের ঘটনাটি ওঠে […]

আরও পড়ুন

মধ্যরাতে আরজি কর হাসপাতালে হামলার ঘটনায় এখনও পর্যন্ত মোট ১৯জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

আরজি কর হাসপাতালে বুধবার মধ্যরাতে ভাঙচুর চালায় কিছু দুষ্কৃতী। সেই ঘটনায় এখনও পর্যন্ত মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে কলকাতা পুলিশ। সূত্রের খবর, যারা গ্রেফতার হয়েছে তাদের প্রায় সবাই (DYFI) বামপন্থী পরিবারের সদস্য। হামলার সময় ভিডিও এবং ছবিতে DYFI এর পাতাকাও দেখা যাচ্ছে। ভাঙচুরের সময়কার ছবি দিয়ে কয়েকজনকে চিহ্নিত করে সমাজ মাধ্যমে শেয়ারও করেছে […]

আরও পড়ুন

আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে রাস্তা থেকে তুলে নিল সিবিআই

আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের সেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে রাস্তা থেকে তুলে নিয়ে গেল সিবিআই। তাঁকে নিজেদের ‘ডেরা’ সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে তাঁকে গ্রেফতার করা হয়েছে কিনা, তা নিয়ে আপাতত কিছু জানানো হয়নি। সূত্রের খবর, সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার জন্য সন্দীপকে নোটিশ পাঠানো হয়েছিল। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করেছিল […]

আরও পড়ুন

সোশ্যাল মিডিয়ায় ধর্ষিতার ছবি-তথ্য পোস্ট করা যাবে না, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

আরজি করে ধর্ষিত ও খুন হওয়া চিকিৎসকের ছবি এবং তথ্য প্রচার করা যাবে না, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের। চিকিৎসক খুনের ঘটনায় এমনিতেই উত্তাল বাংলা। রাজ্য ছাড়িয়ে বিক্ষোভের আঁচ এখন দেশ জুড়ে। বিদেশ থেকেও প্রতিবাদ-মিছিল দেখা গিয়েছে প্রবাসীদের। তবে, এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে চলেছে মৃত চিকিৎসক তরুণীর একের পর এক ছবি। এমনকী প্রকাশ্যে এসেছে […]

আরও পড়ুন

রূপান্তরকামী নারীর ‘বুক টিপে’ পুরুষ রেল পুলিশের প্রশ্ন – এটা কি আসল? এর ওজন কত? কলকাতা পুলিশের দ্বারস্থ ২ নির্যাতিতা

ভর সন্ধ্যায় রবীন্দ্র সদনে ২ রূপান্তরকামী মহিলাকে নিগ্রহ করল RPF? হ্যাঁ, এমনটাই দাবি করলেন ২ নির্যাতিতা। প্রতিবাদে যোগ দিলেন তাঁদের সাথীরা, সাধারণ নাগরিকরাও। কী ঘটেছে ঠিক? এদিনের ঘটনার অন্যতম সাক্ষী এবং প্রতিবাদকারী বন্যা করের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘সন্ধ্যা ৬:৩০টা নাগাদ রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে রাণুছায়া মুক্তমঞ্চ থেকে আমার কিছু রূপান্তরকামী নারী বোনেরা […]

আরও পড়ুন

ছাত্রদের কোনও দোষ নেই, আরজি কর হাসপাতালে হামলা চালিয়েছে রাম-বাম ‘জোট’!

স্বাধীনতা দিবস উপলক্ষ‍্যে রাজভবনে গেলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। তবে টি পার্টিতে ঢুকেই সরাসরি রাজভবনের বাইরের বারান্দায় চলে যান মুখ‍্যমন্ত্রী। গতকালের ঘটনা নিয়েও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ‘কাদের উপর রাগ’ কড়া ভাষায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। বাম-রামের প্রসঙ্গ টেনে বিজেপি এবং সিপিআইএমকে একহাত নিলেন মমতা। মুখ‍্যমন্ত্রীর সঙ্গেই রাজভবনে গিয়েছেন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং কলকাতা পৌরসভার […]

আরও পড়ুন

আরজি কর হাসপাতালের হামলার ঘটনায় ৩টি মামলা রুজু করল কলকাতা পুলিশ

বুধবার রাতে আরজি করে হামলার ঘটনায় তিনটি পৃথক মামলা রুজু করল কলকাতা পুলিশ। স্বতঃপ্রণোদিত ওই তিন মামলায় পুলিশের উপর হামলা, হাসপাতালের চিকিৎসকদের উপর আক্রমণ ও হাসপাতালের সম্পত্তি নষ্ঠ করার মামলাও রুজু করা হয়েছে বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যে গতকালকের ভাঙচুরের ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে সরকারিভাবে এ বিষয়ে কিছু জানায়নি […]

আরও পড়ুন
error: Content is protected !!