পানীয় জলের অপচয় ঠেকাতে এবার কড়া আইনি পথে রাজ্য সরকার

পানীয় জলের অপচয় ঠেকাতে এবার কড়া আইনি পথে হাঁটার চিন্তাভাবনা করেছে রাজ্য সরকারের অধীনে থাকা জনস্বাস্থ্য কারিগরি দফতর (পিএইচই)। এই বিষয়ে বিধানসভায় একটি বিলও আনবে রাজ্য সরকার বলেও খবর। এই বিষয়ে নয়া বিল এবার আসছে বিধানসভায়। বুধবার সে কথা জানিয়ে দিলেন রাজ্যের জনস্বাস্থ‌্য, কারিগরি ও পূর্ত দফতরের মন্ত্রী পুলক রায়। এদিকে প্রশাসনের কাছে অভিযোগ এসেছে, […]

আরও পড়ুন

বাণিজ্যিক গ্যাসের মূল্য বৃদ্ধি, সিলিন্ডার প্রতি বাড়ল ৮.৫0 টাকা

অগস্টের শুরুতেই কলকাতায় এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল। দেশের চারটি মেট্রো শহরের মধ্যে সবথেকে বেশি দাম বেড়েছে কলকাতায়। ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৮.৫ টাকা। তার ফলে জুলাইয়ে কলকাতায় যেখানে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে ১,৭৫৬ টাকা খরচ হত, অগস্টে সেটার দাম পড়বে ১,৭৬৪.৫ টাকা। দেশের […]

আরও পড়ুন

পিকনিক গার্ডেন ফ্ল্যাটে মিলল বার ডান্সারের ঝুলন্ত দেহ

ফের বার ড্যান্সারের রহস্যমৃত্যু। প্রেমিকের সঙ্গে ফ্ল্যাটে থাকতেন, সেই ফ্ল্যাটেই পাওয়া গেল ঝুলন্ত দেহ! খুন নাকি আত্মহত্যা? খতিয়ে দেখছে পুলিস। এবার পিকনিক গার্ডেন। সূত্রে খবর, মৃত তরুণীর নাম মিনা কোয়েট। বাড়ি, বেঙ্গালুরুতে। তবে কর্মসূত্রে থাকতেন কলকাতায়। একটি পানশালায় বার ড্যান্সার ছিলেন মিনা। বেশ কয়েকদিন ধরে পিকনিক গার্ডেন রোডে একটি ফ্ল্যাটে ভাড়া থাকছিলেন তিনি। সঙ্গে প্রেমিকও। […]

আরও পড়ুন

ঝাড়গ্রাম সফরে যাচ্ছেন মুখ্য়মন্ত্রী

লোকসভা ভোটে জঙ্গলমহলে ফের নতুন করে ভালো ফল করতে শুরু করেছে তৃণমূল। আর এবার সেই জঙ্গলমহল দিয়েই জেলা সফর শুরু করছেন মুখ্য়মন্ত্রী। অগস্টের দ্বিতীয় সপ্তাহে দুদিনের জন্য জঙ্গলমহলে যাচ্ছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তবে সরাসরি প্রশাসনিক বৈঠক ঠিক নয়। মূল অনুষ্ঠানটি হবে ঝাড়গ্রামের স্টেডিয়ামে। সূত্রের খবর, আদিবাসী দিবস পালনকে সামনে রেখে বর্ষায় জঙ্গলমহল পাড়ি দিচ্ছেন মমতা। […]

আরও পড়ুন

‘আর কতদিন সহ্য করতে হবে?’ পর পর রেল দুর্ঘটনায় মোদি সরকারকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের

ফের বড়সড় ট্রেন দুর্ঘটনা। দক্ষিণ পূর্ব রেলের চক্রধরপুর ডিভিশনের বারাবাম্বু স্টেশনের কাছে হাওড়া সিএসএমটি মুম্বই মেল লাইনচ্যুত হয়। রেল সূত্রে খবর ওই ট্রেনটির মোট ১৮ টি কোচ লাইনচ্যুত হয়েছে যার মধ্যে ১৬ টা যাত্রীবাহী কোচ। মৃত ২, আহত হয় ২০ জন। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়। রেলের তরফে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে ৷ কীভাবে দুর্ঘটনা ঘটল তার […]

আরও পড়ুন

বিধানসভায় নীতি আয়োগের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব, ওয়াকআউট বিজেপির

বিধানসভার শুরুতেই নীতি আয়োগ নিয়ে নিন্দা‌ প্রস্তাব আনল রাজ্যের শাসকদল তৃণমূল । এদিন অধিবেশনের শুরুতে এই প্রস্তাব নিয়ে আসেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া । বিধানসভায় এর বিরোধিতা করে কক্ষ ত্যাগ করেন বিজেপির বিধায়করা । তাঁরা দাবি করেন, সুপরিকল্পিত মিথ্যাচার করা হচ্ছে । তিনি ভাইপোকে সেটিং করতে গিয়েছিলেন । তাতে ব্যর্থ হয়েছেন । এখন বলছেন মাইক […]

আরও পড়ুন

২৪ ঘণ্টার মধ্যেই ব্যবসায়ী খুনের কিনারা করল কলকাতা পুলিশ, গ্রেফতার ১

আনন্দপুরের ব্যবসায়ীকে কুপিয়ে খুনের পর গা–ঢাকা দিয়েছিল হত্যাকারী। তবে এই খুনের কিনারা করল কলকাতা পুলিশ মাত্র দেড়দিনের মাথায়। ব্যবসায়ী খুনের মূল অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে খবর, প্রোমোটার আরিফ খানকে কুপিয়েছিল অভিযুক্ত। তবে এখনও অধরা দুই আরও মাস্টারমাইন্ড। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। শুক্রবার রাস্তা থেকে উদ্ধার করা হয় একজন ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ। […]

আরও পড়ুন

ডায়মন্ড হারবারগামী লোকালে আগুনের ফুলকি, শিয়ালদহ দক্ষিণে সাড়ে ৩ ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল 

লোকাল ট্রেনে আগুনের ফুলকি দেখে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। রবিবার বেলা থেকে শিয়ালদহ দক্ষিণ শাখার সমস্ত ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছিল। শুধুমাত্র বজবজ ও ক্যানিং লোকাল চলছিল। দুর্ভোগের ছবি স্টেশন চত্বরে। ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন অসংখ্য যাত্রী। এর পরই স্বস্তির খবর এল দুপুর গড়িয়ে। ৩টে বেজে ৩৩ মিনিটে চালু হল  ট্রেন। লক্ষ্মীকান্তপুর লোকাল স্টেশন ছাড়ল। ৩ […]

আরও পড়ুন

NITI Aayog: ‘এখন শাক দিয়ে মাছ ঢাকছে, ইচ্ছাকৃত ভাবে অপমান!’ কলকাতায় ফিরে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়

বক্তব্য রাখতে শুরু করার পাঁচ মিনিটের মধ্যেই তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়েছে৷ এই অভিযোগ তুলেই নীতি আয়োগের বৈঠক ছেড়ে বেরিয়ে এলেন ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়৷ নীতি আয়োগের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেরিয়ে আসা নিয়ে চাপানউতর চলছেই। দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের মন্তব্যের পরে পাল্টা প্রতিক্রিয়া দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি ওই ৩-৪ মিনিট […]

আরও পড়ুন

কলকাতায় ভরসন্ধেয় ব্যবসায়ীকে ‘কুপিয়ে খুন’!

খাস কলকাতায় এবার ব্য়বসায়ী ‘কুপিয়ে খুন’! রাস্তা থেকে উদ্ধার হল ক্ষতবিক্ষত দেহ। সূত্রে খবর, নিহত ব্যবসায়ীর নাম  আরিফ খান। তপসিয়া রোডের জড়িবুটি গলির বাসিন্দা ছিলেন তিনি। আজ, শুক্রবার সন্ধ্যায় আনন্দপুরের উত্তর পঞ্চান্ন গ্রামে কাজে এসেছিলেন আরিফ। অভিযোগ, রাস্তাতেই তাঁর উপর চড়াও হয় আব্বাস নামে এক পরিচিত যুবক। সঙ্গে ছিল আরও দু’জন। তাদের পরিচয় অবশ্য জানা […]

আরও পড়ুন
error: Content is protected !!