```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আগামীকাল নবান্নে ডিএ আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী

জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ ডিএ আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর। বুধবার দুপুর তিনটে নাগাদ নবান্নে বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগেও আন্দোলনকারীদের সঙ্গে রাজ্য সরকার আলোচনায় বসে কিন্তু তাতে সমাধানসূত্র মেলেনি। সেবার মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেন আন্দোলনকারীরা।

আরও পড়ুন

 দিনভর জিজ্ঞাসাবাদের পর রাতে গ্রেফতার ‘কালীঘাটের কাকু’!

নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল আগেই। সেই সূত্র ধরেই আজ সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’কে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সিজিও কম্পলেক্সে দিনভর জিজ্ঞাসাবাদের পর এদিন রাতে তাকে গ্রেপ্তার করল ইডি। রাজ্যে শিক্ষায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই গ্রেফতার করে বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ সংগঠনের নেতা তাপস মণ্ডলকে। তাঁর মুখেই প্রথম ‘কালীঘাটের কাকু’র কথা শোনা যায়। […]

আরও পড়ুন

শালবনি ও এগরা কাণ্ডে মেদিনীপুর রেঞ্জের ডিআইজি বদল

শালবনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা নিয়ে উত্তাল রাজ্য–রাজনীতি। এই আবহেই মেদিনীপুর রেঞ্জের ডিআইজি প্রসূন বন্দ্যোপাধ্যায়কে বদলি করা হল। তাঁকে রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি করা হল। তাঁর জায়গায় এলেন রায়গঞ্জের রেঞ্জের ডিআইজি অনুপ জায়সওয়াল। মঙ্গলবাড়ি এ ব্যাপারে নবান্ন নির্দেশিকা জারি করেছে। মনে করা হচ্ছে, এগরা এবং গর শালবনির ঘটনার পরিপ্রেক্ষিতেই ডিআইজিকে সরে যেতে হল। যদিও নবান্নের দাবি, […]

আরও পড়ুন

‘দেশের সম্মান আজ ভুলুন্ঠিত, কলকাতাতেও কুস্তিগীরদের সমর্থনে পথে নামবো’, বার্তা মমতার

আন্দোলনরত কুস্তিগীরদের পাশেই তিনি আছেন বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার তিনি নবান্নে এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন তাঁর সঙ্গে কথা হয়েছে আন্দোলনকারীদের ৷ কলকাতাতেও আন্দোলনকারীদের সমর্থনে পথে নামবে দল ৷ বুধবার রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের নেতৃত্বে ক্রীড়াবিদদের নিয়ে একটি মিছিল করা হবে । এই মিছিলের মূল উদ্দেশ্য ক্রীড়াবিদ তথা কুস্তিগীরদের সমর্থন জানানো । […]

আরও পড়ুন

রাজ্যে ১ লক্ষ ২৫ হাজার কর্মী নিয়োগের ঘোষণা, চাকরি বাতিল নিয়ে সরব মুখ্যমন্ত্রী

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন যে রাজ্যে আগামী এক বছরের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে ১ লক্ষ ২০ হাজার কর্মী নিয়োগ করা হবে ৷ একইসঙ্গে তাঁর কথায় আজ উঠে আসে চাকরি বাতিল প্রসঙ্গও ৷ এ দিন রাজ্য সরকারের তরফে একটি বিবৃতি জারি করে কর্মী নিয়োগের কথা সবিস্তারে জানানো হয় ৷ সেই বিজ্ঞপ্তিতে বলা […]

আরও পড়ুন

মণিপুরে যাওয়ার অনুমতি চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি মুখ্যমন্ত্রীর, মেলেনি সাড়া

অশান্ত মণিপুরে শান্তি ফেরানোর উদ্যোগ নিতে সে রাজ্যে যেতে চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সোমবার সেই চিঠি দিলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে মঙ্গলবার বিকেল পর্যন্ত কোনও সাড়া মেলেনি বলে জানালেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে একথা জানান রাজ্যের প্রশাসনিক প্রধান। মঙ্গলবার নবান্নে এক সাংবাদিক মুখ্যমন্ত্রীকে মণিপুর প্রসঙ্গে প্রশ্ন করেন। সেই […]

আরও পড়ুন

রাজ্যের সব পুরসভার নিয়োগের তথ্য জানতে দুই দপ্তরকে চিঠি পাঠাল ইডি

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলের নিয়োগ দুর্নীতির ঘটনায় তদন্ত করছে দুটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডি। এর পাশাপাশি আদালতের নির্দেশে এই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রাজ্যের সভাগুলিতেও হওয়া নিয়োগ দুর্নীতির ঘটনায় তদন্ত শুরু করেছে। সেই সূত্রেই রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের কাছ থেকে ED রাজ্যের ১২১টি পুরসভার নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য চেয়ে পাঠিয়েছে। […]

আরও পড়ুন

রাজ্যেজুড়ে ‘লু’ সতর্কতা, ৪০ ডিগ্রি পেরোবে তাপমাত্রা!

আবহাওয়া দফতর থেকে দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছিল বৃষ্টির পরিমাণ কমবে। বাড়বে তাপমাত্রা। এমনকি রাজ্যের কয়েকটি জেলায় লু-এর সতর্কতা জারি হয়েছে। জেনে নিন কি বলছে আবহাওয়া দফতরের লেটেস্ট রিপোর্ট। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গে আজ মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়লে গরম ও অস্বস্তি বাড়বে। বৃষ্টির সম্ভাবনা সামান্য। তবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত […]

আরও পড়ুন

আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গে হবে ঝড়-বৃষ্টি

কয়েক সপ্তাহ পরেই রাজ্যে বর্ষা প্রবেশ করবে। তারইমধ্যে আপাতত রাজ্যের বিভিন্ন প্রান্তে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হচ্ছে। তার জেরে তাপমাত্রা কিছুটা কম আছে।  আজ দক্ষিণবঙ্গের সব জেলার (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে। ঘণ্টায় […]

আরও পড়ুন

‘অভিষেককে ব্যক্তিগভাবে চিনি না, চিঠি লেখার জন্য কেউ চাপ দেয়নি’, সিবিআই জেরায় দাবি কুন্তলের

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত ভাবে চেনেন না বলে দাবি কুন্তল ঘোষের। আদালত থেকে নির্দেশ পাওয়ার পর জেলে গিয়ে কুন্তল ঘোষকে জেরা করেছে সিবিআই। সূত্রের খবর, সেই জেরাতেই কুন্তল জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ব্যক্তিগত কোনও সম্পর্ক নেই। সবাই যেভাবে চেনেন, তিনিও সেভাবেই চিনতেন। সূত্রের দাবি, কুন্তল এ কথাও বলেছেন, ‘শহিদ মিনারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য […]

আরও পড়ুন
error: Content is protected !!