```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মুখ্যমন্ত্রীর উদ্যোগে মদনের পরিচিত রোগীকে ভর্তি নিল কলকাতা মেডিক্যাল

এসএসকেএম হাসপাতাল ভরতি না নিলেও রবিবার মদন মিত্রের পরিচিত সেই অসুস্থ স্বাস্থ্যকর্মীকে ভরতি নিল কলকাতা মেডিক্যাল কলেজ ৷ শুরু হয়েছে তাঁর চিকিৎসা ৷ মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই সরকারি হাসপাতালে ওই ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা হয়েছে বলেও জানিয়েছেন মদন মিত্র । তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতাও জানিয়েছেন।

আরও পড়ুন

আগামী ২৩ মে কলকাতায় মমতার সঙ্গে বৈঠকে কেজরিওয়ালের

আগামী ২৩ মে কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে আসছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শনিবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন

পথ দুর্ঘটনায় প্রয়াত টেলি অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্ত

পথ দুর্ঘটনায় প্রয়াত টেলি অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্ত। জানা গিয়েছে, শনিবার রাতে শ্যুটিং সেরে অ্যাপ বাইকে করে বাড়ি ফিরছিলেন তিনি। তখনই বরানগর থানার কাছে লরি এসে ধাক্কা মারে বাইকটিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। রবিবার রাতে কলকাতা থেকে ডানলপের দিকে রাপিডো করে টেলি অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্ত (২৯) পানিহাটি রেলওয়ে পার্কে তাঁর বাড়িতে ফিরছিলেন । এই সময় বরানগর ঘোষপাড়া রোড এর […]

আরও পড়ুন

সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে সিবিআই দফতর থেকে বের হলেন অভিষেক

শনিবার প্রায় সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের খবর, অভিষেককে জিজ্ঞাসাবাদের পরে সেই রিপোর্ট দিল্লির অফিসে পাঠানো হয়েছে। এদিন সকাল ১১টার দিকে অভিষেক নিজাম প্যালেসে আসেন। মাঝে কিছুক্ষণ বিরতির পরে দুপুর আড়াইটে নাগাদ ফের জিজ্ঞাসাবাদ শুরু হয় অভিষেকের। তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। কুন্তল ঘোষের চিঠি সামনে রেখেই মূলত জিজ্ঞাসাবাদ করা হয় […]

আরও পড়ুন

মদনের অভিযোগ খারিজ এসএসকেএম কর্তার, খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

:এসএসকেএম হাসপাতালকে বয়কটের ডাক দিয়েছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র৷ এমন কি, হাসপাতালের রোগী পরিষেবা নিয়ে প্রশ্ন তুলে এসএসকেএম বয়কটের ডাকও দিয়েছিলেন মদন৷ শুক্রবার রাতে মদনের এ হেন রুদ্রমূর্তিতে রীতিমতো অস্বস্তিতে পড়তে হয়েছিল রাজ্য সরকার ও শাসক দলকে৷ শেষ পর্যন্ত এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিক বৈঠক করে মদন মিত্রের তোলা অভিযোগ নস্যাৎ করল৷ এসএসকেএম হাসপাতালের পক্ষ থেকে […]

আরও পড়ুন

এসএসকেএমে দালালচক্র নিয়ে অভিযোগ মদনের

বাম আমল হলে এক মিনিটে রোগী ভরতি করিয়ে দিতেন তৃণমূল বিধায়ক মদন মিত্রের এই হুঁশিয়ারিতে হইচই পড়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতে ৷ রাজ্যের অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম নিয়ে এই মন্তব্যের জেরে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে বাংলার শাসক দল ৷ ফলে এই ইস্যুতে মদন মিত্রের থেকে কার্যত দূরত্ব তৈরি করার চেষ্টা করছে তৃণমূল ৷ আর তা দলের নেত্রী […]

আরও পড়ুন

‘সারদাকর্তা সুদীপ্ত সেনের চিঠি, দিলীপের নথি কি দেখতে পায় না সিবিআই?’, অভিষেককে তলব প্রসঙ্গে প্রশ্ন কুণালের

 কুন্তল ঘোষ নামে নিয়োগ মামলার এক বন্দি অভিযুক্ত কী লিখেছে, তার উপর দাঁড়িয়ে তড়িঘড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল সিবিআই। কী তাড়া, কী তাড়া! কোর্ট মিটতে না মিটতেই নোটিস। আবার সে নোটিসে ২৪ ঘণ্টাও সময় দেওয়া নেই। শুক্রবার দুপুরে নোটিস বলছে, শনিবার সকালেই অভিষেককে উপস্থিত হতে হবে। অভিষেক নবজোয়ার যাত্রা থামিয়ে সিবিআই অফিস যাবে। আইনি পদ্ধতি […]

আরও পড়ুন

‘২০ মে দীর্ঘজীবী হোক’, অভিষেকের সিবিআই হাজিরার দিন তাৎপর্যপূর্ণ টুইট তৃণমূল সুপ্রিমোর

২০১১ সালের ১৩ মে বাংলার রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করে তৃণমূল। ২০ মে প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হিসেবে কেটে গিয়েছে প্রায় এক যুগ। শনিবার, মুখ্যমন্ত্রিত্বের ১২ বছর পূর্তির দিন তাৎপর্যপূর্ণ টুইট করেছেন মমতা। টুইটে সিপিএমকে নিশানা করার পাশপাশি কেন্দ্রীয় এজেন্সির […]

আরও পড়ুন

প্রকাশিত হল মাদ্রাসার ফল, মেধাতালিকায় ৩৫

শনিবার প্রকাশিত হল মাদ্রাসা পরীক্ষার ফলাফল। এদিন সল্টলেকের মৌলানা আবুল কালাম আজাদ ভবনে সাংবাদিক সম্মেলন করে ফল ঘোষণা করা হয়। জানানো হয়েছে, ফাজিল পরীক্ষায় প্রথম হয়েছে হুগলির ছাত্র ফাহিম আখতার। সে পেয়েছে ৫৬৫ নম্বর। ৫৫১ পেয়ে দ্বিতীয় হয়েছে পূর্ব বর্ধমানের মোজাম্মেল মল্লিক। ৮৪৫ নম্বর পেয়ে আলিমে প্রথম হয়েছে উত্তর ২৪ পরগণার মহম্মদ সুজাউদ্দিন লস্কর। অন্যদিকে […]

আরও পড়ুন

হাই-মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল প্রকাশ, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

মাধ্যমিকের পর হাই-মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল প্রকাশ হল। আজ শনিবার, ২০শে মে প্রকাশিত হয়েছে সংশ্লিষ্ট পরীক্ষাগুলির রেজাল্ট। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে ফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে। আজ সকাল সাড়ে ১০ টায় ২০২৩ সালের হাই-মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এই মর্মে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের টুইটার […]

আরও পড়ুন
error: Content is protected !!