```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ডিএ দাবিতে নবান্ন অভিযানের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

রাজ্য কো-অর্ডিনেশন কমিটির মিছিলে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। রুটে বদল এনে অনুমতি দিল আদালত। আগামী ৪ মে-র মিছিলে অনুমতি দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। দুপুর ২:৩০ টা থেকে ৪:৩০ টা পর্যন্ত মিছিলে অনুমতি আদালতের। হাওড়া ফেরিঘাট, বঙ্কিম সেতু , মহাত্মা গান্ধি রোড হয়ে হাওড়া ময়দানে শেষ হবে মিছিল।

আরও পড়ুন

হরিদেবপুরে প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে মেয়েকে পুড়িয়ে মারার চেষ্টা মায়ের, ধৃত ২

প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে মেয়েকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল মা! এমন নৃশংস অভিযোগে হরিদেবপুর থানা এলাকা থেকে অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে সাহায্য করে চন্দননগর থেকে গ্রেপ্তার হয়েছে ‘প্রেমিক’ পুলিশ কর্মীও। মঙ্গলবার তাদের আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে খবর, ১৬ বছরের এক কিশোরী অভিযোগ জানিয়েছে। পুলিশকে দেওয়া চিঠিতে মেয়েটির দাবি, নিজের প্রেমিকের […]

আরও পড়ুন

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোচা’

মে মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, মে মাসের দ্বিতীয় সপ্তাহে বিষুব রেখার কাছ সুমাত্রা সাগর বা আন্দামান সাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়টি। ঘূর্ণিঝড়টির নাম হবে ‘মোচা’। নামটি রেখেছে ইয়েমেন। প্রাথমিকভাবে বলা হচ্ছে, ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরের যে অংশ বাসা বাঁধবে, সেখান থেকে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে আঘাত হানার সম্ভাবনা প্রবল।

আরও পড়ুন

সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর ঘটনার তদন্তে সিট গঠন, নির্দেশ হাইকোর্টের

সিবিআই হেফাজতে বগটুইকাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের মৃত্যুর ঘটনায় সিট গঠন করে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ এই বিশেষ তদন্তকারী দল বা সিট-এ কারা থাকবেন তাও বলে দিয়েছে আদালত ৷ সোমবার এই নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত ৷ আইপিএস অফিসার প্রণব কুমার (আইজিপি) এর নেতৃত্বে গঠিত সিট এই তদন্ত করবে বলে জানা গিয়েছে। সঙ্গে […]

আরও পড়ুন

কালিয়াগঞ্জ নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলা গ্রহণ করল না ডিভিশন বেঞ্চ

 কালিয়াগঞ্জ নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলা গ্রহণ করল না ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। যেহেতু ইতিমধ্যেই নাবালিকার পরিবার সিবিআই তদন্ত চেয়ে একক বেঞ্চের দ্বারস্থ হয়েছে তাই জনস্বার্থ মামলা গ্রহণ করেনি ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি জানিয়েছেন, জনস্বার্থ মামলাকারীর কোনও অভিযোগ থাকলে তিনি বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে সে ব্যাপারে আবেদন জানাতে পারবেন। 

আরও পড়ুন

নবান্ন অভিযানে অনুমতি পেতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ডিএ আন্দোলনকারীরা

ডিএ এর দাবিতে আন্দোলনকারীরা নবান্ন অভিযানের জন্য পুলিশের কাছে অনুমতি চেয়েছিল। কিন্তু পুলিশের তরফে রাজ্য সরকারের কর্মীদের নবান্ন অভিযানে অনুমতি দেওয়া হয়নি। এবার নবান্ন পর্যন্ত মিছল করতে অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন, ডিএ আন্দোলনকারীরা।

আরও পড়ুন

তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে মামলা গ্রহণ করল না হাইকোর্ট

মামলাকারীর আবেদন ছিল তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে সিবিআই তদন্ত হোক। মামলাকারী ছিলেন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। তবে গেরুয়া শিবিরের নেতার মামলা গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট । তরুণজ্যোতির অভিযোগ, গ্রুপ সি পদে অযোগ্যদের চাকরির সুপারিশ করেছিলেন তৃণমূল সাংসদ। তবে সোমবার সকালে বিচারপতি রাজাশেখর মান্থা মামলা গ্রহণ না করে বলেন, মামলাকারী কোনও ভাবে […]

আরও পড়ুন

আগামী বৃহস্পতিবার থেকে চালু হতে চলেছে নিউগড়িয়া থেকে রুবি পর্যন্ত অরেঞ্জ রুটের মেট্রো পরিষেবা!

৩০ জানুয়ারি নিউ গড়িয়া-রুবি মেট্রোপথ পরিদর্শনে এসেছিলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। এরপর যাত্রী পরিষেবার ছড়পত্রও মিলে যায়। তবে কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত না মেলায় যাত্রী পরিষেবা চালু হয়নি এই রুটে। তবে এবার বৃহস্পতি থেকেই এই রুটে যাত্রী পরিষেবা চালু হয়ে যাবে বলে আশা করছেন মেট্রো কর্তারা।  জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের […]

আরও পড়ুন

রাজ্য পুলিশের ডিজি-র দেহরক্ষী গ্রেফতার ১৭ লক্ষ টাকার ডাকাতির অভিযোগে, আটক আরও এক কনস্টেবল 

খোদ রাজ্য পুলিশের ডিজি’র দেহরক্ষীই কিনা ডাকাত!  রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যের দেহরক্ষী মহম্মদ শাহাজাহান গ্রেফতার হয়েছে কলকাতা গোয়েন্দা পুলিশের ডাকাত দমন শাখার হাতে। তার সঙ্গে গ্রেফতার হয়েছে আরও এক রাজ্য পুলিশেরই কনস্টেবল প্রবীণ প্রসাদ। খাস কলকাতার বুকে এরা পুলিশ পরিচয় দিয়ে চলতি সপ্তাহেই ১৭ লক্ষ টাকা লুট করে। কিন্তু শেষরক্ষা করতে পারেনি। শেক্সপিয়ার সরণী […]

আরও পড়ুন

দুর্যোগ মোকাবিলায় বিদ্যালয়গুলিকে বড় নির্দেশ রাজ্য স্কুল শিক্ষা দফতরের

দুর্যোগের কথা মাথায় রেখে এবার স্কুলগুলিকে প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হল জেলাশাসকদের। মূলত আশ্রয় শিবির হিসাবে যাতে স্কুলগুলিকে প্রস্তুত করে রাখা হয় তার জন্য এই নির্দেশ রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে দেওয়া হয় প্রত্যেকটি জেলার জেলাশাসকদের। শনিবারই এই নির্দেশ জেলাশাসকদের দেওয়া হয়েছে বলে স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর। স্কুল শিক্ষা দফতরের কমিশনার তাঁর নির্দেশিকায় […]

আরও পড়ুন
error: Content is protected !!