```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মুখোমুখি বসিয়ে অভিষেককেও জেরা করা উচিত, কুন্তলের চিঠি বিতর্কে মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের চিঠি বিতর্কে এবার কলকাতা হাই কোর্টে নাম উঠল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং কুন্তলকে খুব দ্রুত জিজ্ঞাসাবাদ করা উচিত, মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। সিবিআই এবং ইডি’র মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদেরই তাঁদের জেরা করা প্রয়োজন বলেই মত তাঁর। গত ২৯ মার্চ, শহিদ মিনারের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি […]

আরও পড়ুন

নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী  নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ। আজ, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ ওই মামলায় সিবিআই তদন্তের নির্দেশকে খারিজ করে দিয়েছে বলে জানা গিয়েছে। কলকাতা হাইকোর্টের তরফে এই মামলায় সিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল। যা এদিন খারিজ করেছে সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টে ফের এই মামলার শুনানি হবে বলে জানিয়ে […]

আরও পড়ুন

আজ বিশ্বমানের ইনডোর স্টেডিয়াম ‘ধনধান্য’-এর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

আজ বিশ্বমানের ইনডোর স্টেডিয়াম ‘ধনধান্য’-এর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী । শঙ্খের ধাঁচের ছ’তলার এই অত্যাধুনিক অডিটোরিয়াম গড়তে প্রায় সাড়ে ৬ হাজার মেট্রিক টন ইস্পাত ব্যবহার করা হয়েছে। জানা গিয়েছে, এর দৈর্ঘ্য ৫১০ ফুট এবং চওড়া ২১০ ফুট। এই অডিটোরিয়ামে রয়েছে দু’হাজার আসন বিশিষ্ট সভাঘর। সঙ্গে ৫৪০টি আসনের আরও একটি সভাগৃহ। এখানেই শেষ নয়, রয়েছে স্ট্রিট থিয়েটার। যেখানে একসঙ্গে ৩০০ […]

আরও পড়ুন

আজ থেকে টানা ৪ দিন তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর

আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বেলা ১১টা থেকে দুপুর ৪টে পর্যন্ত একান্ত প্রয়োজন না থাকলে রোদে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস বুধবার জানান, রবিবারের পরেও তাপপ্রবাহ পরিস্থিতি চলতে পারে। নিয়ম অনুযায়ী সর্বোচ্চ পাঁচদিনের নির্দিষ্ট পূর্বাভাস দেওয়া যায়। তাই আপাতত সেই ক’দিনের পূর্বাভাসই […]

আরও পড়ুন

কাজের খতিয়ান দেখতে মন্ত্রীদের তলব করলেন মুখ্যমন্ত্রী

পঞ্চায়েত নির্বাচনের খুব বেশি দেরি নেই। সূত্রের খবর, মে মাসের দ্বিতীয় সপ্তাহের পরই ঘোষণা হতে পারে পঞ্চায়েত নির্বাচন নির্ঘন্ট। তার আগে মন্ত্রীদের তলব করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তলব করা হয়েছে সমস্ত দফতরের সচিবদেরও। আগামী ২৬ এপ্রিল বুধবার হবে সেই বৈঠক। নবান্ন সভাঘরে আগামী ২৬ এপ্রিল দুপুর ১টা থেকে হবে এই উচ্চ পর্যায়ের বৈঠক। বৈঠকের আগে […]

আরও পড়ুন

রাজ্যে মিড ডে মিলে ১০০ কোটির দুর্নীতির অভিযোগ যৌথ কমিটির

যৌথ কমিটির রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২২ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ১৬ কোটি ছাত্রছাত্রীর প্রায় ১০০ কোটি টাকার মিড ডে মিল-এর কোনও হিসাব পাওয়া যাচ্ছে না৷ ছাত্রছাত্রীদের মিড ডে মিলের জন্য বরাদ্দ ওই ১০০ কোটি টাকা রাজ্য সরকার অন্য খাতে ব্যবহার করেছেবলে এদিন একটি ট্যুইটে দাবি করেছেন বিজেপি নেতা অমিত মালব্য৷ মালব্যের ওই […]

আরও পড়ুন

কুন্তল ঘোষের লেখা চিঠি দেখতে চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন কুন্তল ঘোষ ৷ তিনি এখন জেল হেফাজতে রয়েছেন ৷ তাঁর দাবি, ইডি চাপ দিয়ে প্রভাবশালী তৃণমূল নেতাদের নাম বলাতে চাইছে ৷ এই নিয়ে লিখিত অভিযোগ করেছেন তিনি ৷ অভিযোগের সেই চিঠি এবার দেখতে চাইলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ কুন্তল ঘোষের লেখা চিঠি কলকাতার পুলিশ কমিশনার ও আলিপুর আদালতের জেলা বিচারকের […]

আরও পড়ুন

‘মে মাসের দ্বিতীয় সপ্তাহের পরে যেন আর কোন কাজ না পড়ে থাকে’! কড়া নির্দেশ মুখ্যসচিবের 

এদিন জেলাশাসক, এসডিওদের উপস্থিতিতেই মুখ্যসচিব জানান মে মাসের দ্বিতীয় সপ্তাহের পরে যেন আর কোন কাজ না পড়ে থাকে। তাহলে কি মে মাসের দ্বিতীয় সপ্তাহের পরই পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট? এই নির্দেশের পরপরই শুরু হয়েছে জল্পনা। দুয়ারে সরকার নিয়ে নিয়ে এদিন প্রায় দেড় ঘণ্টা জেলাশাসক, বিডিও, এসডিও দের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব । সেই বৈঠকেই যে পরিষেবা […]

আরও পড়ুন

বাড়ছে পারদ, তাপপ্রবাহ নিয়ে গাইডলাইন জারি করল নবান্ন

গরমের জেরে নাজেহাল মানুষ। দিনদিন চড়ছে পারদ। বারংবার সতর্ক করে গিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বেলা ১১টা থেকে দুপুর ৪টে পর্যন্ত একান্ত প্রয়োজন না থাকলে রোদে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহেই কলকাতা সহ পার্শ্ববর্তী জেলায় শুরু হবে তাপপ্রবাহ। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা কম থাকায় ঘাম কম হলেও শুষ্ক গরমে অস্বস্তি আরও বাড়ছে। কলকাতায় […]

আরও পড়ুন

পার্কস্ট্রিটে বহুতলের লিফট ছিঁড়ে মৃত ১

পার্কস্ট্রিট এলাকায় ভয়াবহ দুর্ঘটনা। বহুতলের লিফট ছিঁড়ে মৃত্যু হল এক ব্যক্তির। জানা গিয়েছে, গ্রাউন্ট ফ্লোরে লিফটের শাফটে মুখ ঢুকিয়ে সেটিকে পরীক্ষা করছিলেন পেশায় লিফট অপারেটার ওই ব্যক্তি। সেই সময় তৃতীয় তল থেকে আচমকাই লিফটটি ছিঁড়ে ওই ব্যক্তির উপর এসে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় হেস্টিংস থানার পুলিশ। পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর […]

আরও পড়ুন
error: Content is protected !!