```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

শিয়ালদার মেন লাইনে গোলযোগ, ভোগান্তির মুখে অফিস ফেরত যাত্রীরা

শিয়ালদা স্টেশনে ভোগান্তির মুখে অফিস ফেরত যাত্রীরা। এদিন বিকাল সাড়ে ৫টা নাগাদ নৈহাটি-হালিশহরের মাঝে একটি পয়েন্টে বিভ্রাট ধরা পড়ে। সেই বিভ্রাটের জেরে শিয়ালদা এবং নৈহাটি লাইনের মধ্যে ট্রেন চলাচল সাময়িক ব্যাহত হয়। দুই পাশ থেকেই প্রচুর লোকাল ট্রেন আটকে যায়। এমন ভোগান্তির জেরে নাজেহাল অবস্থা হয় অফিস ফেরত যাত্রীদের। একাধিক ট্রেন শিয়ালদা থেকে নৈহাটির দিকে […]

আরও পড়ুন

‘মোদির নতুন ভারতে আজ আমরা সংসদীয় গণতন্ত্রের নতুন অবক্ষয়ের সাক্ষী থাকলাম’, রাহুলের সাংসদ পদ বাতিল নিয়ে সরব মমতা

শুক্রবারই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির লোকসভার সাংসদ পদ খারিজ করে দিয়েছেন স্পিকার ওম বিড়লা ৷ এদিন দুপুরের এই ঘোষণার পরেই মোদি সরকারকে তীব্র আক্রমণ করলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নরেন্দ্র মোদি সরকারের আমলে দেশের গণতন্ত্রের নতুন অবনমন হয়েছে বলে টুইট করেছেন তিনি ৷ এদিন রাহুল গান্ধির নাম নাকরে মমতা টুইটে […]

আরও পড়ুন

নির্বিঘ্নে দুয়ারে সরকার কর্মসূচী চালানোর জন্য দায়িত্বে ৪৪জন আইএএস এবং ৩৩০জন শিক্ষক-শিক্ষিকা

বুথভিত্তিক দুয়ারে সরকার শিবির আয়োজিত হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে। ২০ দিনে মোট ২ লক্ষ শিবির হবে রাজ্যজুড়ে। এদিকে রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ তাঁদের বকেয়া মহার্ঘ্য ভাতা দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করেছেন। এই অংশের যোগদান দুয়ারে সরকার চালানোর জন্য কতখানি মিলবে তা নিয়ে সংশয়ে আছেন নবান্নের আধিকারিকেরা। তাই নির্বিঘ্নে দুয়ারে সরকার কর্মসূচী চালানোর জন্য এবার […]

আরও পড়ুন

এবার থেকে অনলাইনে জমা করতে হবে কলকাতা পুরসভার কর্মীদের সম্পত্তির হিসাব

এবার থেকে অনলাইনে জমা করতে হবে কলকাতা পুরসভার কর্মীদের সম্পত্তির হিসাব। কলকাতা পুরসভার তরফে জানিয়ে দেওয়া হয়েছে সমস্ত কর্মীকে ১ জানুয়ারির মধ্যে বাধ্যতামূলকভাবে সম্পত্তির হিসাব জমা দিতে হবে। বিজ্ঞপ্তি জারি করে পুর কর্তৃপক্ষ জানিয়েছে, ‘অ্যানুয়াল কনফিডেনশিয়াল রিপোর্ট’-ও জমা করতে হবে নির্ধারিত সময়ে।  সূত্রের খবর, এতদিন চিরকুটে লিখে সম্পত্তির খতিয়ান পেশ করতেন পুরসভার কর্মীরা। আর সেই […]

আরও পড়ুন

ডেঙ্গু মোকাবিলায় বৈঠক নবান্নে, জারি নির্দেশিকা

রাজ্যের বিভিন্ন জেলায় ডেঙ্গু মোকাবিলা করতে উচ্চ পর্যায়ের বৈঠক হল নবান্নে। বৃহস্পতিবার সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম-সহ বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা৷ এদিনের বৈঠকে ডেঙ্গু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বলে সূত্রের খবর। ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য দফতরের তরফে ইতিমধ্যে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে। স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, মশাবাহিত রোগ সম্পর্কে মানুষকে সচেতন করতে শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন এলাকায় ১.৩২ লাখ […]

আরও পড়ুন

নিয়োগ দুর্নীতির শুরু বাম আমলেই, তৃণমূলের অভিযোগকে সিলমোহর দিল ক্যাগের অডিট রিপোর্ট

নিয়োগ দুর্নীতির শুরু বাম আমলেই। তৃণমূলের এই অভিযোগকে সিলমোহর দিল ক্যাগের আইটি অডিট রিপোর্ট। সেই সঙ্গে ঝুলি থেকে বেরিয়ে পড়ল বেড়াল। সামনে এল সিপিএম নেতাদের পাহাড়প্রমাণ দুর্নীতি। ওই রিপোর্টেই পরিষ্কার— মেধাতালিকায় গরমিল থেকে শুরু করে তথ্যবিকৃতি, নম্বর বাড়ানো সবই হয়েছে ২০০৯ ও ২০১০ সালে বাম আমলের স্কুলের নিয়োগ পরীক্ষায়। ২০০৯ সালের স্কুলে নিয়োগ দুর্নীতির পর্দাফাঁস […]

আরও পড়ুন

অনুপস্থিত কারণে রাজ্য জুড়ে হাজার-হাজার শিক্ষককে শো-কজ করা শুরু করল রাজ্য

অবশেষে শিক্ষকদের বিরুদ্ধে কড়া মনোভাব নিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। ১০ মার্চ সংগ্রামী যৌথ মঞ্চের ঢাকা ধর্মঘটের দিন অনুপস্থিত থাকা শিক্ষক-শিক্ষিকাদের শো কজের প্রক্রিয়া শুরু করল পর্ষদ। রাজ্যের ২১টি জেলায় অনুপস্থিত থাকা শিক্ষক-শিক্ষিকাদের তালিকা ইতিমধ্যেই পাঠিয়েছে সংশ্লিষ্ট জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকরা। ঐদিন দার্জিলিং ও কালিম্পং জেলার সব শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। তাই বাকি জেলাগুলোর ডিআই-দের পক্ষ থেকে আসা […]

আরও পড়ুন

পরীক্ষা না দিয়েই কলেজে চাকরি! স্ত্রীর বিরুদ্ধে তৃণমূলের তোলা অভিযোগ নিয়ে মুখ খুললেন বাম নেতা সুজন চক্রবর্তী

নিয়োগ দুর্নীতি মামলায় উত্তাল গোটা রাজ্য। বাংলার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এরপর থেকেই কার্যত সরব বিরোধীরা। তৃণমূল সরকারের দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিরোধী নেতারা। এই পরিস্থিতিতে বাম নেতা সুজন চক্রবর্তীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের। নিয়ম বহির্ভূতভাবে চাকরি পেয়েছেন সুজন চক্রবর্তীর স্ত্রী,বুধবার এই অভিযোগ তুলেছিলেন রাজ্যের মন্ত্রী পার্থ […]

আরও পড়ুন

‘প্রমাণ করতে পারলে ওঁর জায়গায় আমি জেলে যাব’, পার্থ-র মন্তব্যের পালটা জবাব দিলেন দিলীপ

পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্যের পালটা জবাব দিলীপ ঘোষের। বৃহস্পতিবার দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তী ও শুভেন্দু অধিকারীকে সরাসরি তোপ দেগেছেন পার্থ চট্টোপাধ্যায়। তিন নেতার বিরুদ্ধে সমস্ত জায়গায় নিয়োগের জন্য তদ্বির করার অভিযোগ তোলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এবার পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্যের পালটা জবাব দিলেন দিলীপ ঘোষ। নিজের মন্তব্য প্রমাণ করতে পারলে পার্থ চট্টোপাধ্যায়ের জায়গায় তিনি নিজে জেলে যাবেন বলেও […]

আরও পড়ুন

মে মাসেই পঞ্চায়েত নির্বাচন, চলতি মাসেই ভোটকর্মীর তালিকা: সূত্র

 মে মাসেই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, এমনটা ধরেই সেই নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সেরে রাখছে রাজ্য নির্বাচন কমিশনার। আর সেই কারণেই চলতি মাসের মধ্যেই চূড়ান্ত করে ফেলা হচ্ছে কাদের কাদের এবার পঞ্চায়েত নির্বাচনে ডিউটি পড়তে চলেছে। মানে কারা কারা ভোটকর্মী হচ্ছেন। কমিশন সূত্রে জানা গিয়েছে, এখনও পঞ্চায়ত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা না হলেও […]

আরও পড়ুন
error: Content is protected !!