```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

অ্যাডিনো ভাইরাসের উদ্বেগের মাঝে ফের ৪ শিশুর মৃত্যু

অ্যাডিনো ভাইরাস নিয়ে উদ্বেগের মাঝে ফের শিশু মৃত্যু রাজ্যে। বুধবার সকালে বিসি রায় শিশু হাসপাতালে মৃত্যু হল আরও ২ শিশুর । পাশাপাশি কলকাতা মেডিকেল হাসপাতালে মৃত্যু হল আরও দুই শিশুর। খুদে সদস্যের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে মৃত শিশুদের  পরিবার। জানা গিয়েছে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গোবরডাঙা এলাকার বাসিন্দা চার বছরের একটি শিশুকে ভর্তি করা হয়েছিল […]

আরও পড়ুন

কলকাতা ও হাওড়ার একাধিক জায়গায় ফের ইডি-র অভিযান

মঙ্গলবারের পরে বুধবারও শহর এবং শহরতলিতে একাধিক জায়গায় তল্লাশি ইডি-র। বুধবার সকালে কলকাতার কেয়াতলা রোডে এক ব্যবসায়ী এবং আলিপুরের এক আইনজীবীর বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। এর পাশাপাশি, হাওড়ার এক ব্যবসায়ীর বাড়িতেও পৌঁছে যায় ইডির দল। তবে একই ঘটনার তদন্তে একাধিক জায়গায় এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে না বলেই সূত্রের খবর। ৬-ই কেয়াতলা […]

আরও পড়ুন

নিশীথের কনভয়ে হামলার ঘটনায় এবার রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উপরে হামলার ঘটনায় এবার রাজ্যের কাছে রিপোর্ট তলব করল হাইকোর্ট। আগামী শুক্রবারের মধ্যে রিপোর্ট তলব করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। শুক্রবার দুপুর ১২ টায় মামলার পরবর্তী শুনানি। গত শনিবার দিনহাটায় নিজের কেন্দ্রে নিশীথ প্রামাণিকের উপরে হামলা হয় বলে অভিযোগ।

আরও পড়ুন

পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে মুখ্যমন্ত্রী

মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে আচমকা পরীক্ষাকেন্দ্রে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিনে ভবানীপুরে ইউনাইটেড মিশনারি গার্লস হাইস্কুলের পরীক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। বুধবার সকালে মাধ্যমিক পরীক্ষা শুরুর আহে আচমকা ভবানীপুরে ইউনাইটেড মিশনারি গার্লস হাইস্কুলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে […]

আরও পড়ুন

উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য কড়া নিরাপত্তা, জারি ২০ দফা নির্দেশিকা

উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নির্দেশ সম্বলিত বিজ্ঞপ্তি প্রকাশ করল সোমবার। প্রাথমিকের টেটের পর এ বার উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও মেটাল ডিটেক্টর-এর মাধ্যমে পরীক্ষার্থীদের তল্লাশি করা হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যজুড়ে স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রগুলিতে মেটাল ডিটেক্টর-এর মাধ্যমে পরীক্ষার্থীদের তল্লাশি করা হবে। সেই মর্মে নির্দেশ দেওয়া হল সংসদের পক্ষ থেকে৷ এই প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেটাল […]

আরও পড়ুন

নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করল রাজভবন

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় এবার কড়া অবস্থান নিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এই ঘটনার প্রেক্ষিতে রবিবার সন্ধ্যায় বিবৃতি জারি করল রাজভবন। শুধু তাই নয়, গোটা ঘটনায় রাজ্যের কাছ থেকে রিপোর্টও তলব করা হয়েছে। পাশাপাশি, বিবৃতিতে রাজ্যপাল এ-ও দাবি করেছেন, “বহু মহল থেকেই তাঁর কাছে ৩৫৫ ধারা জারি করার দাবি এসেছে।” […]

আরও পড়ুন

‘মমতাও বাইরে গেলে তখন কি বোমাবাজি করতে পারি না, কিন্তু আমরা করিনা’, বিস্ফোরক সুকান্ত মজুমদার

”মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাইরে যান আমরাও কি বোমাবাজি করতে পারিনা? কিন্তু আমরা করিনা। পরিস্থিতি যদি এই ভাবে চলতে থাকে আমরা ৩৫৬-র প্রয়োগ চাইতে বাধ্য হবো। ৩৫৬ ধারা ছাড়া তো এই রাজ্যে শান্তি সম্ভব নয় মনে হচ্ছে।” এদিন নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার ঘটনায় এমনই বিস্ফোরক বক্তব্য সুকান্ত মজুমদারের। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগে সরব বিজেপি। নিশীথের গাড়িতে হামলার ঘটনা। […]

আরও পড়ুন

আগামী ২ মার্চ গোপাল দলপতিকে হাজিরার নির্দেশ

খোঁজ পাওয়া গেল গোপাল দলপতির। জানা গিয়েছে আগামী ২ মার্চ তাঁকে সিবিআই-এর সামনে হাজিরা দিতে বলা হয়েছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে এতদিন ধরে যাকে খোঁজা হচ্ছিল সেই গোপাল দলপতির খব অবশেষে পাওয়া গিয়েছে। এতদিন অনুমান করা হচ্ছিল তিনি গা ঢাকা দিয়েছেন। কিন্তু জানা গিয়েছে যে তিনি নিজে সিবিআই-এর সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি জানিয়েছেন যে এই […]

আরও পড়ুন

গ্রিভেন্স সেলঃ মানুষের অভিযোগের কতটা নিষ্পত্তি হচ্ছে তা খতিয়ে দেখতে সোমবার নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

রাজ্যের মানুষের কাছ থেকে যে সমস্ত অভিযোগ জমা পড়েছে তার কতগুলি নিষ্পত্তি করা হয়েছে? এবার এই বিষয়টি খতিয়ে দেখতে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার দুপুর ১২টার সময় নবান্নে সেই উচ্চ পর্যায়ের বৈঠক হবে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, বিভিন্ন সমস্যা নিয়ে সাধারণ মানুষ যে অভিযোগ জানিয়েছে, তার নিষ্পত্তি কতটা হল, তা দফতরের আধিকারিকদের […]

আরও পড়ুন

১ মার্চ থেকেই মিলবে দুই কিস্তির ডিএ, সব মিলিয়ে ৬ শতাংশ, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

বাজেট অধিবেশনের দিন ৩ শতাংশ মহার্ঘ ভাতা-র ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। গত ১৫ ফেব্রুয়ারির সেই ঘোষণার পর শুক্রবার সন্ধ্যায় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি কর্মচারী, সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান, সরকার অনুমোদিত স্বশাসিত সংস্থা, সরকার অধিগৃহীত সংস্থা, পঞ্চায়েত কর্মী, পুরসভা, পুর নিগম এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য […]

আরও পড়ুন
error: Content is protected !!