```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মাধ্যমিক পরীক্ষা নিয়ে আরও কঠোর মধ্যশিক্ষা পর্ষদ

চলতি বছর মাধ্যমিক নিয়ে আরও কঠোর মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষাকেন্দ্রে মোতায়েন পুলিশ কর্মী এবং স্বাস্থ্যকর্মীদের হাতে যে মোবাইল থাকবে না, সেকথা আগেই জানানো হয়েছিল। এবার নেওয়া হল নয়া সিদ্ধান্ত—পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা বলয়ে রাখা হবে না সিভিক ভলান্টিয়ারদের। থাকবেন শুধু পুলিস কর্মীরা। স্কুলস্তরের প্রথম বড় পরীক্ষায় নিরাপত্তা ‘নিশ্ছিদ্র’ করতে এই উদ্যোগ। কারণ, সাধারণত স্থানীয়দেরই সিভিক ভলান্টিয়ার হিসেবে নিয়োগ […]

আরও পড়ুন

স্বামীজীর জন্মদিবস উপলক্ষে নেতাজি ইনডোরে অনুষ্ঠিত হল ‘বিবেক চেতনা’ উৎসব

গত ২০১১ সাল থেকেই বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে ‘বিবেক চেতনা উৎসব’ পালন করা হয় বাংলা জুড়ে।  এবারেও স্বামীজির জন্মদিবস উপলক্ষে উপলক্ষে নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে ‘বিবেক চেতনা’ উৎসবের। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মন্ত্রী অরূপ বিশ্বাস ও বেলুড় মঠের মহারাজরা। রাজ্যের বিভিন্ন স্কুল থেকে নেতাজি ইনডোরে এসেছিল শিক্ষার্থীরা। এদিন নেতাজি ইনডোর স্টেডিয়ামে ‘বিবেক […]

আরও পড়ুন

সল্টলেকের এফডি ব্লকে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই শতাধিক দোকান

সল্টলেকের এফডি ব্লকের ঝুপড়ি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা নাগাদ আগুন লেগেছে বলে স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে। অগ্নিকাণ্ডের জেরে শতাধিক দোকান ইতিমধ্যে পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছে দমকলের ১২টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সল্টলেকের এফডি (FD Block) ব্লকের অস্থায়ী বাজারে আগুন লাগে। এদিন ভোর সাড়ে ৫টা […]

আরও পড়ুন

নিউটাউন ইকোপার্কের কাছে বাইক দুর্ঘটনা, মৃত ২, আহত ১

আবারও রাতের শহরে গতির বলি দুই আহত এক।  নিউ টাউন ইকোপার্ক-এর কাছে পথ দুর্ঘটনার বলি ২, আহত এক। সূত্রে খবর, একটি বুলেট বাইকে তিনজন মদ্যপ অবস্থায় বসে অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে বাইকটি। সূত্রের খবর, ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়। একজনকে গুরুতর আহত অবস্থায় বিধান নগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া […]

আরও পড়ুন

গঙ্গাসাগর পূণ্যার্থীদের শুভেচ্ছা জানাতে আউট্রাম ঘাটে মুখ্যমন্ত্রী

বুধবার আউট্রাম ঘাটে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর পূণ্যার্থীদের স্নানযাত্রা উপলক্ষ্যে শুভেচ্ছা জানাচ্ছেন তিনি। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও পুর ও নগরোন্নয়ন মন্ত্রী এবং কলকাতা পুর নিগমের মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস প্রমুখ। এদিনের অনুষ্ঠানের আয়োজন করেছিল রাজ্য সরকারের ‘পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট’। বিকেল ৪টায় উপস্থিত হয়ে ট্রানজিট ক্যাম্প […]

আরও পড়ুন

শুরু হল ‘দিদির দূত’ অ্যাপ, ভিডিও বার্তায় খুঁটিনাটি জানালেন অভিষেক

চালু হল ‘দিদির দূত’ অ্যাপ। আর সেই অ্যাপ নিয়েই ভিডিও বার্তায় খুঁটিনাটি জানালেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।  অ্যাপটিকে ডাউনলোড করার জন্য সকলকে অনুরোধ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে এই অ্যাপ। নয়া এই অ্যাপে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কোনও সভা বা কর্মসূচি দেখা যাবে সরাসরি। এর মাধ্যমে […]

আরও পড়ুন

কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পিছল

মকর সংক্রান্তির কারণে পরিবহণ সমস্যা হতে পারে। সেকারণে স্নাতকস্তরের পরীক্ষা পিছিয়ে দিল কলকাতা বিশ্ববিদ্যালয়। ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল বিএ, বিএসসি পঞ্চম সেমেস্টারের অনার্স ও মেজর পরীক্ষা। বিভিন্ন স্ট্রিম এবং অনার্স নির্বিশেষে ওইদিন বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের পরীক্ষা ছিল। তবে, তা পিছিয়ে ৯ ফেব্রুয়ারি ফেলা হয়েছে। ৮ ফেব্রুয়ারি পর্যন্ত তৃতীয় এবং পঞ্চম সেমেস্টারের […]

আরও পড়ুন

আগামী সোমবার থেকে ফের শীত পড়বে ঝাঁকিয়ে

রবিবার পর্যন্ত এই সর্বনিম্ন তাপমাত্রা পারদ ঊর্ধ্বমুখী হলেও, সোমবার রাত থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ফের জাঁকিয়ে পড়বে শীত। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ফের জাঁকিয়ে পড়বে শীত। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এ কথাই জানান। তিনি বলেন, আগামী ৪৮ ঘণ্টায় মূলত একই রকম থাকবে তাপমাত্রা। এই মুহূর্তে আবহাওয়ার কোন চেঞ্জ নেই। ৪৮ ঘন্টা পর থেকে […]

আরও পড়ুন

এজলাসে ঢুকতে কেউ যেন বাধা না পান, পুলিশকে কড়া নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার

এজলাসে বিচারপ্রক্রিয়ায় অংশ না নেওয়ার জন্য বার অ্যাসোসিয়শনের আইনজীবীদের একাংশ সিদ্ধান্ত নিয়েছেন। শুধু তাই নয় অভিযোগ ওঠে এজলাস বয়কট করা আইনজীবীরা অন্য আইনজীবীদের এজলাসে ঢুকতে দিচ্ছেন না। সেই খবর কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার কাছে পৌঁছলে মঙ্গলবার তিনি পুলিশকে নিজের কক্ষের বাইরে পুলিশি নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থা হাইকোর্টের ওসি-কে তলব করেন। […]

আরও পড়ুন

আজ থেকে পোদ্দার কোর্টে চালু হয়ে গেল পরিবহন দফতরের কন্ট্রোল রুম

গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাণিজ্যিক গাড়িতে ভেহিক্যালস লোকেশন ট্র্যাকিং ডিভাইসের সূচনা করেন। ইতিমধ্যেই একাধিক ট্যাক্সি ও অ্যাপ ক্যাবে এই ভেহিক্যালস লোকেশন ট্র্যাকিং ডিভাইস বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে। তবে ১ লক্ষ ৬০ হাজার ডিভাইস বসানোর যে পরিমাণ সময় ও ডিভাইস প্রয়োজন তা এখনও এসে পৌছয়নি রাজ্যে ৷ তবে এই ডিভাইস বসানো হচ্ছে বেশ কয়েকটি জায়গায়। […]

আরও পড়ুন
error: Content is protected !!