স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র নিরাপত্তা নিয়ে সোমবার নবান্নে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব

 আগামী সপ্তাহে বঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আসার আগে তাঁর নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে নবান্নে বৈঠক করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা। নবান্ন সূত্রে খবর, আগামী সোমবার রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে নবান্নে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। প্রসঙ্গত আগামী ১৭ ডিসেম্বর রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকে যোগ […]

আরও পড়ুন

রক্সি সিনেমা বিল্ডিং এর ১৩টি দোকান সিল করল কলকাতা পুরসভা

রক্সি সিনেমা বিল্ডিংয়ের নিচে বেআইনি দখলদারি হটাতে যৌথ অভিযান চালালো কলকাতা পুলিশ এবং পুরসভা।সিল করে দেওয়া হলো ১৩টি দোকান। কলকাতা পুরসভা সূত্রে খবর, রক্সি সিনেমা হলের নিচে বেআইনি দখলদার হটাতে শনিবার কলকাতা পুলিশ ও পৌরসভা যৌথ অভিযান চালায়। আদালতের নির্দেশে মেনেই রক্সি বিল্ডিং এই অভিযান বলে খবর কর্পোরশন সূত্রে। ১৩ টি দোকানের সাটার নামিয়ে তালা […]

আরও পড়ুন

কলকাতা মেডিক্যালে ছাত্র অনশন অব্যাহত

ঘেরাও, আন্দোলনেও সুরাহা মেলেনি। দিনক্ষণ ঠিক হয়েও অনির্দিষ্ট কালের জন্য অনিশ্চিত হয়ে পড়েছে কলকাতা মেডিক্যাল কলেজের ছাত্র সংসদের নির্বাচন। উপায়হীন হয়ে এ বার মেডিক্যালের ৫ ডাক্তারি পড়ুয়া আমরণ অনশন শুরু করলেন। এমবিবিএস চূড়ান্ত বর্ষের পড়ুয়া রণবীর সরকারের নেতৃত্বে বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ প্রিন্সিপাল অফিস লাগোয়া বারান্দায় শুরু হয় অনশন। এ দিকে পড়ুয়াদের আন্দোলনের জেরে এক […]

আরও পড়ুন

আদালতের নির্দেশ ছাড়া করা যাবেনা এফআইআর, হাইকোর্টে স্বস্তি শুভেন্দু অধিকারীর

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্যজুড়ে একাধিক এফআইআর দায়ের করা হয়েছিল। আর তার বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী  । তিনি দাবি করেন, হয় তাঁর বিরুদ্ধে সমস্ত এফআইআর খারিজ হোক না হলে সিবিআই তদন্তের নির্দেশ দিক আদালত। শুভেন্দুর আবেদনের ভিত্তিতে গতকালই হাইকোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে তাঁর বিরুদ্ধে চলা সমস্ত এফআইআরে। এরপরই হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা […]

আরও পড়ুন

একমাস ফাইল আটকে রাখলেই শোকজ, কড়া নির্দেশ ফিরহাদ হাকিমের

ফাইল আটকে রাখলে কড়া ব্যবস্থা কলকাতা পুরসভায়। এবার থেকে একমাস ফাইল আটকে রাখলে শোকজ। আর তিন মাস আটকে রাখলেই সাসপেন্ড করা হবে। জানালেন মেয়র ফিরহাদ হাকিম। এদিন টক টু মেয়রে ফোন করেন কলকাতা পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্যামসুন্দর সাউ। এর আগেও জমির মিউটেশন নিয়ে ফোন করেছিলেন টক টু মেয়রে। মেয়রের পরামর্শ অনুযায়ী তিনি কলকাতা […]

আরও পড়ুন

প্রাইমারি টেট পরীক্ষার্থীদের জন্য রবিবারে চলবে বাড়তি মেট্রো, মিলবে ৭ মিনিট অন্তর

রবিবার ছুটির দিন। তাই মেট্রো চলাচল করে কম। তবে ১১ ডিসেম্বর, রবিবারে প্রাইমারি টেট । তাই কলকাতা মেট্রো ওই দিন আরও বেশি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে। পরীক্ষার্থীদের যাতে যাতায়াতে কোনও অসুবিধা না হয়, তাই এই সিদ্ধান্ত। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, নর্থ- সাউথ রুটে ৮টি মেট্রো বাড়ানো হচ্ছে। এর মধ্যে ৪টি আপ এবং ৪টি ডাউন লাইনে চলবে […]

আরও পড়ুন

হাসপাতালে মৃত্যু চিংড়িহাটায় দুর্ঘটনায় জখম মহিলার

চিংড়িহাটায় দুর্ঘটনায় মৃত্যু হল ১ মহিলার। বৃহস্পতিবার গভীর রাতে চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। দুর্ঘটনায় পাজরের হাড় ভেঙে গিয়েছিল মহিলার, এমনটাই হাসপাতাল সূত্রে খবর। জানা গিয়েছে, মৃতার নাম খুকু গায়েন। পূর্ব মেদিনীপুরের খেজুরির বাসিন্দা তিনি। ছেলে সন্দীপ গায়েনকে সঙ্গে নিয়ে কলকাতা এসেছিলেন তিনি। চিংড়িহাটায় দুর্ঘটনার কবলে পড়েন দুজনই। সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে নিয়ে […]

আরও পড়ুন

শিয়ালদহে দুই বেসরকারি বাসের রেষারেষি, দুর্ঘটনার কবলে কুণাল ঘোষের গাড়ি

আজ সকালে শিয়ালদহে কুণাল ঘোষের গাড়িতে ধাক্কা মারল একটি বেসরকারি বাস। বাসের ধাক্কায় গাড়িটির সাইড মিরর ভেঙে গিয়েছে। তবে ভাগ্যক্রমে জখম হননি তৃণমূল নেতা। ঘটনার ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিস। এদিন কুণাল ঘোষ জানিয়েছেন, ‘আমি ঠিকঠাক রয়েছি। আমার আজকে হলদিয়ায় একটা অনুষ্ঠান ছিল। আমি সেখানে রওনা হয়ে গিয়েছিলাম। শিয়ালদহ স্টেশনের কাছে যেটা বাসের লেন সেখানে […]

আরও পড়ুন

উস্তাদ রাশিদ খানের ড্রাইভারের মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কাণ্ডে ২ ঘণ্টার অডিও রেকর্ড সংগ্রহ করল তদন্তকারী দল

সঙ্গীতশিল্পী উস্তাদ রাশিদ খানের গাড়ি কাণ্ডে অগ্রগতি হল। শিল্পীর তরফে দুই ঘণ্টার অডিও রেকর্ড জমা দেওয়া হল তদন্তকারী দলের হাতে। গত ৭ ডিসেম্বর রাশিদ খানের গাড়ি আটকে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। অভিযোগ ওঠে দুর্ব্যবহারেরও। এই ঘটনায় বিতর্কে জড়ায় বেলেঘাটা ট্রাফিক গার্ড । শিল্পীর গাড়ি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে ঘণ্টাদুয়েক যা […]

আরও পড়ুন

‘নির্বাচন কমিশন আত্মসমর্পণ করেছে’, সাকেতের গ্রেফতারি নিয়ে টুইটে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায় 

তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখেলকে বৃহস্পতিবার গুজরাতের আদালত জামিন দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে আবার তাঁকে গ্রেফতার করেছে সে রাজ্যের পুলিশ। এবার এই বিষয়টি নিয়ে সরব হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । গুজরাতে বিধানসভা নির্বাচনের কারণে সে রাজ্যে এখন আইন শৃঙ্খলা রক্ষার ভার নির্বাচন কমিশনের হাতে। তার মাঝে তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্রের […]

আরও পড়ুন
error: Content is protected !!