প্রসূতি বিভাগে চিকিৎসকের গাফিলতিতে মৃত্যু হলে কড়া ব্যবস্থাঃ মুখ্যমন্ত্রী

হাসপাতালের প্রসূতি বিভাগে চিকিৎসকের গাফিলতিতে মৃত্যু হলে কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসায় অবহেলা বা গাফিলতির কারণে শিশু বা মায়ের মৃত্যু হলে স্বাস্থ্য কমিশনকে চিঠি লেখার নির্দেশ দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। শুক্রবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব চলাকালীন এ কথা জানান তিনি। বিভিন্ন সময়ে রাজ্যে সদ্যোজাত মৃত্যুর অভিযোগ উঠেছে। চিকিৎসায় গাফিলতি বা অবহেলার কারণে […]

আরও পড়ুন

রাজ্যে আরও ৩টি মেডিক্যাল কলেজ হবে, জানালেন মুখ্যমন্ত্রী

নিয়োগ নিয়ে মামলার ফাঁস প্রসঙ্গে উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শুক্রবারও বিধানসভায় চিকিৎসক ও নার্সের অভাব প্রসঙ্গে উল্লেখযোগ্য মন্তব্য করলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নিয়োগ করতে গেলে কেস ঠুকে দিচ্ছে। তবু সমস্ত শূন্য পদ পূরণ করা হবে।” মতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বলেন, রাজ্যে তিনটি মেডিক্যাল কলেজ হবে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (PPP) মডেলে তা গড়ে তোলা হবে […]

আরও পড়ুন

আগামীকাল বিধানসভার নয়া ভবনের উদ্বোধন

আগামীকাল, শুক্রবার বিধানসভায় নতুন ভবনের উদ্বোধন করা হবে। রাজ্য বিধানসভা চত্বরে তৈরি হওয়া ওই প্ল্যাটিনাম জুবিলি ভবনের শুভ সূচনা করবেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে এই অনুষ্ঠানের আমন্ত্রণকে কেন্দ্র করে বিরোধী দল নেতার দাবিতে তৈরি হয়েছে বিতর্ক।  একইসঙ্গে আগামীকাল সংবিধান দিবস পালন করা হবে বিধানসভায়। আর পরিষদীয় দফতর সূত্রে জানা গিয়েছে, […]

আরও পড়ুন

পর্যটকদের কথা মাথায় রেখে রোপওয়েকে সুরক্ষিত করা হবে, জানালেন মুখ্যমন্ত্রী

পর্যটক টানতে রাজ্যের বিভিন্ন পর্যটনকেন্দ্রগুলিকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবার পর্যটকদের কথা মাথায় রেখে রোপওয়েকে সুরক্ষিত করার ঘোষণা করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বৃহস্পতিবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান তিনি। উত্তরবঙ্গে পর্যটন শিল্পের উন্নয়নে মুখ্যমন্ত্রী যে আন্তরিক এদিন বিধানসভায় দাঁড়িয়ে তা জানান মুখ্যমন্ত্রী। পর্যটকদের জীবনের কথা মাথায় রেখে রোপওয়েকে আরও সুরক্ষিত […]

আরও পড়ুন

প্রধানমন্ত্রী আবাস যোজনার ৮ হাজার ২০০ কোটি টাকা পেল রাজ্য

প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৮ হাজার ২০০ কোটি টাকা পেল রাজ্য সরকার। বৃহস্পতিবার কেন্দ্র সরকারের তরফে এই টাকা বরাদ্দ করা হয়। ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফে রাজ্যকে এবিষয়ে জানানো হয়েছে।

আরও পড়ুন

বন দফতরে ২ হাজার কর্মী নিয়োগের ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্য বন দফতরে ২ হাজার কর্মী নিয়োগ করবে সরকার। বুধবার বিধানসভা দাঁড়িয়ে এ কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত নিয়োগের দাবিতে রাস্ত্যা আন্দোলনে সামিল হয়েছেন বহু চাকরিপ্রার্থী। মূলত এসএসসি ও প্রাইমারি চাকরিতে নিয়োগের দাবিতে সরব হয়েছেন আন্দোলনকারীরা। সেই আবহে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা হাসি ফুটিয়েছে চাকরিপ্রার্থীদের মুখে। বুধবার বিধানসভায় যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই রাজ্যের প্রশাসনিক […]

আরও পড়ুন

হাওড়া ব্রিজে উঠে পড়ল মানসিক ভারসাম্যহীন ব্যক্তি

হাওড়া ব্রিজের উপরে উঠে পড়েছিলেন এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। বুধবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়। অবশেষে পুলিশ ও দমকল বাহিনীর চেষ্টায় ওই ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়।  জানা গিয়েছে, বুধবার ব্যস্ত সময়ে হাওড়া ব্রিজের উপরে উঠে বসে ও দাঁড়িয়ে থাকতে দেখা যায় এক ব্যক্তিকে। এই দৃশ্য দেখে দাঁড়িয়ে পড়েন পথচলতি মানুষ। ঘটনার […]

আরও পড়ুন

ডেঙ্গিতে আক্রান্ত হয়ে রাজ্যে মৃত ১১, শীত পড়লেই কমবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী

আজ বিধানসভায় ডেঙ্গি নিয়ে বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে রাজ্যে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি। তবে  এরই সঙ্গে পরিষ্কার জানিয়ে দিলেন, সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞ‍া থাকার জন্যই ডেঙ্গি সংক্রান্ত তথ্য সরকারি পোর্টালে তোলা হয় না। বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, ডেঙ্গিতে মৃত ১১ জনের মধ্যে ৬ জন মারা গিয়েছেন সরকারি হাসপাতালে এবং […]

আরও পড়ুন

পুর্নবাসন-আর্থিক প্যাকেজ ছাড়া উচ্ছেদ নয়, বার্তা মুখ্যমন্ত্রীর

বুধবার নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বাস্তুদের জমির পাট্টা বিলি করলেন। ভূমিহীন কৃষকদের কৃষি জমির পাট্টা বিলি করলেন তিনি। পাশাপাশি মঞ্চ থেকেই আরও একবার ভূমিহীন কৃষক, উদ্বাস্তুদের অধিকারের দাবি স্পষ্ট করলেন মমতা। তিনি বললেন, ‘পাহাড়ে আগে জমি দিত না, এখন পাট্টা জট কেটেছে সেখানে।  নিঃশর্ত জমির দলিল নিয়ে লড়াই করেছিলাম।  এখনও তিনশো উদ্বাস্তু কলোনিতে পাট্টা […]

আরও পড়ুন

নাগরিকত্ব ইস্যুতে ফের সরব মুখ্যমন্ত্রী

ফের নাগরিকত্ব ইস্যুতে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জমির পাট্টা বিলি অনুষ্ঠানে অংশ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান রাজ্যের প্রশাসনিক প্রধান। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বাস্তুদের পাট্টা দেওয়া হয় রাজ্য সরকারের তরফে। সেই অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী এনআরসি নিয়ে সরব হন। নাগরিকত্ব ইস্যুতে মানুষকে বলেন, আপনাদের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। আর এখন বলছে […]

আরও পড়ুন
error: Content is protected !!