ফের চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তপ্ত রাসবিহারী অ্যাভিনিউ

নিয়োগের দাবিতে বুধবার বিক্ষোভে শামিল হলেন চাকরিপ্রার্থীরা। এদিন কালীঘাট, হাজরা চত্বরে আন্দোলন শুরু করেন চাকরিপ্রার্থীরা। কালীঘাট মেট্রো স্টেশনের দিক থেকে হাজরার দিকে আন্দোলনকারীরা ছুটতে শুরু করলে তাঁদের বাধা দেয় পুলিশ। তখনই উত্তেজনা ছড়ায়। চাকরিপ্রার্থীদের স্লোগান, ‘হয় চাকরি দাও নাহলে রাস্তায় বসতে দাও’। পুলিশ বিক্ষোভকারীদের তোলার চেষ্টা করলে ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ তাঁদের আটক করে প্রিজন […]

আরও পড়ুন

বাড়ি গিয়ে মহিলাকে কুপ্রস্তাব দেওয়ায় অভিযোগে সাসপেন্ড হরিদেবপুর থানার এসআই

 বাড়ি গিয়ে এক মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে সাসপেন্ড করা হল হরিদেবপুর থানার এসআই’কে। ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ, এক গৃহবধূ গার্হস্থ্য হিংসার বিষয়ে আইনি সাহায্য চাইতে এলে তাঁকে কুপ্রস্তাব দেন। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। জানা গিয়েছে, অভিযুক্ত পুলিশ কর্মীর নাম আইনুল হক। তিনি হরিদেবপুর থানায় এসআই পদে কর্মরত। সম্প্রতি এক গৃহবধূ গার্হস্থ্য হিংসা […]

আরও পড়ুন

বুধবার বিধানসভায় সর্বদলীয় বৈঠক

বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ নভেম্বর থেকে। তার আগে বুধবার রাজ্য বিধানসভায় হতে চলেছে সর্বদল বৈঠক। সূত্রের খবর, ডেঙ্গু ও শিক্ষক নিয়োগ নিয়ে এই অধিবেশনে আলোচনার প্রস্তাব দিতে পারে বিরোধী দলগুলি। সূত্রের খবর, রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে আসন্ন শীতকালীন অধিবেশনে দুটি বিল আনা হতে পারে। তার মধ্যে একটি বিল পুর নিগমগুলিতে […]

আরও পড়ুন

চিংড়িঘাটায় মহিলাকে পিষে দিল বাস

ফের দুর্ঘটনায় চিংড়িঘাটায়। চলন্ত বাস থেকে নামতে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক মহিলার। ভয়ংকর এই দুর্ঘটনাটি ঘটেছে চিংড়িঘাটা থেকে নিকোপার্কের দিকে যাওয়ার রাস্তায়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী,  এস১২ রুটের একটি বাস চিংড়িঘাটা থেকে রাস্তায় ঢোকে। সেই বাস থেকেই নামেন চিনু সাঁতরা। চলন্ত বাস থেকে নামতে গিয়ে তাঁর পা পিছলে যায়।  পা স্লিপ করে পড়ে […]

আরও পড়ুন

রাজ্যে তাপমাত্রার পতন অব্যাহত

রাজ্যে পারদ পতন অব্যাহত। সোমবারের পর মঙ্গলবারও তাপমাত্রার পতন অব্যাহত। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তা ০.১ ডিগ্রি কমেছে। তবে জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে এদিন। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলি ছাড়া পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা বেশ খানিকটা কমে গিয়েছে। উত্তরে […]

আরও পড়ুন

আজ ঝাড়গ্রাম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

আজ থেকে ২দিনের ঝাড়গ্রাম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রে খবর এদিন ঝাড়গ্রামের বেলপাহাড়িতে বিরসা মুণ্ডার জন্মদিন পালন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এ দিন দুপুরে কলকাতা থেকে রওনা দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। ডুমুরজলা হেলিপ্যাড থেকে সরাসরি হেলিকপ্টারে ঝাড়গ্রামের বেলপাহাড়ির শহরী হেলিপ্যাড গ্রাউন্ডে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। দুপুর ৩টে নাগাদ বিরসা মুন্ডা জন্মদিন পালন অনুষ্ঠানে যোগ […]

আরও পড়ুন

আরও নামল তাপমাত্রার পারদ

শীতপ্রেমীদের জন্য সুখবর! আরও কমল তাপমাত্রার পারদ। রাজ্য জুড়ে ঠান্ডার আমেজ।  আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি কম। চলতি মরসুমে এ পর্যন্ত সর্বনিম্ন। জেলায় ঠান্ডা আরও বেশি। আপাতত ২-৩ দিন এই ঠান্ডা আমেজই থাকবে বলেই জানা গিয়েছে। তবে দার্জিলিং এবং কালিম্পং […]

আরও পড়ুন

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে অখিল গিরির বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরির বিতর্কিত মন্তব্যের নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে ওই কুরুচিকর মন্তব্যের জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি। সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি দারুণ মহিলা। আমি পছন্দ করি। ভীষণ সম্মান করি। অখিল ওই মন্তব্য করে ঠিক করেনি। অন্যায় করেছে। বিধায়কের […]

আরও পড়ুন

রাজারহাটের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত ২ মহিলা

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফের মৃত্যু হল ২ জনের। দু’জনেই রাজারহাটের বাসিন্দা। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য এবং আতঙ্ক। এই দু’জনের মৃত্যু হয়েছে চিকিৎসাধীন থাকা অবস্থাতেই। রবিবার রাতে বেলেঘাটা আইডি’তে মৃত্যু হয়েছে ২ মহিলার। তাঁদের ডেথ সার্টিফিকেটে উল্লেখ রয়েছে ডেঙ্গি শক সিনড্রোমের। দু’জনেই রাজারহাটের বাসিন্দা। মৃতাদের নাম হালিমা বিবি এবং আমিনা বিবি। তাঁদের বয়স […]

আরও পড়ুন

আজ ৮ লক্ষেরও বেশি পড়ুয়াকে ট্যাব দিলেন মুখ্যমন্ত্রী

রাজ্যে পঞ্চায়েত ভোটের আগেই উচ্চ মাধ্যমিকের স্তরের পড়ুয়াদের ট্যাবের জন্য ব্যাঙ্কের অ্যাকাউন্টে সোমবারই ১০ হাজার টাকা করে পাঠানো হচ্ছে। মূলত গত কয়েক বছর ধরেই উচ্চ মাধ্যমিক স্তরের পড়ুয়াদের ট্যাব কেনার জন্য রাজ্যের তরফে আর্থিক অনুদান দেওয়া হয়। গত বছরও উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্রছাত্রীদের তা দেওয়া হয়েছিল। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। সোমবার শিশু দিবস উপলক্ষ্যে […]

আরও পড়ুন
error: Content is protected !!