‘আইন আইনের পথে চলবে, আইনের ওপর আস্থা আছে’, মেডিক্যাল টেস্টে এসে বললেন অর্পিতা, আজ আদালতে পেশ

এসএসসি দুর্নীতি কাণ্ডে ধৃত অর্পিতা মুখোপাধ্যায়কে ফের মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হল ইএসআই হাসপাতালে ৷ প্রথমে ইডি আধিকারিকরা মিডিয়ার সঙ্গে লুকোচুরি করে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে এনে তিন থেকে চারবার ইএসআই হাসপাতালে চক্কর কেটে তারপর সেখানে নামানো হয় অর্পিতাকে ৷ গাড়ি থেকে অর্পিতা বলেন, “আইন আইনের পথে চলবে, আইনের ওপর আস্থা আছে৷” শনিবার সন্ধ্যায় গ্রেফতার […]

আরও পড়ুন

পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল, জানাল এসএসকেএম

 গতকাল রাতের তুলনায় অনেকটাই সুস্থ রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ তাঁর শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে ৷ এসএসকেএম-এর তরফে জানা গিয়েছে, তিনি স্থিতিশীল রয়েছেন ৷ রাতেই কার্ডিয়োলজির আইসিসিইউ-র ১৮ নম্বর বেড থেকে তিনতলায় এসি-১ নম্বর কেবিনে স্থানান্তরিত করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে ৷ পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসায় 6 সদস্যের মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে ৷ তাঁরা সবসময় […]

আরও পড়ুন

সোনাগাছিতে খুন যৌনকর্মী, ঘর থেকে উদ্ধার রক্তাক্ত দেহ

 উত্তর কলকাতার সোনাগাছিতে খুন যৌনকর্মী । জানা গিয়েছে, সেখানকার এক যৌনকর্মীকে খুন করে এলাকা ছেড়ে পালায় আততায়ীরা । মৃতার দেহে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, গতকাল রাত দশটা নাগাদ বড়তলা থানায় খবর আসে যে, সোনাগাছি থেকে এক যৌনকর্মীর দেহ উদ্ধার হয়েছে । ঘটনাস্থলে হাজির হয় পুলিশ ৷ খবর দেওয়া হয় লালবাজারের […]

আরও পড়ুন

ইডি’র গ্রেফতারির পর বেড়ে যায় অসুস্থতা, এসএসকেএমে’র আইসিসিইউ’তে ভর্তি পার্থ চট্টোপাধ্যায়

শুক্রবার সকাল থেকে টানা প্রায় সাড়ে ২৭ ঘণ্টার ম্যারাথন জেরায় অসুস্থ হয়ে পড়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ একথা আগেই জানা গিয়েছিল ৷ শুক্রবার রাতেও তাঁর বাড়িতে যান চিকিৎসকরা ৷ সূত্রের খবর, শনিবার ইডি’র গ্রেফতারির পর তাঁর সেই শারীরিক অসুস্থতা আরও কিছুটা বেড়ে ৷ পার্থর এই অসুস্থতার বিষয়টি এদিন ওঠে ব্যাঙ্কশাল আদালতেও ৷ পার্থ […]

আরও পড়ুন

ইডি হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়, অভিষেকের নেতৃত্বে ক্যামাক স্ট্রিটে জরুরি বৈঠক

 এসএসসি দুর্নীতির তদন্তে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর বেকায়দায় তৃণমূল কংগ্রেস। পার্থর গ্রেফতারের পর দল তাঁর সঙ্গে কিছুটা দূরত্বও তৈরি করেছে। পাশাাপাশি পার্থকে যখন আদালতে তোলা হচ্ছে সেই সময় ক্যামাক স্ট্রিটে জরুরি বৈঠকে বসলেন তৃণমূলের শীর্ষ নেতারা। মূলত, তৃণমূল শীর্ষ নেতৃত্বে উপস্থিত এই বৈঠকে । সূত্রে খবর, ওই বৈঠকে রয়েছেন ফিরহাদ হাকিম, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, […]

আরও পড়ুন

পার্থ চট্টোপাধ্যায়কে ২দিনের ইডি হেফাজতের নির্দেশ আদালতের

২ দিনের ইডি হেফাজত হল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ৷ শনিবার তাঁর গ্রেফতারির পর পার্থকে ব্যঙ্কশাল কোর্টে নিয়ে যায় ইডি ৷ এই কেন্দ্রীয় সংস্থার তরফে পার্থ চট্টোপাধ্য়ায়ের ১৪ দিনের ইডি হেফাজত চাওয়া হয় ৷ তবে বিচারক তাঁর ২ দিনের ইডি হেফাজত মঞ্জুর করেন ৷ ইডির আইনজীবী ভাস্কর বন্দ্যোপাধ্যায় বলেন, এটা আর্থিক অপরাধের মামলা৷ মন্ত্রীর […]

আরও পড়ুন

গ্রেফতার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, এখনও জানেন না বিমান বন্দ্যোপাধ্যায়, ইডিকে ‘সাংবিধানিক নিয়ম’ মানার কথা বললেন বিধানসভার স্পিকার

গ্রেফতার মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । অথচ জানেন না বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এদিন সংবাদমাধ্যমকে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি প্রসঙ্গে তিনি এখনও অবগত নন । বিমান বন্দ্যোপাধ্যায় বললেন, যদি কাওকে গ্রেফতার করা হয় তবে স্পিকারকে তা জানাতে হয়। বিধানসভা ও লোকসভার ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। তিনি বলেন, এমনটাই আইনে […]

আরও পড়ুন

“হিম্মত থাকলে সিজিও কমপ্লেক্সে ধরনায় বসুন মুখ্যমন্ত্রী”, কটাক্ষ সুজনের

এসএসসি দুর্নীতি মামলায় রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারের ঘটনায় তীব্র কটাক্ষ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, “হিম্মত থাকলে সিজিও কমপ্লেক্সের বাইরে ধরনায় বসুন। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের সময় যেমন বসে ছিলেন।” সুজন আরও বলেন,”পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি স্বাভাবিক ঘটনা। হাজার হাজার লক্ষ লক্ষ পরীক্ষার্থীর যন্ত্রণার শিকার […]

আরও পড়ুন

একাধিক পথ ঘুরে জোকার ইএসআই হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায়

দীর্ঘ পথ ঘুরে শেষমেশ জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসা হল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। ইডি সূত্রে খবর, তাঁর এখানেই মেডিক্যাল পরীক্ষা করা হবে। তারপর তাঁকে তোলা হতে পারে আদলতে, এমনটাই ইডি সূত্রে খবর। নাকতলার পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে ইএসআই হাসপাতালে সড়ক পথে আসতে কমবেশি সময় লাগে ৪০ মিনিটের মতো। সেখানে প্রায় দেড় ঘণ্টা ইডির গাড়িতে […]

আরও পড়ুন

রাতভর জেরার পর এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, আটক অর্পিতা মুখোপাধ্য়ায়ও

শুক্রবার সকাল থেকে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয় রাজ্যের শিল্পমন্ত্রীকে। দীর্ঘ সাড়ে ২৭ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা । মন্ত্রীর সঙ্গে রয়েছেন তাঁর আইনজীবী ৷ সিজিও কমপ্লেক্সের পথে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায়ও ৷ তাঁকে আটক করা হয়েছে ৷ দু’জনকেই ইডির বিশেষ আদালতে তুলে নিজেদের […]

আরও পড়ুন
error: Content is protected !!