কলকাতা বিমানবন্দরে সার্ভিস পিস্তল দিয়ে গুলি করে আত্মঘাতী সিআইএসএফ জওয়ান

কলকাতা বিমানবন্দরে নিজের সার্ভিস পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী হলেন বছর আটত্রিশের সিআইএসএফ জওয়ান। গতকাল, শুক্রবা সন্ধেয় বিমানবন্দরের বেসমেন্টের একটি শৌচালয়ে ঘটে ঘটনাটি। মৃত সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) জওয়ান মুঙ্গেরের বাসিন্দা। ছুটি কাটিয়ে এদিনই কাজে যোগ দিয়েছিলেন। দমদম বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, মৃত সিআইএসএফ সাব ইন্সপেক্টর পঙ্কজ কুমার এদিন দমদম বিমানবন্দরের বেসমেন্ট স্টাফ […]

আরও পড়ুন

মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পরিচিতের বাড়ি থেকে উদ্ধার নগদ ২১ কোটি টাকা, বিপুল সম্পত্তির হদিশ 

ইডির তল্লাশিতে উদ্ধার ২১ কোটি। সূত্রে খবর, মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পরিচিত অর্পিতা মুখোপাধ্য়ায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে এই নগদ ২১ কোটি টাকা। মন্ত্রীর পরিচিতের ডায়মন্ড সিটির বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখানে থেকেই এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়েছে। অনেক সম্পত্তিরও হদিশ মিলেছে বলে সূত্রে খবর। ইডি জানিয়েছে, এসএসসি এবং প্রাইমারি বোর্ডে নিয়োগ সংক্রান্ত মামলায় শুক্রবার […]

আরও পড়ুন

ইডি-র দীর্ঘ সাড়ে ৭ ঘন্টা জেরা চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন পার্থ চট্টোপাধ্য়ায়

শুক্রবার সকালেই কলকাতার নাকতলায় মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের বাড়িতে হাজির হন ইডি-র আধিকারিকরা। সেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়কে জেরা করেন ইডি তদন্তকারী অফিসাররা। পার্থ চট্টোপাধ্য়ায়ের বাড়িতে ইডি-র তল্লাশি-র খবর পেতেই সেখানে হাজির হয় কলকাতা পুলিশের একটি দল। সাড়ে সাত ঘন্টা ধরে জেরা করা হয়েছে রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। সেই জেরা ও তল্লাশি […]

আরও পড়ুন

জমি মামলায় মেলেনি ক্ষতিপূরণ, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে ২৯ জুলাই আদালতে হাজিরার নির্দেশ

জমি সংক্রান্ত মামলায় রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে ব্যক্তিগতভাবে হাজিরার নির্দেশ দিল আদালত। আগামী ২৯ জুলাই মুখ্যসচিবকে হাজিরা দিতে বলেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি কৃষ্ণা রাওয়ের ডিভিশন বেঞ্চ শুক্রবার এই নির্দেশ দেয়। আদালত সূত্রের খবর, কাটোয়ায় সুভাষ সাহা-সহ তিনজনের থেকে জমি নিয়ে একটি জেটিঘাট তৈরি হয়েছিল। অভিযোগ, জমিদাতারা কোনও ক্ষতিপূরণ পাননি। ক্ষতিপূরণের দাবিতে […]

আরও পড়ুন

এসএসসি দুর্নীতি কাণ্ডে এবার পার্থ-পরেশ-শান্তি প্রসাদ সিনহার বাড়িতে ইডির তল্লাশি

এসএসসি দুর্নীতি কাণ্ডে এবার একসঙ্গে কলকাতায় পার্থ চট্টোপাধ্যায় এবং মেখলিগঞ্জে পরেশ অধিকারীর বাড়িতে হানা দিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । পাশাপাশি রাজ্যের ১৩টি জায়গায় শুরু হয়েছে ইডি-র তল্লাশি অভিযান । এই অভিযানে রয়েছেন ৭০ থেকে ৮০ জনের গোয়েন্দাদের দল ৷ এসএসসি-র উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তি প্রসাদ সিনহার সার্ভে পার্কের বাড়িতেও হানা দিয়েছে ইডি৷ এসএসসি দুর্নীতি […]

আরও পড়ুন

উপ-রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবে না তৃণমূল, দলীয় বৈঠকের পর জানালেন অভিষেক

উপ-রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবে না তৃণমূল ৷ সাংসদদের সঙ্গে তৃণমূল সুপ্রিমোর বৈঠকের পর এই ঘোষণা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ উপ-রাষ্ট্রপতি নির্বাচনে পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়কে প্রার্থী করেছে এনডিএ ৷ বিরোধীদের প্রার্থী মার্গারেট আলফা ৷ সাংবাদিকদের অভিষেক বলেন, “সর্বসম্মতিক্রমেই সিদ্ধান্ত নিয়েছে দল ৷”

আরও পড়ুন

মানুষের এই বৃষ্টি বিজেপিকে ২৪ সালে ভারতবর্ষ থেকে ভাসিয়ে নিয়ে যাবেঃ মমতা

কাকতালীয় ভাবে প্রতিবারই ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের কর্মসূচি চলাকালীন বৃষ্টি হয় ৷ এবারও হয়েছে ৷ এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ভাষণ দিচ্ছিলেন, তখন মুষলধারে বৃষ্টি নামে ধর্মতলায় ৷ অভিষেকের ভাষণ শেষ হওয়ার পর মমতা যখন বলতে ওঠেন, তখন বৃষ্টি থেমে রোদের আলো দেখতে পাওয়া যায় ৷ ঠিক সেই সময়, বৃহস্পতিবার বেলা ১২টা ৫২ মিনিটে ভাষণ […]

আরও পড়ুন

মুড়িতেও জিএসটি, আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি ফিরে যাওঃ মমতা

২১ জুলাইয়ের শহিদ সমাবেশের মঞ্চ থেকে কেন্দ্রের নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর জিএসটি বসানোর সিদ্ধান্তের প্রতিবাদে সরব হলেন তৃণমূল সুপ্রিমো।  সম্প্রতি জিএসটি (GST)-এর সংশোধিত তালিকা প্রকাশিত হয়েছে ৷ সেই তালিকার আওতায় নতুন করে জিএসটি বসেছে একাধিক পণ্যের উপর ৷ যার মধ্য়ে অন্যতম হল, মুড়ি ৷ অথচ, পশ্চিমবঙ্গ তথা ভারতের আমজনতা, বিশেষ করে দরিদ্রদের একটা বড় অংশই […]

আরও পড়ুন

‘যতদিন রাজনীতিতে থাকব, ততদিন দিদির সঙ্গে কাজ করব’, একুশের মঞ্চে বার্তা অনিত থাপার

‘‘যতদিন রাজনীতিতে থাকব, ততদিন দিদির সঙ্গে কাজ করব’’ ৷ ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রধান তথা জিটিএ এর সিইও অনিত থাপা ৷ এ দিন তৃণমূলের শহিদ দিবসের মঞ্চে উপস্থিত থেকে বার্তা দিলেন তিনি ৷ সেই সঙ্গে পাহাড়ের রাজনীতিতে নয়া সমীকরণের বার্তা দিলেন অনিত থাপা ৷ সেই সঙ্গে পাহাড়বাসীর উদ্দেশে তিনি বলেন, ‘‘অনেকে পাহাড়বাসীকে ভুল স্বপ্ন দেখিয়েছিলেন […]

আরও পড়ুন

একুশে জুলাইয়ের সমাবেশের আগে কলকাতায় বরুণ-মানেকা, তৃণমূলে যোগ নিয়ে জল্পনা তুঙ্গে

তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশের ঠিক আগেই কলকাতায় এসে পৌঁছেছেন ইন্দিরা গান্ধির পুত্রবধূ মানেকা ও তাঁর ছেলে বরুণ গান্ধি৷ তাঁদের হঠাৎ কলকাতায় আগমন নেহাতই কাকতালীয় নাকি তৃণমূলের সমাবেশে যোগ দিতেই তাঁরা কলকাতায় এসেছেন, তা নিয়ে চর্চা চলছে নানা মহলে ৷ তাঁরা একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই তৃণমূলে যোগ দেবেন কি না, তা নিয়েও জোর জল্পনা শুরু হয়েছে […]

আরও পড়ুন
error: Content is protected !!