আইপিএল-এর জন্য চলবে বাড়তি মেট্রো

আগমী ২৪ এবং ২৫ মে কলকাতার ইডেন গার্ডেন্সে চলতি আইপিএলের প্লে-অফের দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আর উভয় ম্যাচই বেশ গুরুত্বপূর্ণ। আর এই দুই ম্যাচই শেষ হতে-হতে প্রায় রাত এগারোটার বেশি হয়ে যাবে। তাই সেই সময় দর্শকদের বাড়ি ফেরার কথা চিন্তা করে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করল মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ। যদিও এই প্রথম নয়, এর আগে একাধিকবার […]

আরও পড়ুন

রাজ্য পুলিশে প্রচুর মহিলা নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্য পুলিশের বিভিন্ন পদে নিয়োগ করতে চলেছে সরকার। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে কোন কোন পদে নিয়োগ করা হবে তা চূড়ান্ত করা হয়। এদিন সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে মোট ২০২০ জন মহিলা কনস্টেবল নিয়োগ করা হবে। তার মধ্যে ১৪২০ জন উইনার্স বিভাগে,  ৬০০ জনকে গোয়েন্দা বিভাগে এবং ১০৫ জন […]

আরও পড়ুন

হ্যাক হতে পারে এসএসসি-র সার্ভার, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করল সিবিআই

এসএসসির নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে নেমে আগেই কমিশনের সার্ভার সিল করেছে সিবিআই। এবার সার্ভার হ্যাকের আশঙ্কায় তার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিলেন তদন্তকারীরা। গোয়েন্দাদের অনুমান এসএসসি-র সার্ভার হ্যাক করে গুরুত্বপূর্ণ প্রমাণ মুছে ফেলতে পারে অভিযুক্তরা। গত ১৮ মে কেন্দ্রীয় বাহিনী এসএসসি-র দফতরের নিরাপত্তার দায়িত্ব দেয় কলকাতা হাইকোর্ট। সিবিআই আধিকারিক ও কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী ছাড়া সবার প্রবেশে […]

আরও পড়ুন

৪ দিনের মধ্যে বর্ষা ঢুকছে কেরলে, আজও কলকাতায় ফের কালবৈশাখির পূর্বাভাস

পূর্বাভাস বলছে, ৪ দিনের মধ্যে কেরলে ঢুকছে বর্ষা। মধ্য বঙ্গোপসাগর এবং আরব সাগরের কিছু অংশে ইতিমধ্যেই প্রবেশ করেছে বর্ষা। এবার ২৭ মে সকালে বর্ষার প্রথম বৃষ্টি পেতে চলেছে কেরল। অন্যদিকে, সোমবার ও মঙ্গলবার কলকাতায় ফের কালবৈশাখির সম্ভাবনা। পূর্বাভাস বলছে, দিনের বিভিন্ন সময় এক বা একাধিক দফায় বজ্রবিদ্যুত ও দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি […]

আরও পড়ুন

অনলাইন পরীক্ষার দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ পড়ুয়াদের

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া।  তাঁদের দাবি, অনলাইনে ক্লাস হয়েছে এতদিন।  তাই অবিলম্বে স্নাতক ও স্নাতকোত্তরে অনলাইনে পরীক্ষা নিতে হবে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।  অফলাইনে পরীক্ষা দিতে রাজি নন তাঁরা।  

আরও পড়ুন

এবার ভোট পরবর্তী হিংসায় মামলায় অনুব্রতকে তলব করল সিবিআই

গরু পাচারের পর এ বার ভোট পরবর্তী হিংসার মামলাতেও অনুব্রত মণ্ডলকে তলব করল সিবিআই । সিজিও কমপ্লেক্স সূত্রের খবর, আগামী মঙ্গলবার দুপুরে সল্টলেকে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছে বীরভূম তৃণমূলের সভাপতিকে ৷ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর বীরভূমের একজন বিজেপি সমর্থককে পিটিয়ে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ । পরিবারের অভিযোগ ছিল, এই ঘটনায় বীরভূমের […]

আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এবং শিক্ষাসচিবকে তলব করলেন রাজ্যপাল

এসএসসি দুর্নীতি নিয়ে যখন প্রবল চাপে রাজ্য সরকার, তখনই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও শিক্ষাসচিব মণীশ জৈনকে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ আজ দুপুরে শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিবকে রাজভবনে ডেকে পাঠানো হয়েছে ৷ এ কথা টুইট করে নিজেই জানিয়েছেন ধনকড় ৷ টুইটে রাজ্যপাল জানিয়েছেন, “আজ দুপুরে শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্যব্রত বসু রায়চৌধুরী ও শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি […]

আরও পড়ুন

কিশোর ভারতী স্টেডিয়ামে সিকিউরিটি ইনচার্জের ঝুলন্ত দেহ উদ্ধার

কিশোর ভারতী স্টেডিয়ামের ভেতর থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। জানা গিয়েছে, স্টেডিয়ামের সিকিউরিটি ইনচার্জের দেহ উদ্ধার হয়েছে । তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । মৃতের নাম প্রসেনজিৎ হালদার । তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-এ । গোটা ঘটনার তদন্তে নেমেছে সার্ভে পার্ক থানার পুলিশ। সূত্রে খবর, গতকাল রাতে স্টেডিয়ামের সিকিউরিটি ইনচার্জ […]

আরও পড়ুন

অভিষেকের হাত ধরে তৃণমূলে ফিরলেন বিজেপি সাংসদ অর্জুন সিং

জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলে যোগদান করলেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তাঁর তৃণমূল ‘ঘরওয়াপসি’ ঘটল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়ে, নিজের পুরনো দলে যোগ দিলেন তিনি। সেখানে উপস্থিত ছিল উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল নেতৃত্ব। কলকাতায় এসে এদিন প্রথমে আলিপুরের অভিজাত হোটেলে ওঠেন অর্জুন সিং। সেখান থেকেই বিকেল সাড়ে চারটে […]

আরও পড়ুন

আজও ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গে

শনিবার বিকেলের ঝড়বৃষ্টিতে তছনছ হয়েছিল শহর থেকে শহরতলি। গতকালের কালবৈশাখীর জেরেই প্রাণ হারিয়েছেন ৩ জন। বৃষ্টির পাশাপাশি তুমুল ঝড়েও প্রচুর গাছ উপড়ে গিয়েছে। রবিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে আকাশের মুখভার। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বেলা বাড়তেই ঝেঁপে বৃষ্টি নামবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও।  হাওয়া অফিস জানাচ্ছে, আজ দক্ষিণবঙ্গের প্রতিটা জেলাতেই মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। […]

আরও পড়ুন
error: Content is protected !!