```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

কিশোর ভারতী স্টেডিয়ামে সিকিউরিটি ইনচার্জের ঝুলন্ত দেহ উদ্ধার

কিশোর ভারতী স্টেডিয়ামের ভেতর থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। জানা গিয়েছে, স্টেডিয়ামের সিকিউরিটি ইনচার্জের দেহ উদ্ধার হয়েছে । তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । মৃতের নাম প্রসেনজিৎ হালদার । তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-এ । গোটা ঘটনার তদন্তে নেমেছে সার্ভে পার্ক থানার পুলিশ। সূত্রে খবর, গতকাল রাতে স্টেডিয়ামের সিকিউরিটি ইনচার্জ প্রসেনজিৎ হালদারের সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না । এরপরই স্টেডিয়ামের একটি ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় প্রসেনজিতের দেহ উদ্ধার হয় । খবর দেওয়া হয় সার্ভে পার্ক থানায় ।  জানা গিয়েছে, দেহে আঘাতের কোনও চিহ্ন নেই । পাশাপাশি ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি । ইতিমধ্যেই মৃতের মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ । 

error: Content is protected !!