ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনেও সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

রামপুরহাতের বগটুই কাণ্ডের পর ঝালদার কাউন্সিলর খুনের মামলাতেও কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার ৷ ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনেও সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের৷ সোমবার বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ এই নির্দেশ দেয় ৷ গত ১৩ মার্চ ত্রিশঙ্কু ঝালদা পৌরসভার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন হন ৷ বগটুই কাণ্ডের আগে এই খুনের ঘটনায় তোলপাড় হয় রাজ্য […]

আরও পড়ুন

আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিগ্রহের ঘটনায় মুখ্যসচিবকে তলব রাজ্যপালের

ছাত্র নেতার হাতে আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিগ্রহের ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ ঘটনাকে লজ্জাজনক আখ্যা দিয়েছেন ৷ বিষয়টি নিয়ে চিন্তিত রাজ্যপাল সোমবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে রাজভবনে তলব করেছেন ৷ দুপুর ১টার সময় মুখ্যসচিবকে ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল ৷ এদিন এই ঘটনার নিন্দা করতে গিয়ে রবিবার টুইটে রাজ্যপাল লেখেন, “ভাইরাল হওয়া ভিডিওতে যে উদ্বেগজনক […]

আরও পড়ুন

আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হেনস্থার ঘটনায় গ্রেফতার অভিযুক্ত ছাত্রনেতা

 আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অকথ্য গালিগালাজ ও হুমকি দেওয়ার ঘটনায় অভিযুক্ত ছাত্রনেতা গিয়াসউদ্দিন মণ্ডলকে গ্রেফতার করল টেকনো থানার পুলিশ । শনিবার থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও ৷ যেখানে দেখা গিয়েছে, আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহম্মদ আলিকে তাঁর অফিসের মধ্যে ঢুকে ঘিরে ধরে অকথ্য ভাষায় গালগাল করছে, হুমকি দিচ্ছে গিয়াসদ্দিন ও তার দলবল ৷ উপাচার্যকে চড় […]

আরও পড়ুন

রামপুরহাট কাণ্ড নিয়ে এবার সরব বিশিষ্টজনেরা, চিঠি মুখ্যমন্ত্রীকে

ঘটে গিয়েছে একাধিক হিংসাত্মক ঘটনা। এই সমস্ত ঘটনায় উদ্বিগ্ন বিশিষ্টজনেরা। তাঁরা শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন। ওই চিঠিতে ২২ জনের স্বাক্ষর রয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ধৃতিমান চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, পরমব্রত চট্টোপাধ্যায়, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, কৌশিক সেন, রূপম ইসলাম, অনুপম রায়, ঋদ্ধি সেন, সোহিনী সরকার প্রমুখ। হাওড়ার আমতায় ছাত্রনেতা আনিস খান হত্যাকাণ্ড, পূর্ব বর্ধমানে তুহিনা খাতুনের […]

আরও পড়ুন

অনুব্রত মণ্ডলকে ফের তলব সিবিআইয়ের

গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আবারও অনুব্রত মণ্ডলতে তলব করল সিবিআই। ৬ এপ্রিল তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। এনয়ে পঞ্চমবার অনুব্রতকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। যদিও এর আগে চারবারই হাজিরা এড়িয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি।

আরও পড়ুন

অ্যাপ ক্যাবের ভাড়া নিয়ন্ত্রণে আইন আনতে চলেছে রাজ্য, জানালেন পরিবহণমন্ত্রী

প্রতিদিনই বেড়ে চলেছে জ্বালানি তেলের দাম। এমন পরিস্থিতিতে আগামী সপ্তাহে ভাড়া নিয়ে পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠক রয়েছে অ্যাপ ক্যাব সংস্থাগুলির ৷ তার আগেই একটি ক্যাব সংস্থা এক ধাক্কায় ১৫ শতাংশ ভাড়া বাড়িয়েছে। তার পরই অ্যাপ ক্যাবের ভাড়া নিয়ে সরকারি নিয়ন্ত্রণের কথা জানিয়েছেন পরিবহণমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । শনিবার তিনি জানিয়েছেন, ভাড়া নিয়ন্ত্রণে […]

আরও পড়ুন

রাজ্যে কোভিড বিধি উঠে যাওয়া দক্ষিণ-পূর্ব রেল বৃদ্ধি করলো লোকাল ট্রেনের সংখ্যা

 দক্ষিণ-পূর্ব রেলে বাড়ানো হল লোকাল ট্রেনের সংখ্যা। আজ, শুক্রবার থেকেই নতুন ১২টি ট্রেন চালু হল ৷ কোভিড বিধি উঠে যাওয়ার কারণেই এই সিদ্ধান্ত বলে দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে । এখানে উল্লেখ করা প্রয়োজন, ২০২০ সালের মার্চ মাসের মাঝামাঝি করোনা পরিস্থিতির মধ্যে পড়ে ভারত ৷ দেশজুড়ে শুরু হয় লকডাউন ৷ এর জেরে স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে […]

আরও পড়ুন

শুভেন্দুদের সাসপেনশন প্রত্যাহার করতে বিধানসভার অধ্যক্ষকে চিঠি রাজ্যপালের

গত সোমবার বিধানসভায় বিজেপি বিধায়কদের হাতাহাতির ঘটনায় শুভেন্দু অধিকারী সহ ৫ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ৷ এর আগে সাসপেন্ড করা হয়েছিল আরও দুই বিজেপি বিধায়ক মিহির গোস্বামী ও সুদীপ মুখোপাধ্যায়কে ৷ বিষয়টি নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে গিয়ে দরবার করেছিলেন সাসপেন্ড হওয়া বিজেপি বিধায়করা ৷ এবার এই সাসপেনশন প্রত্যাহার করার জন্য অধ্যক্ষ […]

আরও পড়ুন

এসএসসি গ্ৰুপ ডি মামলায় স্বস্তিতে প্রাক্তন এসএসসি কর্তা, আপাতত এফআইআর করতে পারবে না সিবিআই

প্রাক্তন উপদেষ্টা এস.পি.সিনহার বিরুদ্ধে কোন এফআইআর নয়, নির্দেশ আদালতের। ডিভিশন বেঞ্চের এই নির্দেশে আপাতত স্বস্তিতে এসএসসি কর্তা এস পি সিনহা। আদালতের নির্দেশ অনুসারে আগামী সোমবার পর্যন্ত তাঁকে জেরা করতে পারবে না সিবিআই। তবে বাকি চার কর্তাকে জেরা করা যাবে। প্রয়োজনে বাকি চারজনের বিরুদ্ধে এফআইআর-ও করতে পারবে সিবিআই, এমনটাই নির্দেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সিঙ্গল বেঞ্চের […]

আরও পড়ুন

আগামী ২২ এপ্রিল নবান্ন অভিযান বিজেপির

 রাজ্যের আইনশৃঙ্খলা অবনতি, রামপুরহাটের বগটুই-এর ঘটনা, আনিস হত্যার ঘটনায় সিবিআই তদন্ত, নারী নির্যাতন, এসএসসি দুর্নীতি, বেকার সমস্যা, পুলিশি অত্যাচার-সহ একাধিক দাবীতে ২২ এপ্রিল নবান্ন অভিযান ডাক বিজেপির । রামপুরহাট ইসুতে বিজেপি কলকাতায় মহামিছিলের ডাক দেয় । সেই মিছিল শেষে শুভেন্দু অধিকারির ঘোষণা করেন এপ্রিলের শেষে নবান্ন অভিযান হবে । সেই মত বিজেপির রাজ্য নেতৃত্ব বৈঠকে […]

আরও পড়ুন
error: Content is protected !!