রামনবমীর মিছিলে বাধা নয়, নির্দেশ মুখ্যমন্ত্রীর

রমজান মাসের মধ্যেই পড়েছে রামনবমী । রামনবমীকে কেন্দ্র করে গোটা রাজ্যে অনেক মিছিল ও শোভাযাত্রা বের হয় ৷ আর এবছরের রামনবমীর মিছিলে বাধা না দিতে মন্ত্রিসভার বৈঠকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী ৷ শান্তিপূর্ণভাবে যাতে রাজ্যের সর্বত্র অনুষ্ঠান পালিত হয় বুধবার তিনি এই নির্দেশই দিলেন । আজ মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়টি আলোচনায় ওঠে । সেখানেই মুখ্যমন্ত্রী মমতা […]

আরও পড়ুন

সিবিআইয়ের কাছে ৪ সপ্তাহ সময় চাইলেন অনুব্রত মন্ডল

বুকে ব্যথা, উচ্চরক্তচাপ-সহ একাধিক শারীরিক অসুস্থতা নিয়ে এসএসকেএমের উডবার্ন ব্লকে ইতিমধ্যেই ভর্তি রয়েছেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এরপরেই দেখা যায় অনুব্রত মণ্ডলের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা এবং সঞ্জীব দাঁ আজ সিবিআই আধিকারিকদের সঙ্গে দেখা করতে নিজাম প্যালেসে আসেন। সঙ্গে একটি চিঠি সিবিআইকে দিয়ে তারা রিসিভ করিয়ে নিয়ে যান ৷অনুব্রত মণ্ডলের আইনজীবীর সেই চিঠিতে উল্লেখ […]

আরও পড়ুন

গেলেন না নিজাম প্যালেসে, বাড়ি থেকে বেরিয়ে সোজা এসএসকেএমে ভর্তি হলেন অনুব্রত মন্ডল

নিজাম প্যালেসে যাওয়ার কথা ছিল। কিন্তু বুকে ব‍্যথা হওয়ায় এসএসকেএম হাসপাতালে ভর্তি হলেন অনুব্রত মণ্ডল। আজ, বুধবার গরুপাচার কাণ্ডে সিবিআই দপ্তরে যাওয়ার কথা ছিল তাঁর। সেইমত বাইপাস দিয়ে যাচ্ছিল তাঁর গাড়ি। আচমকাই বুকে ব‍্যথা শুরু হয় অনুব্রতর। ফলে সেখান থেকে গাড়ি ঘুরিয়ে সোজা এসএসকেএম হাসপাতালে পৌঁছন তিনি। জানা গিয়েছে, আজ সকাল থেকেই বুকে সামান‍্য কষ্ট […]

আরও পড়ুন

আজ অ্যাপ ক্যাব সংস্থার গুলির সঙ্গে রাজ্য সরকারের বৈঠক

আজ, বুধবার অ্যাপ ক্যাব সংস্থা, চালক সংগঠন সহ সব পক্ষকে সঙ্গে নিয়ে বৈঠকে বসছেন পরিবহণ কর্তারা। সম্প্রতি ক্যাব সংস্থাগুলি ১২ শতাংশ ভাড়া বৃদ্ধি করেছে। চালক সংগঠনগুলির অভিযোগ, বাড়তি ভাড়ার কোনও অংশ তাঁরা পাচ্ছেন না। অন্যদিকে যাত্রীদের অভিযোগ, তীব্র গরমেও এসি চালাচ্ছে না বেশিরভাগ চালক। বিশৃঙ্খল এই অ্যাপ ক্যাব ক্ষেত্রকে নির্দিষ্ট নিয়মে বাঁধতে আজ পরিবহণ ভবনে […]

আরও পড়ুন

 বিজেপির রাজ্য কর্মসমিতির বৈঠকে যোগ দিতে কলকাতায় আসছেন জেপি নাড্ডা

 পশ্চিমবঙ্গে আসছেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার স্বয়ং এই খবর দিয়েছেন মঙ্গলবার ৷ তিনি জানিয়েছেন, বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির বৈঠকে যোগ দিতেই এখানে আসবেন জেপি নাড্ডা ৷ ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বের সময় চেয়ে বঙ্গ বিজেপির তরফে আবেদনও করা হয়েছে ৷ কিন্তু বিজেপির এই বৈঠক কবে হতে চলেছে, তা এখনও চূড়ান্ত […]

আরও পড়ুন

গরু পাচারকাণ্ডে অনুব্রতর দেহরক্ষীকে জেরা সিবিআইয়ের

গরু পাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে ডেকে পাঠিয়েছে সিবিআই ৷ ঠিক তার আগেরদিন, মঙ্গলবার, সিবিআই আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করলেন অনুব্রতর দেহরক্ষীকে৷ এদিন তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্রত মণ্ডলের দেহরক্ষীকে ৷ এদিন দুপুর 1টা নাগাদ অনুব্রত মণ্ডলের আইনজীবী সঞ্জীব দাঁর সঙ্গে নিজাম প্যালেসে আসেন অনুব্রতর দেহরক্ষী ৷

আরও পড়ুন

টেকনো ইন্ডিয়া কলেজে ক্যাম্পাসে ধুন্ধুমার

 সল্টলেকের ৫ নম্বর সেক্টরে টেকনো ইন্ডিয়া কলেজ ক্যাম্পাসে দুই দল ছাত্রের মধ্যে তুমুল সংঘর্ষ। দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের সঙ্গে ফাইনাল বর্ষের পড়ুয়াদের সংঘর্ষ থামাতে ক্যাম্পাসে পুলিস আসে। দুই গোষ্ঠীর বেশ কয়েকজন জখম হন। ফাইনাল বর্ষের ছাত্রছাত্রীদের অভিযোগ, তাঁরা কোনও প্লেসমেন্ট পাচ্ছেন না, কলেজ কোনও কথা বলতে চাইছে না। এর প্রতিবাদে মঙ্গলবার তাঁরা কলেজে ধর্মঘট ডাকেন। সমস্ত […]

আরও পড়ুন

টানা ১৯ দিন মা উড়ালপুলে বন্ধ থাকছে যান চলাচল

আজ রাত সাড়ে ১১টা থেকে আগামী ১৯ দিন ভোর ৬টা পর্যন্ত মা উড়ালপুলের দুই দিক বন্ধ থাকবে। লালবাজার সূত্রের খবর গ্লোবাল সামিটের জন্য মা উড়ালপুলকে রং করা হবে। রং করার সময় যাতে কোনওরকমের দুর্ঘটনা না ঘটে তার জন্যই মা উড়ালপুলের উপর গাড়ি চলাচল নিষিদ্ধ করল কলকাতা পুলিশ। ইতিমধ্যেই যাতে কোনওরকমের যানজট সৃষ্টি না হয় তার […]

আরও পড়ুন

বগটুইয়ে নিহতদের পরিবারের ১০ জনকে চাকরি নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী

প্রতিশ্রুতি মতোই রামপুরহাটের বগটুই গণহত্যাকাণ্ডে নিহতদের পরিবারের ১০ সদস্যকে চাকরি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় ৷ সোমবার নবান্নে নিহতেদের পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী ৷ আজ নবান্নে সাংবাদিক সন্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামপুরহাট গণহত্যাকাণ্ডে দুঃখ প্রকাশ করে জানান, মৃত্যুর বিকল্প কখনওই চাকরি হয় না ৷ কেউ কেউ লুকিয়ে গিয়ে টাকা দেয় ৷ […]

আরও পড়ুন

ভারতের অর্থনৈতিক অবস্থা শ্রীলঙ্কার থেকেও খারাপ, মোদি সরকারকে তোপ মমতার

 দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। এনিয়ে কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এক্ষুনি আলোচনা প্রয়োজন। এমনটাই দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।সোমবার বগটুইয়ে নিহতদের আত্মীয়দের চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী। ভার্চুয়াল ওই অনুষ্ঠানের শেষে মমতা বলেন, ভারতের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। শ্রীলঙ্কায় আজ মানুষ বিদ্রোহের পথে নেমেছে। ভারতের অর্থনীতির অবস্থা কিন্তু আরও খারাপ। শ্রীলঙ্কার সঙ্গে […]

আরও পড়ুন
error: Content is protected !!