গ্রুপ-সি নিয়োগ দুর্নীতি মামলায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট

গ্রুপ-সি নিয়োগ দুর্নীতি মামলায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। ২২ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে। সিবিআই অনুসন্ধান সহ চাকরি বাতিলের নির্দেশের ওপর এই স্থগিতাদেশ জারি করল আদালত। আগামী ২২ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। আদালতের তরফে জানানো হয়েছে, মামলার আবেদন পত্রে সামান্য ত্রুটি রয়েছে। এই মামলায় কমিশন এবং পর্ষদকে পার্টি করা হয়নি। তাদেরও পার্টি করতে হবে বলে […]

আরও পড়ুন

আজ কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির প্রথম বৈঠক

শুক্রবার কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির প্রথম বৈঠক। দলের সর্বভারতীয় চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় সহ কর্মসমিতির ২০ জন সদস্যই আজ বৈঠকে হাজির থাকবেন বলে তৃণমূল সূত্রের খবর। এই বৈঠকে সাংগঠনিক বিষয় ছাড়াও দলের আগামী রণকৌশল নিয়েও আলোচনা হতে পারে। তৃণমূল সূত্রের খবর, শুক্রবার নতুন জাতীয় কর্মসমিতির প্রথম বৈঠকে নেত্রী বাকি পদাধিকারীদের নাম ঘোষণা করতে পারেন। কারা কোন […]

আরও পড়ুন

 রাজ্যপালের অপসারণ মামলা খারিজ হাইকোর্টের

রাজ্যপালের কোনও কাজের জন্য আদালত তাঁর কাছে জবাবদিহি চাইতে পারে না। সেই কারণে রাজ্যপালের বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট। মামলার শুনানিতেই প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব তা খারিজের ইঙ্গিত দিয়েছিলেন। প্রধান বিচারপতি জানান, সংবিধানের ৩৬১ নম্বর ধারা অনুযায়ী রাজ্যপাল বা রাষ্ট্রপতি পদের বিরুদ্ধে আদালতে মামলা করা যায় না । পাশাপাশি মামলাকারী আইনজীবীও […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ৪৬৭

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছে ৪৬৭জন।  রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ১২ হাজার ৪৭৫ জন। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা কমেছে কিছুটা। প্রাণ গিয়েছে ১৫ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে শীর্ষে নদিয়া। সেখানে একদিনে প্রাণ গিয়েছে ৩ জনের। তার ফলে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ হাজার ৯৪ জন। গত ২৪ […]

আরও পড়ুন

মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের বিজ্ঞপ্তি ঘিরে বিভ্রান্তি, তড়িঘড়ি সংশোধন মধ্যশিক্ষা পর্ষদের

মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডের নোটিস ঘিরে বিভ্রাট। মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের ২৩ তারিখ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে। অথচ বিজ্ঞপ্তিতে সংশোধনের সময় দেওয়া হয়েছে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত! এই বিজ্ঞপ্তি দেখে বিভ্রান্ত পড়ুয়া এবং অবিভাবকরা। যদিও নিজেদের ভুল বুঝতে পেরে পর্ষদ পরে নতুন করে বিজ্ঞপ্তি দেয়। এই বিজ্ঞপ্তিতেই বিভ্রাট শুরু হয়। বলা হয়, […]

আরও পড়ুন

এবার দেবের সহ প্রযোজককে সিবিআইয়ের তলব

গত মঙ্গলবারই  অভিনেতা-সাংসদ দেবকে গোরু পাচারকাণ্ডে নিজাম প্যালেসে টানা পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এবার এই তদন্তে দেবের সহ প্রযোজক পিন্টু মণ্ডলকে তলব করল সিবিআই। আজকেই ইমেইল পাঠিয়ে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। জানা যাচ্ছে, পিন্টু মণ্ডলকে শুক্রবরাই নিজাম প্যালেসে সিবিআই দফতরে তলব করা হয়েছে।

আরও পড়ুন

ক্যাম্পাস খুলতেই ফের বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী

বিশ্বভারতীর ক্যাম্পাস খুলতেই বিক্ষোভে উত্তাল শান্তিনিকেতন। স্বাভাবিক পঠন-পাঠন শুরু হলেও অজ্ঞাত কারণে বন্ধ রাখা হয়েছে বিশ্বভারতীর বিভিন্ন হস্টেল গুলি। ফলে বিপাকে পড়েছেন বাইরে থেকে আসা আগত পড়ুয়ারা। হস্টেল খোলার দাবিতে বেশ কিছুদিন ধরেই লাগাতার আন্দোলন চলছে বিশ্বভারতীতে। বৃহস্পতিবার সকালে ফের তিন দফা দাবিতে বিক্ষোভ শুরু করল সাধারণ ছাত্রছাত্রী ও বিভিন্ন ছাত্র সংগঠন। অন্যদিকে শান্তিনিকেতনের সেন্ট্রাল […]

আরও পড়ুন

চিঠি দিয়ে রাজভবনে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ রাজ্যপালের

 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে দেখা করার অনুরোধ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । তিনি রীতিমতো চিঠি লিখে মুখ্যমন্ত্রীকে রাজভবনে আমন্ত্রণ জানিয়েছেন। তা রাজ্যপাল টুইটেও উল্লেখ করেন। চিঠিতে ধনখড়ের বক্তব্য, বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার দরকার। অনেক বিষয়ে জবাব চেয়েও পাওয়া যায়নি। তা নিয়ে সাংবিধানিক অচলাবস্থা সৃষ্টি হতে পারে। সেই অচলাবস্থা কাটানোর জন্যই দু’জনের আলোচনায় বসা […]

আরও পড়ুন

সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

ফের রাজ্যে বৃষ্টির ভ্রূকুটি। সপ্তাহান্তে বাংলায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতেই রাজ্যে বৃষ্টি সম্ভাবনা তৈরি হয়েছে। রবিবার রাজ্যের সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। তবে শুক্রবার পর্যন্ত পরিষ্কার আকাশ থাকবে। সকালে হালকা কুয়াশা, বেলায় পরিষ্কার আকাশ। কয়েকদিন ধরেই ধীরে ধীরে […]

আরও পড়ুন

গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ৪৩৯

গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছে ৪৩৯ জন এবং মৃত্যু হয়েছে ১৮ জন রোগীর। তবে দৈনিক সংক্রমণ অস্বস্তি বাড়ালেও স্বস্তি দিয়েছে দৈনিক মৃত্যু ও সংক্রমণের হার। সংক্রমণের হার এক দশমিক ১৮ শতাংশ। দীর্ঘদিন বাদে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১০ হাজারের গণ্ডির নিচে নেমেছে।

আরও পড়ুন
error: Content is protected !!