চার পুরনিগমের ভোটের নথি ও সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

১২ ফেব্রুয়ারি রাজ্যের চার পুরনিগমের ভোটে ব্যাপক অশান্তি ও গণ্ডগোলের অভিযোগে আদালতের দ্বারস্থ হয় বিজেপি। তাদের তরফে দাবি করা হয় চার পুরনিগমের ভোট ঠিকভাবে হয়নি, তাই আদালত হস্তক্ষেপ করুক। সেই মামলার শুনানিতে বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের তরফে নির্দেশ দেওয়া হয়, চার পুরনিগমের ভোটে ব্যবহৃত সিসিটিভি’র ফুটেজ ও সমস্ত নথি সংরক্ষণ করবে রাজ্য নির্বাচন […]

আরও পড়ুন

ভবানীপুরে স্বর্ণব্যবসায়ী খুনে ট্যাক্সি চালককে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের, তদন্তের স্বার্থে আর পি এফের সাহায্য

ভবানীপুরের স্বর্ণব্যবসায়ী শান্তিলাল বৈদ্য খুনে আটক এক ট্যাক্সি চালক । বাজেয়াপ্ত করা হয়েছে ট্যাক্সিটিও । পুলিশ জানতে পেরেছে, শান্তিলালের আত্মীয়দের কাছ থেকে ২৫ লক্ষ টাকা নিয়ে পালানো ব্যক্তি ওই ট্যাক্সিতে চড়েই এসেছিল ৷ এরপর সিসিটিভি ফুটেজ দেখে, ট্যাক্সির লোকেশন ট্র্যাক করে মঙ্গলবার ভোররাতে উত্তর কলকাতার জোড়াবাগান এলাকা থেকে চালককে আটক করে পুলিশ ৷ তাকে জিজ্ঞাসাবাদ […]

আরও পড়ুন

আগামী ২ মার্চ ১০৮টি পৌরসভার ভোট গণনা, ঘোষণা রাজ্য নির্বাচন কমিশনের

আসন্ন ১০৮টি পৌরসভা নির্বাচনের গণনার দিনক্ষণ প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন। আগামী ২ মার্চ হবে গণনা । কিছু আগেই বিজ্ঞপ্তির মাধ্যমে এই দিন ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন । আগামী ২৭ ফেব্রুয়ারি ১০৮টি পুরসভায় ভোটগ্রহণ।

আরও পড়ুন

পার্ক সার্কাসে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, রেষারেষি করতে গিয়ে ডিভাইডারে ধাক্কা

ফের দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। দু’টি বাস রেষারেষি করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পার্ক সার্কাসের ৪ নম্বর ব্রিজের উপর। আন্দুল-নিউটাউন রুটের বাসটি পার্ক সার্কাসের ৪ নম্বর ব্রিজ দিয়ে যাচ্ছিল। পাশ দিয়ে অপর একটি যাত্রীবাহী বাস যাচ্ছিল। আন্দুল-নিউটাউন রুটের বাসটি ওভারটেক করার চেষ্টা করছিল। তার ফলে গতি ক্রমশ বাড়াতে থাকে সে। […]

আরও পড়ুন

গত ২৪ ঘন্টায় বাংলায় করোনায় আক্রান্ত ৩৪৮

গত ২৪ ঘন্টায় বাংলায় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৪৮ জন এবং মৃত্যু হয়েছে ২১ জন রোগীর। সুস্থতার হার ৯৮.৪২ শতাংশ। রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২১ হাজার ৬১ জনের ৷ রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১১ হাজার ৫৬৯৷ গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৩২৩ জন ৷ সবমিলিয়ে এখনও […]

আরও পড়ুন

গীতশ্রীর সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকার্ত মুখ্যমন্ত্রী, ফিরছেন কালই

সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণের খবর পেয়েই ভেঙে পড়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাতে শিলিগুড়িতে বসেই গীতশ্রীর প্রয়াণ খবর পেয়ে কার্যত বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি। সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শোকার্ত কণ্ঠে মুখ্যমন্ত্রী বলেন, ‘ভাবতেই পারছি না সন্ধ্যাদি এত তাড়াতাড়ি চলে যাবেন। আমি একজন শুভানুধ্যায়ীই নয়, একজন অভিভাবককেও হারালাম। আজ অনেক কথা মনে পড়ে যাচ্ছে। বাংলা সঙ্গীত […]

আরও পড়ুন

গরু আর কয়লা পাচারের টাকায় বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রি চলছেঃ দিলীপ ঘোষ

আগে জানতাম বম্বের ফিল্ম ইন্ডাস্ট্রি চালাতে দাউদ ইব্রাহিমের টাকা লাগে ৷ এখন আবার দেখছি গরু পাচারের টাকায় পশ্চিমবাংলায় ফিল্ম ইন্ডাস্ট্রি চলছে। তৃণমূল সাংসদ-অভিনেতা দেবকে সিবিআই জিজ্ঞাসাবাদ করায় তাঁকে এই ভাষাতেই কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ৷ বর্ধমানে বিজেপির এক পথসভায় যোগ দেন দিলীপ ঘোষ ৷ তিনি কার্জনগেটে বর্ধমান পৌরসভা নির্বাচনের বিজেপি প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ […]

আরও পড়ুন

‘এনামূলকে চিনি না, কোনওদিন কোনও আর্থিক লেনদেন হয়নি’, জানালেন দেব

 প্রায় দীর্ঘ ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অবশেষে বিকেল ৪টে ৬মিনিট নাগাদ কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দফতর থেকে বেরিয়ে এলেন অভিনেতা তথা সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। তারপর সাংবাদিকদের জানান, তিনি এনামুল হককে চেনেন না । এমনকি এনামুল হকের কাছ থেকে কোনও রকমের উপহারও তিনি কখনও নেননি ৷ কিন্তু কেন এতক্ষণ ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হল […]

আরও পড়ুন

গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের তলবে নিজাম প্যালেসে এলেন সাংসদ-অভিনেতা দেব

গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের তলব পেয়ে নিজাম প্যালেসে গেলেন সাংসদ-অভিনেতা দেব ৷ সোমবার বেলা ১১টা নাগাদ সিবিআই সদর দফতরে হাজির হন তিনি ৷ দেবের বিরুদ্ধে অভিযোগ, গরু পাচার কাণ্ডের মূল এনামুল হকের থেকে দামি ঘড়ি উপহার নিয়েছিলেন ৷ যদিও তৃণমূল শিবিরের অভিযোগ, ভোটে হেরে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই কেন্দ্রের বিজেপি সরকারের নির্দেশে একের পর এক […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ৩২০

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছে ৩২০ জন এবং মৃত্যু হয়েছে ২৩ জন রোগীর। সংক্রমণের হার কমে হয়েছে ১.২৯ শতাংশ ৷

আরও পড়ুন
error: Content is protected !!