গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছে ৮৩৫ জন

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ৮৩৫ জন এবং মৃত্যু হয়েছে ৩০ জন রোগীর। মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ৫ হাজার ৮৭২ জন। মোট প্রাণ গিয়েছে ২০ হাজার ৮২৩ জনের। যা কিছুটা উদ্বেগের। আক্রান্তের তুলনায় সুস্থতার হার অনেকটাই বেশি। গত ২৪ ঘণ্টা ২ হাজার ৮৩ জন করোনামুক্ত হয়েছেন। কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল […]

আরও পড়ুন

বার বার দুর্ঘটনা! বাসের ফিট সার্টিফিকেট যাচাই করে রিপোর্ট জমার নির্দেশ কলকাতা পুলিশ কমিশনারের

গত রবিবার ডোরিনা ক্রসিংয়ে হাওড়া বাঁকড়া-পার্ক সার্কাস রুটের বরযাত্রী বোঝাই মিনিবাস উল্টে যাওয়ার ঘটনার আরও তৎপর প্রশাসন । এবার শহরের রাজপথে চলা বাসের ফিট সার্টিফিকেট পরীক্ষা করে তার রিপোর্ট দিতে হবে ট্রাফিক গার্ডের ইনচার্জদের । এইরকমই নির্দেশ দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল) । কলকাতা পুলিশের ওই নির্দেশিকাতে উল্লেখ করা হয়েছে, ২৫টি ট্রাফিক গার্ডের অফিসার […]

আরও পড়ুন

আগামীকাল অর্ধদিবস ছুটি, রাজ্যে ১৫ দিন বাজবে লতা মঙ্গেশকরের গান ঘোষণা মুখ্যমন্ত্রীর

লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা জানাতে সোমবার সমস্ত সরকারি অফিসে অর্ধদিবস ছুটি থাকবে। এমনটাই জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, আগামী ১৫ দিন রাজ্যে সুরসম্রাজ্ঞীর গান বাজবে। পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে রবীন্দ্র সদনে আগামীকাল সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কিংবদন্তি সঙ্গীতশিল্পী প্রয়াত লতা মঙ্গেশকরের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা […]

আরও পড়ুন

আরও নামল তাপমাত্রার পারদ

আরও নামল তাপমাত্রার পারদ। গত ২দিন নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিনে আরও কমবে তাপমাত্রা, বৃষ্টির (Rain) সম্ভাবনা প্রায় নেই। রবিবার থেকে ফিরবে শীতের আমেজ।উত্তরবঙ্গে গতকালও […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনায় আক্রান্ত ১ হাজার ৩৪৫

গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪৫ জন এবং মৃত্যু হয়েছে ৩১ জন রোগীর। বাড়ছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় ২২৫১ জন সুস্থ হয়ে উঠেছে। সুস্থতার হার ৯৮ শতাংশ। কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্যাও। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৯ হাজার ২৭৬।

আরও পড়ুন

এক ধাক্কায় ৪ ডিগ্রি কমল শহরের তাপমাত্রা, আজও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

উত্তরবঙ্গে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ। সরস্বতী পুজোর দিনে দক্ষিণবঙ্গে মনোরম পরিবেশ দেখা যাবে। রবিবার থেকে রাজ্যজুড়ে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা। ফের তাপমাত্রা কমার ইঙ্গিত । সকালে সামান্য কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশ দেখা যাবে শহরে। বৃষ্টির সম্ভাবনা নেই এবং ফিরল হালকা শীতের আমেজ। এক রাতেই তাপমাত্রা নামল তিন ডিগ্রির বেশি। সকালে সর্বনিম্ন […]

আরও পড়ুন

এবার বাড়ালো প্রচারের সময়সীমা, পুরভোটের আগে নয়া নির্দেশিকা রাজ্য নির্বাচন কমিশনের

রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এবার প্রচারের সময়সীমা বাড়ানো হয়েছে। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত করা যাবে প্রচার। আগে রাত ৮টা পর্যন্ত প্রচারের কথা জানিয়েছিল কমিশন। এছাড়া সাইলেন্ট পিরিয়ডের সময়সীমাও কমানো হয়েছে। এখন আর ৭২ ঘণ্টা নয়। তার পরিবর্তে এবার ভোটের ৪৮ ঘণ্টা আগেই বন্ধ করতে হবে প্রচার। আগামী ১২ ফেব্রুয়ারি রাজ্যের চার […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ১ হাজার ৫২৩

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৫২৩ জন এবং মৃত্যু হয়েছে ৩৫জন রোগীর। এখনও পর্যন্ত বঙ্গের ২০ হাজার ৭৫৮ জনের মৃত্যু হয়েছে। অ্যাকটিভ কেস কমে দাঁড়িয়েছে ২০ হাজার ২১৩। বৃহস্পতিবারের ধারা অব্যাহত রেখে শুক্রবারও আক্রান্তের তুলনায় সুস্থ বেশি। এদিন ২ হাজার ৪২১ জন করোনাকে হারিয়েছেন। কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লক্ষ ৬২ […]

আরও পড়ুন

১০৭ পৌরসভায় প্রার্থীতালিকা প্রকাশ তৃণমূলের

গতকালই ১০৮টি পৌরসভার নির্বাচনের দিন ঘোষণা করেছিল রাজ্য নির্বাচন কমিশন ৷ ভোটের দিন ঘোষণার পরদিনই প্রার্থীতালিকা ঘোষণা করল রাজ্যের শাসকদল ৷ দার্জিলিং ছাড়া বাকি ১০৭টি পৌরসভার প্রার্থীতালিকা শুক্রবার সাংবাদিক বৈঠকে ঘোষণা করেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সহ-সভাপতি সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও চন্দ্রিমা ভট্টাচার্য । […]

আরও পড়ুন

অবশেষে সবুজ সঙ্কেত সেনার, শীঘ্রই চালু হবে জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পের কাজ

অবশেষে জট কাটল জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পের ৷ জমি জটে দীর্ঘদিন ধরে থমকে রয়েছে এই প্রকল্পের কাজ ৷ আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ মেট্রোর কাজ শুরু করার নির্দেশ দিয়েছে ৷ আপাতত টালি নালা থেকে ময়দান পর্যন্ত কাজ শুরু করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷ জানা গিয়েছে, জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পের জন্য ময়দান ও […]

আরও পড়ুন
error: Content is protected !!