```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

১০৭ পৌরসভায় প্রার্থীতালিকা প্রকাশ তৃণমূলের

গতকালই ১০৮টি পৌরসভার নির্বাচনের দিন ঘোষণা করেছিল রাজ্য নির্বাচন কমিশন ৷ ভোটের দিন ঘোষণার পরদিনই প্রার্থীতালিকা ঘোষণা করল রাজ্যের শাসকদল ৷ দার্জিলিং ছাড়া বাকি ১০৭টি পৌরসভার প্রার্থীতালিকা শুক্রবার সাংবাদিক বৈঠকে ঘোষণা করেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সহ-সভাপতি সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও চন্দ্রিমা ভট্টাচার্য । উল্লেখযোগ্যভাবে এবছরে কোনও বিধায়ককে প্রার্থী করেনি দল । একইসঙ্গে একই পরিবারের একাধিক সদস্যকেও প্রার্থী পদে অনুমোদন দেওয়া হয়নি ৷ তার বদলে নতুন মুখদের প্রার্থীতালিকায় প্রাধান্য দেওয়া হয়েছে ।এই বিষয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “নতুনদের সুযোগ দেওয়া হয়েছে এবারের পৌরসভা নির্বাচনে । নবীন-প্রবীণের সমন্বয়ে তালিকা তৈরি করা হয়েছে । কোনও বিধায়ক নেই প্রার্থীতালিকায় । একই পরিবারের একাধিক ব্যক্তিকেও সুযোগ দেওয়া হয়নি । কারণ সকলকে তো সুযোগ দেওয়া যায় না । সকলেই তো আর ফার্স্ট বয় হতে পারে না ।” উল্লেখযোগ্যভাবে এবছরে কোনও বিধায়ককে প্রার্থী করেনি দল । একইসঙ্গে একই পরিবারের একাধিক সদস্যকেও প্রার্থী পদে অনুমোদন দেওয়া হয়নি ৷ তার বদলে নতুন মুখদের প্রার্থীতালিকায় প্রাধান্য দেওয়া হয়েছে ।এই বিষয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “নতুনদের সুযোগ দেওয়া হয়েছে এবারের পৌরসভা নির্বাচনে । নবীন-প্রবীণের সমন্বয়ে তালিকা তৈরি করা হয়েছে । কোনও বিধায়ক নেই প্রার্থীতালিকায় । একই পরিবারের একাধিক ব্যক্তিকেও সুযোগ দেওয়া হয়নি । কারণ সকলকে তো সুযোগ দেওয়া যায় না । সকলেই তো আর ফার্স্ট বয় হতে পারে না ।” 108টি পৌরসভার মধ্যে একমাত্র দার্জিলিংয়েই প্রার্থী তালিকা ঘোষণা করেনি দল ৷ তবে আলোচনা করার পর খুব শীঘ্রই সেখানকার প্রার্থীতালিকা ঘোষণা করা হবে বলে জানান পার্থ চট্টোপাধ্যায় । প্রসঙ্গত, এক ব্যক্তি এক পদ এই নীতিকে গুরুত্ব দিয়েই তৃণমূল প্রার্থীতালিকা প্রকাশ করেছে ৷ বিভিন্ন ওয়ার্ড মিলিয়ে তালিকায় প্রায় তিন হাজার প্রার্থী রয়েছে বলে জানান পার্থ চট্টোপাধ্যায় । তাঁর কথায়, “প্রার্থীতালিকা চূড়ান্ত করতে প্রশান্ত কিশোরের সংস্থার মতামত নেওয়া হয়েছে । সর্বস্তরে আলোচনা করেই এই প্রার্থীতালিকা করা হয়েছে । এখানে মতভেদের কোনও জায়গা নেই ৷” পার্থবাবু প্রার্থীদের সাবধান করে দিয়ে বলেন, “এমন কোনও কাজ কেউ করবেন না যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তায় আঘাত লাগে । এমনকি দলের তরফে যাঁকে প্রার্থী ঠিক করা হয়েছে তাঁকেই সমর্থন করতে হবে ৷”এক্ষেত্রে কলকাতা পৌরভোটের মতোই নির্দল প্রার্থীদের যে-কোনওভাবে মেনে নেওয়া হবে না তা বুঝিয়ে দেন দলীয় নেতৃত্বরা ৷প্রসঙ্গত, রাজ্যে ১০৮টি পৌরসভায় ভোট হওয়ার কথা আগামী ২৭ ফেব্রুয়ারি । ৯ফেব্রুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন । মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১২ ফেব্রুয়ারি ।

error: Content is protected !!