আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

পশ্চিমী ঝঞ্ঝার জেরে রাজ্য থেকে কার্যত উধাও হয়ে গিয়েছে শীত। বেড়েছে তাপমাত্রা। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে প্রায় চার ডিগ্রি বেশি। তারইমধ্যে আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস আছে। আগামীকাল (বুধবার) বৃহস্পতিবার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টিপাত হতে পারে।

আরও পড়ুন

ওমিক্রন মোকাবিলায় রাজ্যগুলিকে সতর্ক করে চিঠি দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব

বাড়ছে আক্রান্তের সংখ্যা। সংক্রমণ রুখতে ১০ জানুয়ারি, সোমবার থেকে স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির যোদ্ধাদের বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। এ ছাড়াও ষাটোর্ধ্ব, যাঁদের কো-মর্বিডিটির সমস্যা রয়েছে, তাঁরা চিকিৎসকদের পরামর্শ মেনে এই বুস্টার ডোজ নিতে পারবেন। এই পরিস্থিতিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়ে সতর্ক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব লেখেন […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ২৮৬

সোমবার স্বাস্থ্য দফতর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী বাংলায় কোভিড সংক্রমণের হার বেড়ে হয়েছে ৩৭.৩২ শতাংশ ৷ রবিবার যা ছিল ৩৩.৮৯ শতাংশ ৷ গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ২৮৬ জন। এর মধ্যে শুধু কলকাতাতেই সংক্রমিত ৫ হাজার ৫৬৬ জন। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে আক্রান্ত ৪ হাজার ২৯৭ […]

আরও পড়ুন

ফলাফল প্রকাশিত হল প্রাথমিকের টেট পরীক্ষার

প্রাথমিক শিক্ষা পর্ষদের টেট পরীক্ষার ফল ঘোষণা হচ্ছে ১১ মাস ১০ দিন বাদে। ২০১৭ সালের বিজ্ঞপ্তি অনুসারে ২০২১ সালের ৩১ জানুয়ারি পরীক্ষা নেওয়া হয়েছিল। সেই পরীক্ষার ফল ঘোষণার বিজ্ঞপ্তি জারি হল। সোমবার সাংবাদিক বৈঠকে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য টেটের ফলাফল প্রকাশের কথা ঘোষণা করেন। । পরীক্ষা পাশ করেছেন মোট ৯ হাজার ৮৯৬ জন পরীক্ষার্থী। ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর ও জন্মতারিখ […]

আরও পড়ুন

করোনা আক্রান্ত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ফোন করে শারীরিক অবস্থার খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

করোনা আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ ফোন করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি কেমন আছেন? সুকান্ত মজুমদারের কাছে জানতে চান মুখ্যমন্ত্রী। একইসঙ্গে কোনও দরকার হলে বিজেপি রাজ্য সভাপতি যেন নির্দ্বিধায় তাঁকে জানান, সুকান্ত মজুমদারকে ফোনে সেই আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। […]

আরও পড়ুন

হোম আইসোলেশনের নির্দেশিকায় বদল আনল রাজ্য স্বাস্থ্য দফতর

কেন্দ্রের নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্য রেখে এবার হোম আইসোলেশনের নির্দেশিকায় বদল আনল রাজ্য স্বাস্থ্য দফতর । নির্দেশিকায় জানানো হয়েছে, হোম আইসোলেশন বা কোভিড কেয়ারে চিকিৎসাধীন রোগীদের ক্ষেত্রে পজিটিভ রিপোর্ট আসার পর ৭ দিন আইসোলেশনেই থাকতে হবে ৷ যদি রোগীর টানা ৩ দিন জ্বর না আসে তাহলে তাঁর আইসোলেশনের সময়সীমা ৭ দিনেই শেষ হয়ে যাবে । ৭ […]

আরও পড়ুন

আসতে হবে না থানায়, এখন থেকে হোয়টসঅ্যাপেই জানানো যাবে অভিযোগ

কোভিড ঠেকাতে কড়া বিধিনিষেধ জারি করেছে কেন্দ্র ও রাজ্য সরকার। এই পরিস্থিতিতে অভিনব উদ্যোগ নিল কলকাতা পুলিশ। জানাল, অভিযোগ করতে আসতে হবে না থানায়। হোয়াটসঅ্যাপ নম্বরে অভিযোগ জানানো যাবে। কোভিড ঠেকাতে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে, সরকারি এবং বেসরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ চলবে। কিন্তু পুলিশকর্মীদের সেই উপায় নেই। সেখানে হাজিরা কমানোর পথে হাঁটেনি কোনও […]

আরও পড়ুন

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

 এবার জ্বর, সর্দি, কাশি নিয়ে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। ইতিমধ্যেই তাঁর ব়্যাপিড টেস্ট করানো হয়েছে। যেখানে রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। আরটি-পিসিআর পরীক্ষাও করা হয়েছে। এদিন সন্ধে ৭টা নাগাদ ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। জ্বর, সর্দি-কাশি থাকায় প্রথমেই ব়্যাপিড টেস্ট হয় তাঁর। রিপোর্ট পজিটিভ আসায় […]

আরও পড়ুন

গত ২৪ ঘন্টায় বাংলায় করোনায় আক্রান্ত ২৪ হাজার ২৮৭, মৃত ১৮

কলকাতায় একদিনে পজিটিভ ৮ হাজার ৭১২ করোনা (সংক্রমণে রাজ্যে রেকর্ড। করোনা আক্রান্তের সংখ্যায় প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের রেকর্ড ছাপিয়ে গেল রবিবার। গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২৪ হাজার ২৮৭ জনের এবং মৃত্যু হয়েছে ১৮ জনের। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৮২১৩ জন। কলকাতায় একদিনে কোভিড পজিটিভ ৮ হাজার ৭১২ জন। এরপরই রয়েছে উত্তর […]

আরও পড়ুন

মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই অটোচালকের খুনের কিনারা করে ফেলল পুলিশ, গ্রেপ্তার ১

মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই আনন্দপুরে অটোচালক বিশ্বজিৎ জানা খুনের কিনারা করে ফেলল পুলিশ। ওই খুনের ঘটনায় মঙ্গল নামে বিশ্বজিতের এক বন্ধুকে গ্রেফতার করল পুলিশ। শনিবার বাড়ি ফেরেনি নোনাডাঙ্গা আনন্দপল্লির বিশ্বজিৎ। রবিবার আনন্দপুরে একটি বেসরকারি হাসপাতালের পেছন থেকে উদ্ধার হয় বিশ্বজিতের মৃতদেহ। পরিবারের তরফে দাবি করা হয় কুপিয়ে হত্যা করা হয়েছে বিশ্বজিৎকে। এদিকে, ওই ওই ঘটনায় ধৃত […]

আরও পড়ুন
error: Content is protected !!