```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই অটোচালকের খুনের কিনারা করে ফেলল পুলিশ, গ্রেপ্তার ১

মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই আনন্দপুরে অটোচালক বিশ্বজিৎ জানা খুনের কিনারা করে ফেলল পুলিশ। ওই খুনের ঘটনায় মঙ্গল নামে বিশ্বজিতের এক বন্ধুকে গ্রেফতার করল পুলিশ। শনিবার বাড়ি ফেরেনি নোনাডাঙ্গা আনন্দপল্লির বিশ্বজিৎ। রবিবার আনন্দপুরে একটি বেসরকারি হাসপাতালের পেছন থেকে উদ্ধার হয় বিশ্বজিতের মৃতদেহ। পরিবারের তরফে দাবি করা হয় কুপিয়ে হত্যা করা হয়েছে বিশ্বজিৎকে। এদিকে, ওই ওই ঘটনায় ধৃত মঙ্গল বিশ্বজিতের ছোটবেলার বন্ধু। সূত্রে খবর, প্রায়শই বিশ্বজিত্ ও মঙ্গল একসঙ্গে মদ্যপান করতো। শনিবারও তারা একসঙ্গে মদ্যপান করেছিল। গতকাল রাতে বিশ্বজিৎকে ফোন করে নোনাডাঙ্গা গ্যারেজের কাছে আসতে বলে মঙ্গল। পুলিসের জেরায় মঙ্গল জানিয়েছে, বিশ্বজিত্কে সে খুব হালকাভাবে মেরেছিল। কিন্তু তাতে কীভাবে তার মৃত্যু হল তা বুঝে উঠতে পারছে না। পুলিসকে সে আরও জানিয়েছে, মদ খাওয়ার সময়ে তাদের মধ্যে বচসা হয়। 

error: Content is protected !!