এবার ট্যাংরায় হেলে পড়ল জোড়া বহুতল, দ্রুত ভাঙার নির্দেশ পুরসভার

বাঘাযতীনের পর এবার ট্যাংরায় হেলে পড়ল জোড়া বহুতল ৷ ওই বহুতলটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। দ্রুত ভাঙার কাজ শুরু করতে হবে বলে জানানো হয়েছে। খোদ মেয়র পারিষদের এলাকায় বহুতল হেলে পড়ায় অস্বস্তিতে পুরসভা। সেই কারণেই দ্রুত পদক্ষেপ করা হচ্ছে। ট্যাংরা থানার তরফে ইতিমধ্যে এলাকায় মাইকিংও শুরু হয়ে গিয়েছে। দু’বছর আগে তৈরি হওয়া বহুতলটির […]

আরও পড়ুন

মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার পথে যাদবপুরে মা’কে পিষে দিল বাস, অল্পের জন্য প্রাণ বাঁচল চার বছরের শিশুকন্যা এবং বাবা

যাদবপুরে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার পথে বাসের ধাক্কায় মৃত্যু হল মায়ের। অল্পের জন্য প্রাণে বাঁচল বছর চারেকের মেয়ে।জানা গিয়েছে, মৃতার নাম দেবশ্রী মণ্ডল (২৮)। মঙ্গলবার সকাল ৭টা নাগাদ স্বামীর সঙ্গে মোটরবাইক চেপে মেয়েকে স্কুলে দিতে যাচ্ছিলেন বাঘাযতীনের বাসিন্দা ওই মহিলা। সেই সময়েই দুর্ঘটনাটি ঘটে। যাদবপুর এইটবি বাসস্ট্যান্ডের কাছে একটি এস-৩১ বাস ধাক্কা মারে বাইকে। দুর্ঘটনাস্থলেই […]

আরও পড়ুন

আরজি কর কাণ্ডে সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ রাজ্য

আরজি কর-এ তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণ কাণ্ডে দোষী সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের সাজা শুনিয়েছে  শিয়ালদহ আদালত। তবে এই রায়ে খুশি নন সমাজের বিভিন্ন অংশের মানুষ। এবার সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য। আজ, মঙ্গলবার সকালে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন অ্যাডভোকেট জেনারেল। দুই বিচারপতির […]

আরও পড়ুন

এবার ৮ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গড়ল উচ্চশিক্ষা দফতর

 কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও অন্যান্য অ্যাকাডেমিক স্টাফ নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তৈরি করা নয়া খসড়া রাজ্য সরকার মানবে কি মানবে না, তা ঠিক করতে ৮ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করল উচ্চশিক্ষা দফতর। এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে উচ্চশিক্ষা কাউন্সিলের অ্যাডভাইজর দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায়কে। আগামী ৩১ জানুয়ারির মধ্যে কমঞ্মিজুরটিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। দেবনারায়ণ […]

আরও পড়ুন

সঞ্জয় রাইয়ের যাবজ্জীবন সাজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, বড় সিদ্ধান্ত নিল রাজ‍্য সরকার

সোমবার সকালেই সাজা ঘোষণা হয় আরজি কর কাণ্ডের। আরজি করে তরুণী চিকিত্‍সককে ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষী সাবস্ত‍্য সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাইকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ কোর্ট। রায় ঘোষণার পরেই মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় জানিয়েছিলেন যাবজ্জীবন নয়, তিনি চেয়েছিলেন দোষীর ফাঁসি হোক। এবার সঞ্জয়ের ফাঁসির দাবিতে উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিল রাজ‍্য সরকার। আরজি কর […]

আরও পড়ুন

আমাদের হাতে মামলাটা থাকলে অনেক আগেই ফাঁসির অর্ডার হতো: মুখ্যমন্ত্রী

আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় বিচারকের রায়ে খুশি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সাজা ঘোষণার সময় তিনি ছিলেন হেলিকপ্টারে ৷ মালদায় পা রেখেই সাংবাদিকদের থেকে সাজার বিষয়ে জানতে পেরে তিনি অসন্তোষ প্রকাশ করে বলেন, এই ঘটনায় দোষীর ফাঁসি চেয়েছিলেন তিনি ৷ এই মামলায় সিবিআইয়ের আইনজীবীদের ভূমিকা নিয়েও এদিন তিনি প্রশ্ন তুলেছেন ৷ […]

আরও পড়ুন

পার্ক সার্কাস স্টেশন লাগোয়া গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

পার্ক সার্কাস স্টেশন লাগোয়া গোডাউনে ভয়াবহ আগুন। গোটা স্টেশন চত্বর ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই। দমকল বাহিনী পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে দিয়েছে। তবে কী থেকে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। তবে স্টেশন চত্বরের পাশেই আগুন লেগে যাওয়ায় রীতিমত আতঙ্কিত হয়ে পড়েছেন যাত্রীরা। প্রাথমিকভাবে আটটা ইঞ্জিন এলেও […]

আরও পড়ুন

‘উচ্চ আদালতে যাবে না’, জানিয়ে দিল সঞ্জয় রাইয়ের পরিবার

আজ আরজি কর কাণ্ডের হাইপ্রোফাইল মামলার সাজা ঘোষণা হল। সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল আদালত। অর্থাৎ আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ শিয়ালদা আদালতের। বিচারক অনির্বাণ দাস জানিয়ে দিলেন, বিরলের থেকে বিরলতম ঘটনা নয়, বলে জানিয়ে দিলেন বিচারক অনিবার্ণ দাস। রাজ্যেকে নির্যাতিতার পরিবারকে ১৭ লক্ষ টাকার ক্ষতিপূরণের নির্দেশ। শিয়ালদহ আদালত রায় ঘোষণার পর ভবানীপুরে সাংবাদিকদের সঙ্গে কথা […]

আরও পড়ুন

আরজি কর কাণ্ডে আমৃত্যু কারাদণ্ডের সাজা ধর্ষক সঞ্জয় রাইয়ের

আরজি কর কাণ্ডে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা সঞ্জয় রাইয়ের। এদিন প্রথমে সঞ্জয় এবং তাঁর আইনজীবীর আত্মপক্ষ সমর্থনে সুযোগ দেন বিচারক অনির্বাণ দাস। তারপর নির্যাতিতার পরিবারের কথা শোনেন তিনি। সিবিআইও আদালত সঞ্জয়ের মৃত্যুদণ্ডের আবেদন জানান। এই ঘটনাকে বিরলের চেয়েও বিরল বলে উল্লেখ করেছে সিবিআই। তারপর দুপুরে শাস্তি ঘোষণা করলেন বিচারক দাস। শনিবার রায় ঘোষণার পর থেকে ধারণা […]

আরও পড়ুন

আরজি করের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন মুখ্যমন্ত্রী

 সোমবার বেলা সাড়ে ১২টায় আরজি কর কাণ্ডে সাজা ঘোষণা হবে। এ দিনই মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানান, ফাঁসির দাবিতে তিনিও পথে নেমেছিলেন। মিছিলে হেঁটেছেন। তিনিও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চান। এর পরেই হেলিকপটরে উঠে যান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন
error: Content is protected !!