মহিলাদের মঞ্চ থেকে কটূক্তি, বিধায়ক নারায়ণ গোস্বামীকে শো-কজ তৃণমূলের

অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীকে শো-কজ করল তৃণমূল কংগ্রেস। এ দিন বিধানসভায় শাসক দলের  শৃঙ্খলারক্ষা কমিটির প্রধান থেকে প্রবীণ বিধায়ক এবং পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় অশোকনগরের বিধায়কের হাতে শো কজের চিঠি ধরান। সম্প্রতি অশোকনগরের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চে অপ্রকৃতিস্থ অবস্থায় দেখা গিয়েছিল বিধায়ককে। মঞ্চে দাঁড়িয়ে একের পর এক ‘চটুল’ রসিকতা করতে থাকেন তিনি। দর্শকাসনে থাকা তরুণীদের […]

আরও পড়ুন

নোয়াপাড়া থেকে বিমানবন্দর স্টেশন পর্যন্ত সফল ট্রায়াল রান

ডিসেম্বরের পর আজ শুক্রবার ফের নোয়াপাড়া থেকে বিমানবন্দর স্টেশন পর্যন্ত হল মেট্রোর ট্রায়াল রান । গত ১৪ ডিসেম্বর প্রি-ট্রায়াল রান হয়েছিল । আজ ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে দমদম পর্যন্ত প্রথম মহড়া দৌড় সম্পন্ন হল । বলাই বাহুল্য যে, এই রুটে মেট্রো পরিষেবা চালু হয়ে গেলে যানজট এড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত যাতায়াত অত্যন্ত […]

আরও পড়ুন

ঘন কুয়াশার জেরে বাতিল বিমান, ব্যাহত ট্রেন-ফেরি পরিষেবাও 

ঘন কুয়াশার জেরে বৃহস্পতিবারের পর শুক্রবারও কলকাতা বিমানবন্দরে ব্যাহত হল পরিষেবা ৷ যার জেরে কর্তৃপক্ষের সঙ্গে রীতিমতো হাতাহাতিতে জড়ালেন যাত্রীরা ৷ জানা গিয়েছে, শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ কলকাতা থেকে দিল্লি যাওয়ার একটি বিমান রওনা দেওয়ার কথা ৷ তার খানিক আগেই বিমান বাতিল করে দেওয়া হয়৷ এসজি১৩০ বিমানটি বাতিল হতেই যাত্রী বিক্ষোভ শুরু হয় ৷ […]

আরও পড়ুন

হৃদযন্ত্রে সমস্যা নিয়ে এসএসকেএমের কার্ডিওলজি আইসিসিইউতে তড়িঘড়ি স্থানান্তর পার্থ চট্টোপাধ্যায়কে  

 পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তড়িঘড়ি কার্ডিওলজি ICCU-তে স্থানান্তর করা হল তাঁকে। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ২০ জানুয়ারি পার্থ চট্টোপাধ্যায়কে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে এসএসকেএম হাসপাতালের ইমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে মেডিক্যাল বোর্ডের বৈঠকে পার্থর স্বাস্থ্য নিয়ে আলোচনা হয়। প্রাক্তন মন্ত্রীর রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা অনেকটাই বেশি। পটাশিয়াম এবং সোডিয়ামের মাত্রা […]

আরও পড়ুন

আগামী ১২ ফেব্রুয়ারি থেকে বিধানসভায় বাজেট অধিবেশন, রাজ্যপালের ভাষণ নিয়ে ধোঁয়াশা!

আগামী ১২ ফেব্রুয়ারি থেকে রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হতে পারে। নবান্ন সূত্র থেকে এমনটাই জানা গিয়েছে ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ১ ফেব্রুয়ারি সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। তবে রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হবে আরও বেশ কয়েকদিন পরে। পশ্চিমবঙ্গে এবারের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এবারের এই বাজেট হবে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) চন্দ্রিমা […]

আরও পড়ুন

ভুয়ো কল সেন্টার খুলে হাতানো হতো কোটি কোটি টাকা! তদন্তে শহরে ইডি

কলকাতায় ভুয়ো কল সেন্টার খুলে বিদেশিদের ফেলা হতো প্রতারণার ফাঁদে। বৃহস্পতিবার এই অভিযোগের প্রেক্ষিতে সল্টলেক, তপসিয়া, বাগুইআটি, হাওড়া-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। অভিযোগ, ভুয়ো কল সেন্টার খুলে ৩০ কোটির বেশি টাকা হাতিয়ে নেওয়া হয়। আর এই ধরনের একটি অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ইডি। জানা গিয়েছে, এই ঘটনায় ১০ জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। রাজ্য থেকে […]

আরও পড়ুন

আজ থেকে স্বাভাবিক হচ্ছে গঙ্গাবক্ষের মেট্রো পরিষেবা

পাঁচ বছরের দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে এসপ্ল্যানেড-শিয়ালদহের মধ্যে সফল ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে অভিশপ্ত বউবাজারের পাতাল পথে ক্ষতিগ্রস্ত পশ্চিমমুখী টানেল দিয়ে মেট্রোর মসৃণ যাত্রা সফল হয়েছে। এই ট্রায়াল রানের জন্য গত কয়েক সপ্তাহ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে মেট্রো পরিষেবা বিঘ্নিত হচ্ছিল। এসপ্ল্যানেডের বদলে মহাকরণ স্টেশনে মেট্রো রেকের যাত্রা শেষ হচ্ছিল। আজ বৃহস্পতিবার […]

আরও পড়ুন

এবার ট্যাংরায় হেলে পড়ল জোড়া বহুতল, দ্রুত ভাঙার নির্দেশ পুরসভার

বাঘাযতীনের পর এবার ট্যাংরায় হেলে পড়ল জোড়া বহুতল ৷ ওই বহুতলটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। দ্রুত ভাঙার কাজ শুরু করতে হবে বলে জানানো হয়েছে। খোদ মেয়র পারিষদের এলাকায় বহুতল হেলে পড়ায় অস্বস্তিতে পুরসভা। সেই কারণেই দ্রুত পদক্ষেপ করা হচ্ছে। ট্যাংরা থানার তরফে ইতিমধ্যে এলাকায় মাইকিংও শুরু হয়ে গিয়েছে। দু’বছর আগে তৈরি হওয়া বহুতলটির […]

আরও পড়ুন

মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার পথে যাদবপুরে মা’কে পিষে দিল বাস, অল্পের জন্য প্রাণ বাঁচল চার বছরের শিশুকন্যা এবং বাবা

যাদবপুরে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার পথে বাসের ধাক্কায় মৃত্যু হল মায়ের। অল্পের জন্য প্রাণে বাঁচল বছর চারেকের মেয়ে।জানা গিয়েছে, মৃতার নাম দেবশ্রী মণ্ডল (২৮)। মঙ্গলবার সকাল ৭টা নাগাদ স্বামীর সঙ্গে মোটরবাইক চেপে মেয়েকে স্কুলে দিতে যাচ্ছিলেন বাঘাযতীনের বাসিন্দা ওই মহিলা। সেই সময়েই দুর্ঘটনাটি ঘটে। যাদবপুর এইটবি বাসস্ট্যান্ডের কাছে একটি এস-৩১ বাস ধাক্কা মারে বাইকে। দুর্ঘটনাস্থলেই […]

আরও পড়ুন

আরজি কর কাণ্ডে সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ রাজ্য

আরজি কর-এ তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণ কাণ্ডে দোষী সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের সাজা শুনিয়েছে  শিয়ালদহ আদালত। তবে এই রায়ে খুশি নন সমাজের বিভিন্ন অংশের মানুষ। এবার সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য। আজ, মঙ্গলবার সকালে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন অ্যাডভোকেট জেনারেল। দুই বিচারপতির […]

আরও পড়ুন
error: Content is protected !!