NOC ছাড়া সরকারি ডাক্তার প্রাইভেটে নয়, বেসরকারি ক্ষেত্রে প্র্যাকটিস নিয়ে কঠোর সিদ্ধান্ত রাজ্য সরকারের

সরকারি হাসপাতালের চিকিৎসকরা বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমের সঙ্গে যুক্ত হতে গেলে নিতে হবে স্বাস্থ্যদপ্তরের ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি)। ক্লিনিকাল এস্টাব্লিশমেন্ট অ্যাক্টেই এই নির্দেশ রয়েছে। সেই নিয়ম কঠোরভাবে কার্যকর করতে স্বাস্থ্যভবন থেকে প্রস্তাব গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। কলকাতার ক্ষেত্রে স্বাস্থ্যভবন এবং জেলার চিকিৎসকদের ক্ষেত্রে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমওএইচ) এই এনওসি দেবেন। স্বাস্থ্যকর্তারা বলছেন, জুনিয়র […]

আরও পড়ুন

‘১০ হাজার থেকে ১ লক্ষ টাকার ভুয়ো বিল রয়েছে’, আরজিকরে আর্থিক দুর্নীতির রিপোর্ট পেশ সিবিআইয়ের

আর জি করে আর্থিক দুর্নীতির তদন্তে প্রথম রিপোর্ট হাইকোর্টে পেশ করল সিবিআই। হাউসস্টাফ নিয়োগে দুর্নীতি হয়েছে বলে দাবি সিবিআইয়ের। কাজ না করেও একাধিক কাজের বিল করা হয়েছে। দশ হাজার থেকে ১ লক্ষ টাকার ভুয়ো বিল রয়েছে। সিবিআইয়ের রিপোর্টে এমনটাই রয়েছে বলে সূত্রের খবর। এমবিবিএস পাস করার পর হাউস স্টাফ নিয়োগ করা হয়। সেই নিয়োগেও দুর্নীতি […]

আরও পড়ুন

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সৈরানি

প্রয়াত হাফিজ আলন সৈরানি। সোমবার এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। ফুসফুসে ক্যান্সার ধরা পড়ায় বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন এই কংগ্রেস নেতা। দু’সপ্তাহ আগে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। সেখান থেকে রবিবার এসএসকেএম হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয়েছিল। তবে শেষরক্ষা হয়নি। ৬৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। […]

আরও পড়ুন

এসএসকেএম হাসপাতালে প্রসূতির অস্ত্রপচারের সময় ভাঙল মরচে ধরা কাঁচি, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

এসএসকেএম হাসপাতালে প্রসূতির অস্ত্রপচারের সময় ভেঙে গেল মরচে ধরা কাঁচি। অন্য কাঁচি দিয়ে অস্ত্রোপচার করা হয়। তরুণীর শারীরিক সমস্যা হওয়ার কোনও সম্ভাবনাই নেই। সেই ভাঙা কাঁচির ছবি সম্প্রতি সমাজমাধ্যমে পোস্ট করেছেন জুনিয়র ডাক্তার। রাজ্যের সুপার স্পেশ্যালিটি হাসপাতালের অপারেশন থিয়েটারের এই হাল নিয়ে উঠছে প্রশ্ন। ভাঙা কাঁচির ছবি পোস্ট করে সরব হয়েছেন জুনিয়র ডাক্তাররা। এই ঘটনায় […]

আরও পড়ুন

পরীক্ষার সময়সীমা পরিবর্তন করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

পরীক্ষার সময়সীমা পরিবর্তন করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেমিস্টার টু-এর পরীক্ষার সময়সীমাতে পরিবর্তন আনল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী ২৩ মার্চ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে সঙ্গেই সেমিস্টার টু-এর পরীক্ষা শুরু হবে। দুপুর তিনটের পরিবর্তে দুপুর দুটো থেকে সেমিস্টার টু-এর পরীক্ষা শুরু হবে। দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত হবে সেমিস্টার টু-এর পরীক্ষা। উচ্চ মাধ্যমিক […]

আরও পড়ুন

কলকাতা হাইকোর্টের লাইভ স্ট্রিমিং, তার মাঝেই শুরু হয়ে গেল অশ্লীল ভিডিও

কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভেন্দু সামন্তর এজলাসে শুনানি চলছিল। আর তার লাইভ স্ট্রিমিংও চলছিল। বর্তমানে হাইকোর্টের ছুটি চলছে। তার জেরে অবকাশকালীন বেঞ্চের শুনানি চলছিল। আর সেই সময়ই হয়ে গেল একেবারে অবাক করা ঘটনা। কিন্তু কীভাবে এই পরিস্থিতি তৈরি হল তা নিয়েও নানা প্রশ্ন উঠছে।  সূত্রের খবর, সেই লাইভ স্ট্রিমিং করা হচ্ছিল ইউটিউবে। সেই সময় আচমকাই সেখানে […]

আরও পড়ুন

জুনিয়র ডক্টরস’ ফ্রন্টের অন্দোলনের নামে ডক্টরস ৪ কোটি ৭৫ লক্ষ টাকা আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্ত চেয়ে মুখ্যসচিবকে ইমেল অপর চিকিৎসক সংগঠনের

 আন্দোলনের শুরু হয়েছিল, আর জি করে ঘটে যাওয়া ৯ আগস্টের ঘটনার প্রতিবাদে। জুনিয়র ডক্টরস’ ফ্রন্ট দীর্ঘ সময় আন্দোলনে পথে থেকেছে। একাধিক পক্ষ থেকে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের ধারা নিয়ে একগুচ্ছ প্তশ্ন উঠেছে, প্রশ্ন  উঠেছিল রাজনীতির যোগ নিয়েও। এবার কার্যত সম্মুখ সমরে জুনিয়র চিকিৎসকরাই। একদিকে জুনিয়র ডক্টরস’ ফোরাম, মুখোমুখি দাঁড়িয়ে জুনিয়র ডক্টরস’ অ্যাসোসিয়েশন।  এর আগে বারবার নিজেদের […]

আরও পড়ুন

দ্রুত উন্নয়ন এবং বিকাশের নিরিখে বিশ্বের সেরা শহরগুলির তালিকায় কলকাতা, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

ফের সেরার সেরা শিরোপা। কলকাতা আছে কলকাতাতেই। আর সপ্তাহের শুরুর দিনে, সিটি অফ জয়-এর সেরা হওয়ার খবর সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি একটি পোস্ট করে জানান বেশ কয়েকটি খাতে, কলকাতা জায়গা করে নিয়েছে সেরার তালিকায়।  নিজের সোশ‍্যাল মিডিয়াতে তা ঘোষণা করলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় স্বয়ং। ভ্রমণ ও অবসর সময় […]

আরও পড়ুন

আগামী ৭ নভেম্বর থেকে বাংলায় গুটখা ও পান মশলা নিষিদ্ধ, নির্দেশিকা জারি নবান্নের

কলকাতা পুরসভা ইতিমধ্যেই ঘোষণা করেছে কলকাতার যত সাইনবোর্ড রয়েছে সেখানে বাংলা ভাষার ব্যবহার করতেই হবে। এবার সামনে এল আরও একটি খবর। নবান্নর তরফে নির্দেশিকা জারি করা হয়েছে যে ৭ই নভেম্বর ২০২৪ থেকে বাংলায় গুটখা ও পান মশলা নিষিদ্ধ করা হচ্ছে। নবান্নর তরফে এনিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকায় খাদ্যসুরক্ষার নির্দিষ্ট ধারা উল্লেখ করে বলা হয়েছে, যে […]

আরও পড়ুন

‘বাইরে থেকে লোক নিয়ে এসে পরিবেশ নষ্ট করছে’, অনিকেত মাহাতোর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠনের!

বাইরে থেকে লোক নিয়ে এসে পরিবেশ নষ্ট করা হচ্ছে! শনিবার আরজি কর সমাবেশেও বেশিরভাগই বাইরের লোক, অভিযোগ জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠনের। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের পাল্টা সংগঠন আত্মপ্রকাশ করল শনিবার। দুপুর তিনটেয় কলকাতা প্রেসক্লাবের সাংবাদিক সম্মেলন করে এই সংগঠন নিজেদের প্রকাশ্যে আনল। ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন’ নাম হতে চলেছে এই নতুন সংগঠনের।আরজি কর মেডিক্যাল কলেজের […]

আরও পড়ুন
error: Content is protected !!