এসএসকেএম হাসপাতালে প্রসূতির অস্ত্রপচারের সময় ভাঙল মরচে ধরা কাঁচি, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

এসএসকেএম হাসপাতালে প্রসূতির অস্ত্রপচারের সময় ভেঙে গেল মরচে ধরা কাঁচি। অন্য কাঁচি দিয়ে অস্ত্রোপচার করা হয়। তরুণীর শারীরিক সমস্যা হওয়ার কোনও সম্ভাবনাই নেই। সেই ভাঙা কাঁচির ছবি সম্প্রতি সমাজমাধ্যমে পোস্ট করেছেন জুনিয়র ডাক্তার। রাজ্যের সুপার স্পেশ্যালিটি হাসপাতালের অপারেশন থিয়েটারের এই হাল নিয়ে উঠছে প্রশ্ন। ভাঙা কাঁচির ছবি পোস্ট করে সরব হয়েছেন জুনিয়র ডাক্তাররা। এই ঘটনায় […]

আরও পড়ুন

পরীক্ষার সময়সীমা পরিবর্তন করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

পরীক্ষার সময়সীমা পরিবর্তন করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেমিস্টার টু-এর পরীক্ষার সময়সীমাতে পরিবর্তন আনল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী ২৩ মার্চ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে সঙ্গেই সেমিস্টার টু-এর পরীক্ষা শুরু হবে। দুপুর তিনটের পরিবর্তে দুপুর দুটো থেকে সেমিস্টার টু-এর পরীক্ষা শুরু হবে। দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত হবে সেমিস্টার টু-এর পরীক্ষা। উচ্চ মাধ্যমিক […]

আরও পড়ুন

কলকাতা হাইকোর্টের লাইভ স্ট্রিমিং, তার মাঝেই শুরু হয়ে গেল অশ্লীল ভিডিও

কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভেন্দু সামন্তর এজলাসে শুনানি চলছিল। আর তার লাইভ স্ট্রিমিংও চলছিল। বর্তমানে হাইকোর্টের ছুটি চলছে। তার জেরে অবকাশকালীন বেঞ্চের শুনানি চলছিল। আর সেই সময়ই হয়ে গেল একেবারে অবাক করা ঘটনা। কিন্তু কীভাবে এই পরিস্থিতি তৈরি হল তা নিয়েও নানা প্রশ্ন উঠছে।  সূত্রের খবর, সেই লাইভ স্ট্রিমিং করা হচ্ছিল ইউটিউবে। সেই সময় আচমকাই সেখানে […]

আরও পড়ুন

জুনিয়র ডক্টরস’ ফ্রন্টের অন্দোলনের নামে ডক্টরস ৪ কোটি ৭৫ লক্ষ টাকা আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্ত চেয়ে মুখ্যসচিবকে ইমেল অপর চিকিৎসক সংগঠনের

 আন্দোলনের শুরু হয়েছিল, আর জি করে ঘটে যাওয়া ৯ আগস্টের ঘটনার প্রতিবাদে। জুনিয়র ডক্টরস’ ফ্রন্ট দীর্ঘ সময় আন্দোলনে পথে থেকেছে। একাধিক পক্ষ থেকে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের ধারা নিয়ে একগুচ্ছ প্তশ্ন উঠেছে, প্রশ্ন  উঠেছিল রাজনীতির যোগ নিয়েও। এবার কার্যত সম্মুখ সমরে জুনিয়র চিকিৎসকরাই। একদিকে জুনিয়র ডক্টরস’ ফোরাম, মুখোমুখি দাঁড়িয়ে জুনিয়র ডক্টরস’ অ্যাসোসিয়েশন।  এর আগে বারবার নিজেদের […]

আরও পড়ুন

দ্রুত উন্নয়ন এবং বিকাশের নিরিখে বিশ্বের সেরা শহরগুলির তালিকায় কলকাতা, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

ফের সেরার সেরা শিরোপা। কলকাতা আছে কলকাতাতেই। আর সপ্তাহের শুরুর দিনে, সিটি অফ জয়-এর সেরা হওয়ার খবর সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি একটি পোস্ট করে জানান বেশ কয়েকটি খাতে, কলকাতা জায়গা করে নিয়েছে সেরার তালিকায়।  নিজের সোশ‍্যাল মিডিয়াতে তা ঘোষণা করলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় স্বয়ং। ভ্রমণ ও অবসর সময় […]

আরও পড়ুন

আগামী ৭ নভেম্বর থেকে বাংলায় গুটখা ও পান মশলা নিষিদ্ধ, নির্দেশিকা জারি নবান্নের

কলকাতা পুরসভা ইতিমধ্যেই ঘোষণা করেছে কলকাতার যত সাইনবোর্ড রয়েছে সেখানে বাংলা ভাষার ব্যবহার করতেই হবে। এবার সামনে এল আরও একটি খবর। নবান্নর তরফে নির্দেশিকা জারি করা হয়েছে যে ৭ই নভেম্বর ২০২৪ থেকে বাংলায় গুটখা ও পান মশলা নিষিদ্ধ করা হচ্ছে। নবান্নর তরফে এনিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকায় খাদ্যসুরক্ষার নির্দিষ্ট ধারা উল্লেখ করে বলা হয়েছে, যে […]

আরও পড়ুন

‘বাইরে থেকে লোক নিয়ে এসে পরিবেশ নষ্ট করছে’, অনিকেত মাহাতোর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠনের!

বাইরে থেকে লোক নিয়ে এসে পরিবেশ নষ্ট করা হচ্ছে! শনিবার আরজি কর সমাবেশেও বেশিরভাগই বাইরের লোক, অভিযোগ জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠনের। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের পাল্টা সংগঠন আত্মপ্রকাশ করল শনিবার। দুপুর তিনটেয় কলকাতা প্রেসক্লাবের সাংবাদিক সম্মেলন করে এই সংগঠন নিজেদের প্রকাশ্যে আনল। ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন’ নাম হতে চলেছে এই নতুন সংগঠনের।আরজি কর মেডিক্যাল কলেজের […]

আরও পড়ুন

রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তিনি শনিবার রাতেই শহরে পা রাখবেন বলে এখনও পর্যন্ত খবর। এর আগে ঘূর্ণিঝড় ‘ডানার’ জেরে রাজ্য সফর স্থগিত হয়েছিল শাহর।শনি রাতে রাজারহাটের এক হোটেলে নিশিযাপন করে রবিবার কল্যাণীতে বিএসএফ-এর এক অনুষ্ঠানে যোগ দেবেন শাহ। এরপর রবিবার দুপুরে সল্টলেকের ইজেডসিসি-তে বিজেপির ‘সদস্য সংগ্রহ অভিযান’ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি। কলকাতায় […]

আরও পড়ুন

ফেসবুকে মেয়র ফিরহাদ হাকিমকে নিয়ে কুরুচিকর পোস্ট, মীনাক্ষীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ!

মেয়র ফিরহাদ হাকিমকে নিয়ে ফেসবুকে কুরুচিকর পোস্ট করার অভিযোগ তুলে সরব হয়েছেন কুণাল ঘোষ। । অবিলম্বে ক্ষমা চাওয়ারও দাবি তুলেছেন। ফেসবুকে সেই পোস্টের ছবি শেয়ার করে কুণাল লিখছেন, ‘এই পোস্ট অবিলম্বে ডিলিট করে ক্ষমা চাওয়া উচিত। রাজনীতিতে পেরে না উঠলেই এমন বিকৃতি আসে। তবে, সিপিএম তো, এরকমই মানসিকতা স্বাভাবিক।’ তাঁর এই পোস্টের পরেই গোটা ঘটনা নিয়ে […]

আরও পড়ুন

কালীপুজো ও দিওয়ালি উপলক্ষ্যে বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল

কালীপুজো ও দিওয়ালি উপলক্ষ্যে আগামী ৩১ অক্টোবর ও ১ নভেম্বর অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবার বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল। শিয়ালদহ ডিভিশনে। জানা গেছে, কালীপুজো ও দিওয়ালির সময় যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে পূর্ব রেলওয়ের শিয়ালদহ ডিভিশন আগামী ৩১ অক্টোবর ও ১ নভেম্বর ২০২৪ (বৃহস্পতিবার ও শুক্রবার) অতিরিক্ত ৮টি ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছে। যাত্রী সুবিধার্থে […]

আরও পড়ুন
error: Content is protected !!