লালবাজারের নোটিশ খারিজ করে জুনিয়র ডাক্তারদের শান্তিপূর্ণভাবে দ্রোহের কার্নিভাল কর্মসূচীর অনুমতি দিল হাইকোর্ট

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেল রাজ্য সরকার ৷ 163 ধারা জারি করা নিয়ে লালবাজারের নোটিশ খারিজ করে দিয়ে জুনিয়র ডাক্তারদের দ্রোহের কার্নিভালে অনুমতি দিয়েছে আদালত ৷ আজ একইসঙ্গে দুর্গাপুজোর কার্নিভাল থাকায়, রানি রাসমনি অ্যাভেনিউ ও রেড রোডের মাঝখানে একটা ব্যারিকেড করে দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি রবি কিষান কাপুর । শান্তিপূর্ণভাবে কর্মসূচি করায় জুনিয়র ডাক্তারদের অনুমতি […]

আরও পড়ুন

রেড রোডে পুজো কার্নিভালের সময় পালটা বিচারের দাবিতে ‘দ্রোহের কার্নিভাল’ কর্মসূচির করতে হাইকোর্টের দ্বারস্থ জুনিয়র ডাক্তার-রা

কলকাতা পুলিশের ধর্মতলা ও তার আশেপাশের এলাকায় ১৬৩ ধারা জারি করার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ৷ আজ ধর্মতলার অনশন মঞ্চ থেকে বিচারের দাবিতে ‘দ্রোহের কার্নিভালে’র ডাক দিয়েছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা ৷ সেই কর্মসূচিতে যাতে কোনও বাধা উৎপন্ন না-হয়, তাই কলকাতা হাইকোর্টের জরুরি বেঞ্চে আবেদন করা হয়েছে ৷ বেলা টোর সময় বিচারপতি […]

আরও পড়ুন

মঙ্গলবার বিকেলে শহরে দুর্গাপুজোর কার্নিভাল, অশান্তি রুখতে ধর্মতলা চত্বরে আশেপাশের ১৬৩ ধারা জারি করল লালবাজার

আজ শহরে রাজ্য সরকারের দুর্গাপুজোর কার্নিভাল। এর পালটা আরজিকরের বিচার চেয়ে দ্রোহের কার্নিভাল ডাক দিয়েছে জুনিয়র ডাক্তাররা। এই একটি আনন্দের এবং অন্যটি প্রতিবাদের। জোড়া কার্নিভালে যাতে সাধারণ মানুষকে কোনও রকম বিপদের মধ্যে না পড়তে হয় এবং কোনও অশান্তি যাতে না ঘটে সে কারণে ধর্মতলা চত্বরের আশেপাশের কিছু এলাকায় ১৬৩ ধারা জারি করল কলকাতা পুলিশ। ভারতীয় […]

আরও পড়ুন

দুর্গাপুজো কার্নিভালের জন্য আজ মধ্যরাত পর্যন্ত চলবে মেট্রো

আজ, মঙ্গলবার রেড রোডে রয়েছে দুর্গাপুজোর কার্নিভাল। তাই এদিন ব্লু লাইনে মধ্যরাত পর্যন্ত পাওয়া যাবে মেট্রো রেল পরিষেবা। সোমবার এমনটাই জানিয়ে দিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। দুর্গাপুজো শেষ হয়েছে ৷ এবার প্রতিমা নিরঞ্জনের পালা। তাই প্রতি বছরের মতো এই বছরেও রেড রোডে সারম্বরে দুর্গাপুজো কার্নিভাল আয়োজিত হতে চলেছে। এই কার্নিভাল দেখতে শহর এবং বিভিন্ন জেলা […]

আরও পড়ুন

ধর্মতলায় অনশনে যোগ দিলেন আরও ২ জুনিয়র ডাক্তারের, অসুস্থ হয়ে হাসপাতালে উত্তরবঙ্গ মেডিক্যালের সৌভিক বন্দ্যোপাধ্যায়

 ধর্মতলায় অনশনে যোগ দিলেন আরও ২ জুনিয়র ডাক্তার। মঙ্গলবার ডাঃ রুমেলিকা কুমার ও স্পন্দন মণ্ডল শামিল হলেন অনশনে। এদিকে গুরুতর অসুস্থ উত্তরবঙ্গ মেডিক্যালের অনশনরত চিকিৎসক সৌভিক বন্দ্যোপাধ্যায়। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। অল ইন্ডিয়া হেলথ অ্যান্ড হাইজিনের ফাইনাল ইয়ারের পিজিটি রুমেলিকা কুমার। এদিকে পশ্চিম মেদিনীপুর মেডিক্যালের দ্বিতীয় বর্ষের পিজিটি স্পন্দন চৌধুরী। আর জি কর কাণ্ডের […]

আরও পড়ুন

দীর্ঘ অপেক্ষার পরও কথা হয়নি, শুধুই ডেপুটেশন নেন রাজ্যপাল, অসন্তুষ্ট জুনিয়র চিকিৎসকরা!

দীর্ঘ সময় অপেক্ষা করার পর রাজ্যপালকে ডেপুটেশন জমা দিতে পারলেও, তাঁর সঙ্গে কথাই হল না জুনিয়র ডাক্তারদের ৷ এর ফলে অসন্তোষ প্রকাশ করে দেবাশিস হালদার ও কিঞ্জল নন্দরা জানালেন, রাজ্যপাল সিভি আনন্দ বোসের তরফ থেকে তাঁরা কোনও আশ্বাস পাননি ৷এদিন রাজভবন থেকে বেরনোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন, “প্রথমে জানানো হয় […]

আরও পড়ুন

মুখ্যসচিবের সঙ্গে ডাক্তারদের বৈঠকের পরেও মিলল সমাধান সূত্র!

মুখ্যসচিবের সঙ্গে ডাক্তারদের বৈঠকেও মিলল না সমাধান সূত্র। চিকিৎসক সংগঠনের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্য়সচিব মনোজ পন্থ। বৈঠক থেকে বেরিয়ে হতাশা প্রকাশ করলেন সিনিয়র চিকিৎসকেরা। সরকারের তরফে ১০ দফা দাবি পূরণের বিষয় কোনও প্রতিশ্রুতি দেওয়া হয়নি। বৈঠক শেষে জানান চিকিৎসকদের প্রতিনিধি। সোমবার স্বাস্থ্যভবনে প্রায় আড়াই ঘণ্টা ধরে বৈঠক করেন ১২  চিকিৎসক সংগঠনের প্রতিনিধি।ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, […]

আরও পড়ুন

‘১০টার মধ্যে ৭টা দাবি কার্যকর হয়েছে’, বৈঠকের পর জানালেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ

আন্দোলনকারী চিকিৎসকদের ১০ দফা দাবি নিয়ে সোমবার স্বাস্থ্যভবনে বৈঠক মুখ্যসচিব মনোজ পন্থ এবং বিভিন্ন চিকিৎসক সংগঠনের মধ্যে। বৈঠকের পর মুখ্যসচিব সাফ জানিয়ে দিলেন, চিকিৎসকদের দশ দফা দাবির মধ্যে সাতটি দাবিই মানা হয়েছে। বাকি তিনটি দাবি নিয়ে অবশ্য স্পষ্ট করে মুখ্যসচিব কিছু জানাননি। তিনি বলেন, ‘বাকি যে তিনটি দাবি চিকিৎসকরা রেখেছেন তা এখনই মানা সম্ভব হচ্ছে […]

আরও পড়ুন

সিবিআইয়ের উপর আস্থা নেই, রাজভবন অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের

সিবিআইয়ের উপর আস্থা নেই। তাই রাজভবন অভিযানের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। সোমবার রাজভবন অভিযান শুরু হওয়ার আগে ধর্মতলা চত্বরে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে পুলিশ। জমায়েত বা মিছিল যাতে শান্তিপূর্ণ ভাবে এগোয়, তা নিশ্চিত করতে মোতায়েন রয়েছেন পুলিশকর্মীরা। এখনও পর্যন্ত যা খবর, ধর্মতলা থেকে বেন্টিঙ্ক স্ট্রিট হয়ে রাজভবনের দিকে এগোবেন জুনিয়র ডাক্তারেরা। যান চলাচলে যাতে কোনও […]

আরও পড়ুন

সমস্ত চিকিৎসক সংগঠনকে বৈঠকে ডাক, ডাক্তারদের ‘দ্রোহের-কার্নিভাল’ কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ মুখ্যসচিবের

ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন-সহ সমস্ত চিকিৎসক সংগঠনকে বৈঠকের জন্য আহ্বান জানালেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। সোমবার বেলা ১২টায় বৈঠক ডাকা হয়েছে সল্টলেকের স্বাস্থ্য ভবনে। পাশাপাশি, ‘দ্রোহ কার্নিভাল’ কর্মসূচি প্রত্যাহার করার অনুরোধ করে জুনিয়র চিকিৎসকদের যৌথ মঞ্চকে চিঠি দিলেন মুখ্যসচিব। জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে দেশের বিভিন্ন চিকিৎসক সংগঠন ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি […]

আরও পড়ুন
error: Content is protected !!