শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের শারদোৎসবের সূচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মহালয়ার আগের দিনই শারদোৎসবের সূচনা হয়ে গেল বাংলায় । শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোয় গিয়ে উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার বিকেলে শ্রীভূমির মণ্ডপে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায় । সঙ্গে ছিলেন সুজিত বসু, ব্রাত্য বসু, নচিকেতা চক্রবর্তী । মঙ্গলবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে উৎসবের সূচনা করে তিনি বলেন, ‘আজ পর্যন্ত পিতৃপক্ষ চলছে। তাই আজ পুজোর উদ্বোধন […]

আরও পড়ুন

এবার প্রাথমিকে নিয়োগ মামলাতে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই

পার্থ চট্টোপাধ্যায়কে প্রাথমিকে নিয়োগের মামলায় গ্রেফতার করল সিবিআই। মঙ্গলবার বিশেষ সিবিআই আদালতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে পেশ করার পর তাঁকে ওই মামলায় গ্রেফতারের আবেদন জানায় কেন্দ্রীয় সংস্থাটি। সেই আবেদন মঞ্জুর করে আদালত। পার্থের পাশাপাশি নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত অয়ন শীলকেও আদালতে পেশ করার পর গ্রেফতার করেছে সিবিআই।পার্থ, অয়নকে গ্রেফতার করলেও হেফাজতে নেওয়ার জন্য আদালতে দাবি জানায়নি […]

আরও পড়ুন

জামিন পাওয়ার সম্ভাবনা দেখেই কি পার্থ চট্টোপাধ্যায়কে ফের গ্রেফতার করতে তৎপর সিবিআই!

 শিক্ষা দুর্নীতি মামলায় জামিন পেয়ে যেতে পারেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ এমনই সম্ভাবনা দেখা দেওয়ায় এবার সিবিআই তাঁকে নিয়োগ দুর্নীতির অন্য মামলায় গ্রেফতার করতে তৎপর ৷ এমনটাই মত পার্থর আইনজীবীদের । আজই কলকাতার বিশেষ সিবিআই আদালতের বিচার ভবনে সিবিআই স্পেশাল 1 নম্বর আদালতে পেশ করার কথা ছিল পার্থ চট্টোপাধ্যায়কে । কিন্ত তিনি শারীরিক ভাবে […]

আরও পড়ুন

রাজ্যের একাধিক জায়গায় এনআইএ হানা

মাওবাদী কার্যকলাপে যুক্ত । মঙ্গলবার ভোর থেকে কলকাতার নেতাজি নগর সহ রাজ্যের ১২ জায়গায় অভিযান চালাল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি । এদিন সোদপুর, ব্যারাকপুর, আসানসোল সহ মোট ১২ জায়গায় হানা দেন এনআইএ আধিকারিকরা । সোদপুরের বাসিন্দা, মানবাধিকার কর্মী শিপ্রা চক্রবর্তীর বাড়িতে তল্লাশি চালানো হয়। আসানসোলে অভিজ্ঞান সরকার এবং সুদীপ্তা পালের বাড়িতে চলছে এনএইএ অভিযান । জানা […]

আরও পড়ুন

‘সরকারি হাসপাতালে আউটডোর সহ সমস্ত ক্ষেত্রে ডাক্তারদের কাজে ফিরতে হবে’, নির্দেশ শীর্ষ আদালতের

সরকারি হাসপাতালে আউটডোর সহ সমস্ত ক্ষেত্রে চিকিৎসকদের কাজে ফিরতে হবে। সোমবার আরজি কর মামলার শুনানিতে এমনই মন্তব্য প্রধান বিচারপতির। দীর্ঘ কর্মবিরতির পর জরুরি পরিষেবা দিতে শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা । সোমবার আরজি কর মামলার শুনানিতে জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার নিয়ে প্রশ্ন ওঠে সুপ্রিম কোর্টে। রাজ্যের আইনজীবী আদালতে জানান, শুধুমাত্র ডাক্তারেরা জরুরি পরিষেবা দিচ্ছেন। আইপিডি […]

আরও পড়ুন

আরজিকর কাণ্ডে প্রতিবাদে এবার শহরে মশাল মিছিল

আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে এবার শহরে মিছিল। আর সেই মিছিল থেকে উঠল ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ স্লোগান! ঘটনাটি ঘটেছে যাদবপুরে। রাত পোহালেই সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। দোষীদের কবে শাস্তি পাবে? ফের পথে নামলেন জুনিয়র চিকিত্‍সক। কলকাতার ৭ মেডিক্যাল কলেজ থেকে বেরোল মশাল মিছিল।  এদিকে আরজি কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে মিছিল হয় যাদবপুরেও। […]

আরও পড়ুন

এবার ন্যাশনাল মেডিক্যাল কলেজ রোগীর পরিজনদের হাতে হেনস্থার শিকার জুনিয়র ডাক্তাররা

ফের রোগীর পরিজনদের হাতে হেনস্থার শিকার জুনিয়র ডাক্তাররা। সাগর দত্ত মেডিক্যাল কলেজের পর এবার ন্যাশনাল মেডিক্যাল কলেজ।ঘটনাটি ঘটে রবিবার ভোররাতে। কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে হাতে একটি গভীর ক্ষত নিয়ে হাজির হন এক রোগী। সঙ্গে রোগীর পরিজনেরা ছিলেন। হাসপাতালের জরুরি বিভাগের সার্জারি ওয়ার্ডে ৫ জন ইন্টার্ন চিকিৎসক হাজির ছিলেন। তাঁরা রোগীর ক্ষত পরীক্ষা করে জানান, রোগীর […]

আরও পড়ুন

পুজোর মুখেই ভাসছে বাংলা, ‘কেন্দ্র খবরও নেয়নি, একটুও সাহায্যও করেনি’, উত্তরবঙ্গ সফরের আগে ফের মোদি সরকারকে তোপ মুখ্যমন্ত্রীর

দুদিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুরে তিনি উত্তরবঙ্গের উদ্দেশে বিমান ধরেন। উত্তরবঙ্গের পাঁচ জেলা নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। রবিবার বিকেল পাঁচটা থেকে শিলিগুড়ির উত্তরকন্যায় পর্যালোচনা বৈঠক করবেন তিনি। প্লাবিত কয়েকটি এলাকায় পরিদর্শনে যাওয়ার কথাও রয়েছে তাঁর। শিলিগুড়ি পৌঁছে উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরা উড়ে […]

আরও পড়ুন

ডিজির নেতৃত্বে সোমবার থেকেই প্যান্ডেলগুলির নজরদারিতে পুলিশ

পুজো যত এগিয়ে আসছে তত সক্রিয় হচ্ছে প্রশাসন। ইতিমধ্যেই রাজ্য সরকার সমস্ত পুলিশ কর্মীদের ছুটি বাতিল করার বিজ্ঞপ্তি জারি করেছে। ১ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত জরুরী পরিস্থিতি ছাড়া কোনও পুলিশ কর্মীকে ছুটি না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবার কলকাতার বড় পুজো প্যান্ডেলগুলিতে ইন্সপেকশনের নির্দেশ দিল রাজ্য সরকার।  রাজ্য সরকারের তরফে জানান হয়েছে, সোমবার থেকেই […]

আরও পড়ুন

সোমবার জেলাশাসক ও পুলিশ সুপারদের বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী, পুজোর আগে একাধিক জরুরি বিষয় নিয়ে আলোচনা

আগামী ৩০ সেপ্টেম্বর সোমবার বিকেলে জেলাশাসক, পুলিশ সুপারদের নিয়ে বৈঠক বসবেন মুখ্যমন্ত্রী। ভার্চুয়ালি সব জেলার জেলাশাসক, পুলিশ সুপার বৈঠকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, শেষ চারটে হওয়া প্রশাসনিক বৈঠকে যে যে কাজগুলি দেওয়া হয়েছিল তার প্রেক্ষিতে কতদূর কাজ এগুলো তা জানতে বৈঠক ডাকা হয়েছে। মেডিক্যাল কলেজগুলির পরিকাঠামোগত ব্যবস্থা, দ্রব্যমূল্য এর দাম নিয়ন্ত্রণ, […]

আরও পড়ুন
error: Content is protected !!