কাশ্মীরে বড় ধরনের জঙ্গি হানার আশঙ্কা, বন্ধ ৪৮টি পর্যটনকেন্দ্র

জঙ্গি হানার আশঙ্কায় কাশ্মীরে ৪৮টি পর্যটনকেন্দ্র বন্ধ করে দেওয়া হল। গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পহলগামে জঙ্গি হানায় পর্যটকদের মৃত্যুর পর উপত্যকাজুড়ে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। ভেঙে দেওয়া হয়েছে জঙ্গিদের বাড়িঘর। গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, ঘরবাড়ি ভেঙে দেওয়ার প্রতিশোধ নিতে জঙ্গিরা আরও বড় ধরনের হামলার পরিকল্পনা করছে। ফের জঙ্গিদের লক্ষ্যবস্তু হতে […]

আরও পড়ুন

দেশে ফেরার আগেই চেন্নাইয়ের হাসপাতালে পাকিস্তানি রোগীর মৃত

চিকিৎসা চলাকালীন চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হল পাকিস্তানি যুবকের । তীব্র শ্বাসকষ্টের জন্য তিনি ৭০ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে । সোমবার হাসপাতালের কর্মকর্তারা জানান, ২৫ এপ্রিল তাঁর মৃত্যু হয়েছে । ২৩ বছর বয়সি এই যুবককে ইন্টারস্টিশিয়াল ফুসফুসের রোগের কারণে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি এমজিএম হেলথকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল । […]

আরও পড়ুন

মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানার এনআইএ হেফাজতের মেয়াদ বাড়ল

মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর হুসেন রানার আরও ১২ দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দিল দিল্লির একটি আদালত।  মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রত্যর্পিত এই সন্ত্রাসবাদীর প্রথম দফায় ১৮ দিন হেফাজতের মেয়াদ শেষ হয়েছে। সোমবার কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে তাকে ফের বিশেষ এনআইএ আদালতে পেশ করা হয়। তার মুখও ঢাকা দেওয়া ছিল। জাতীয় তদন্তকারী সংস্থা বিচারক চন্দ্রজিৎ সিংয়ের […]

আরও পড়ুন

ফের সীমান্তে পাকিস্তানি সেনার গুলিবর্ষণ, পাল্টা জবাব ভারতেরও

 পাকিস্তানি সেনা সীমান্তে পঞ্চমদিনেও যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করল। ভারতের বিনা উস্কানিতে সোমবার রাত এবং মঙ্গলবার ভোররাতে কুপওয়ারা এবং বারামুলা জেলা-সহ আখনুর সেক্টরে গুলি বর্ষণ হয়েছে। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। উল্লেখ্য, সোমবার রাতের আগেও চারদিন নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালিয়েছে পাক সেনা। এর আগে পুঞ্চ জেলার সীমান্ত, কুপওয়ারা সীমান্তে উত্তেজনা তৈরি হয়। গত ২২ এপ্রিল […]

আরও পড়ুন

‘দেশের নিরাপত্তায় ত্রুটি হলে জবাব দেবে চৌকিদার!’ জঙ্গি হামলা নিয়ে মোদির সমালোচনায় সরব শংকরাচার্য

পহেলগাঁওয়ে কাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন উত্তরাখণ্ডের জ্যোতির্মঠের বর্তমান আধ্যাত্মিক প্রধান শংকরাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। তাঁর কথায়, ‘কারও সম্পত্তিতেব কিছু ঘটলে ঠিক যেমন একজন নিরাপত্তারক্ষী প্রথমে দায়ী হন, ঠিক তেমনই জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ত্রুটি ঘটলে একই রকম জবাবদিহি করা উচিত সরকারের।’ পহেলগাঁও জঙ্গি হামলায় এতগুলি নিরীহ মানুষের প্রাণ চলে যাওয়ায় উদ্বিগ্ন শংকরাচার্য। আর এই […]

আরও পড়ুন

ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক খবর প্রচার, ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার

পাকিস্তানকে ডিজিটাল পথে জবাব দিল ভারত। ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেলকে দেশে নিষিদ্ধ বলে ঘোষণা করল নয়াদিল্লি। যার মধ্যে রয়েছে পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম ডন নিউজ, জিও টিভি, সামা টিভি, বিওএল নিউজ। এছাড়াও রয়েছে প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব আখতারের জনপ্রিয় ইউটিউব চ্যানেলও। যার সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ৩.৫ মিলিয়ন। ভারতে আর এখন থেকে ইউটিউবে দেখা যাবে না এই […]

আরও পড়ুন

মোদি-রাজনাথের মধ্যে ৪০ মিনিটের রুদ্ধদ্বার বৈঠক!

পহেলগাম জঙ্গি হামলার পরে কী জবাব দেবে ভারত? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সারা ভারতে? নিয়ন্ত্রণ রেখা বরবার গত কয়েকদিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে গুলি বিনিময় হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপও নিয়েছে ভারত। এ বার কী হবে? সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের মিটিংয়ের পরে এই প্রশ্নই এখন আরও জোরালো […]

আরও পড়ুন

জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে জয়ের ধারা বজায় রাখল বামেরা, রা কাটল ABVP’র

জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে জয়ের ধারা বজায় রাখল বামেরা ৷ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় প্যানেলের 4টি পদের মধ্যেই 3টি দখলে নিল তারা ৷ আবার, দীর্ঘ 9 বছরের খরা কাটিয়ে জয়ের মুখ দেখল আরএসএস ছাত্র সংগঠন এবিভিপি ৷ সেই সঙ্গে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের জয়েন্ট সেক্রেটরির দায়িত্ব পেলেন দলের প্রার্থী বৈভব মীনা ৷ছাত্র সংসদের নির্বাচনকে কেন্দ্র করে তুলকালাম বেধে যায় […]

আরও পড়ুন

আজ ফের বৈঠকে প্রধানমন্ত্রী-প্রতিরক্ষামন্ত্রী

পহেলগাঁওয়ে হামলার পর সন্ত্রাস দমনে একগুচ্ছ পদক্ষেপ করেছে ভারত। গুঁড়িয়ে দেওয়া হয়েছে একাধিক জঙ্গির বাড়ি। কূটনৈতিক ভাবেও পাকিস্তানকে হামলার জবাব দিতে শুরু করেছে দিল্লি। কিন্তু রবিবার রাতে ফের একবার ভারতের দিকে নাগাড়ে ফায়ারিং করেছে পাক সেনা। তার সমুচিত জবাব দিয়েছে ইন্ডিয়ান আর্মিও। এই আবহে সোমবার বেলা ১১টা নাগাদ ফের বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী […]

আরও পড়ুন

ফের সীমান্তে গুলিবর্ষণ পাক সেনার, পাল্টা জবাব ভারতীয় সেনার

পহেলগাঁওয়ে জঙ্গি হানার পর ফের কাশ্মীরকে অশান্ত করার চেষ্টা। পরপর চারদিন সীমান্তে গুলিবর্ষণ পাক সেনার। বিনা প্ররোচনায় গতরাতে কুপওয়াড়া, পুঞ্চ জেলার কাছে গুলিবর্ষণ পাক সেনার। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে গুলি ছুড়তে শুরু করে পাক সেনা, পাল্টা জবাব ভারতীয় সেনারও।

আরও পড়ুন
error: Content is protected !!