```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মুম্বইয়ে হিট অ্যান্ড রানের বলি এক, গুরুতর আহত আরও এক

মুম্বইয়ে হিট অ্যান্ড রানের বলি এক। গুরুতর আহত এক জন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মুম্বইয়ের ভরসোভা এলাকায়। সমুদ্র সৈকত এলাকায় বেপরোয়া গতিতে যাচ্ছিল একটি এসইউভি। জানা গেছে রিকশাচালক গণেশ যাদব সমুদ্রের ধারের ফুটপাথে ঘুমোচ্ছিলেন। বাবলু শ্রীবাস্তব পাশের একটি ঝুপড়ি থেকে সেখানে এসে শুয়েছিলেন। আচমকাই তাঁদের ধাক্কা মারে বেপরোয়া গতিতে আসা একটি এসইউভি। নিয়ন্ত্রণ […]

আরও পড়ুন

বিজেপি শাসিত ওড়িশায় সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার ২ তরুণী

বিজেপি শাসিত ওড়িশার সরকারি হাসপাতালে দুই তরুণীকে ধর্ষণের অভিযোগ। মঙ্গলবার কটকের নামী হাসপাতালের অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। চলছে উচ্চ পর্যায়ের তদন্ত।  সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে রবিবার। নির্যাতিতরা জানিয়েছেন, তাঁরা কটকের এসসিবি হাসপাতালে কার্ডিওলজি ডিপার্টমেন্টে গিয়েছিলেন। দুজনেরই ইকোকার্ডিওগ্রাম পরীক্ষা ছিল। কিন্তু তাঁদের অভিযোগ, শুক্রবারের বদলে রবিবার অভিযুক্ত চিকিৎসক তাঁদের ডেকেছিলেন। পরীক্ষার রিপোর্ট দেখার সময় […]

আরও পড়ুন

বিরোধীদের চাপের মুখে সম্প্রচার পরিষেবা নিয়ন্ত্রণ বিলের খসড়া প্রত্যাহার কেন্দ্রের

সংবাদমাধ্যম এবং সমাজমাধ্যমে ‘লাগাম পরানোর’ উদ্দেশ্যে এ বার সম্প্রচার পরিষেবা (ব্রডকাস্টিং) নিয়ন্ত্রণ বিলের নতুন খসড়া পাশ করাতে উদ্যোগী হচ্ছে নরেন্দ্র মোদির সরকার। কিন্তু তীব্র সমালোচনা ও বিতর্কের মুখে পড়ে সম্প্রচার পরিষেবা (ব্রডকাস্টিং) নিয়ন্ত্রণ বিলের খসড়া প্রত্যাহার করল মোদি সরকার। সংসদের বাদল অধিবেশনে নয়া এই সম্প্রচার বিলটির খসড়া উত্থাপন করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই খসড়া বিলের […]

আরও পড়ুন

সেবির বিরুদ্ধে হিন্ডেনবার্গের অভিযোগ নিয়ে রাহুলের নিশানায় মোদি সরকার, যৌথ-সংসদীয় কমিটি গড়ে তদন্তের দাবি

হিন্ডেনবার্গ রিসার্চের তরফে সেবির চেয়ারপার্সন মাধবী বুচের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তা নিয়ে কংগ্রেস তোপ দেগেছে মোদি সরকারের বিরুদ্ধে ৷ লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধি এই নিয়ে সেবির নিরেপক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ তাঁর দাবি, শেয়ার মার্কেটের নিয়ন্ত্রক এই সংস্থার নিরপেক্ষতার সঙ্গে আপোস করা হয়েছে ৷ তিনি পুরো বিষয়ে যৌথ সংসদীয় কমিটি গড়ে […]

আরও পড়ুন

একটানা ভারি বৃষ্টিতে বিপর্যস্ত রাজস্থান, মৃত ২০

একটানা ভারি বৃষ্টিতে আগেই রাজস্থানের একাধিক এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। জলে ডুবে ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। গত শনিবার থেকে রবিবার পর্যন্ত একনাগাড়ে ভারি বৃষ্টির জেরে রাজস্থানে মৃত ২০ জন। আহত আরও একাধিক। সোমবার রাজস্থানের একাধিক শহরে বন্ধ স্কুল। প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত জয়পুর, দউসা, সাওয়াই মাধোপুর, কারৌলি। জলমগ্ন রাস্তায় মুহুর্মুহু দুর্ঘটনা ঘটছে। আজ এই […]

আরও পড়ুন

হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টের জের! মার্কেট খুলতে না খুলতেই হু হু করে পড়ল আদানিদের স্টক, ক্ষতি প্রায় ৫৩ হাজার কোটি!

আশঙ্কা ছিলই। এ দিন মার্কেট খুলতে না খুলতেই হু হু করে পড়তে শুরু করে আদানিদের স্টকের গ্রাফ। ফলে মাথায় হাত পড়েছে বিনিয়োগকারীদের। দিনের শুরুতে ৫৩ হাজার কোটি টাকা লোকসানের মুখে পড়েছেন তাঁরা। এ দিন আদানিদের প্রতিটা কোম্পানির স্টকের গ্রাফে দেখা গিয়েছে বড় পতন। ব্রোকারেজ ফার্মগুলির দেওয়া তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ১০টার মধ্যে আদানি পাওয়ার ও […]

আরও পড়ুন

প্রতিশোধ নিতে মেয়ের প্রেমিকের বিবাহিতা বোনকে গণধর্ষণের সময় মোবাইলে রেকর্ড!

ফের ধর্ষণের খবর। এ বার পঞ্জাবের লুধিয়ানায় গণধর্ষণের অভিযোগ। প্রেমিকের সঙ্গে মেয়ে পালিয়ে যাওয়ার ‘প্রতিশোধ’ নিল বাবা। অভিযোগ, পরিবারের আরও তিন সদস্যের সঙ্গে মিলে গণধর্ষণ করল প্রেমিকের বিবাহিতা বোনকে। অভিযোগ, গণধর্ষণেই থেমে যায়নি অপরাধ। পুরো ঘটনাটি রেকর্ড করা হয়েছে মোবাইলে। পুলিশসূত্রে জানা গিয়েছে এই ঘটনা গত ১ মে-এর। ঘটনার অভিঘাতে এতটাই মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন […]

আরও পড়ুন

‘নো সেফটি-নো ডিউটি’, অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি দিল্লি AIIMS সহ একাধিক হাসপাতালে

আরজি করকাণ্ডের আঁচ গোটা দেশে। অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন দেশের একাধিক ছোট-বড় হাসপাতালের চিকিৎসকরা। দিল্লি, মুম্বই, কলকাতার পাশাপাশি বিভিন্ন শহরের জুনিয়র এবং রেসিডেন্ট ডাক্তাররা এই প্রতিবাদে সামিল হয়েছেন। মেডিক্যাল স্টাফদের পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে চলছে প্রতিবাদ। এমারজেন্সি ছাড়া অন্যান্য সমস্ত পরিষেবা বন্ধ রেখেছেন চিকিৎসকরা। সোমবার সকাল থেকে দিল্লির AIIMS হাসপাতালের বাইরে চিকিৎসক এবং মেডিক্যাল পড়ুয়াদের […]

আরও পড়ুন

‘সব মিথ্যা’, হিন্ডেনবার্গের দাবি অস্বীকার করলেন সেবি প্রধান মাধবী বুচ

হিন্ডেনবার্গের বিস্ফোরক দাবি উড়িয়ে দিলেন সেবি চেয়ারপার্সন। রতে শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার স্বশাসিত ও নিরপেক্ষ ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছে মার্কিন সংস্থা। হিন্ডেনবার্গ রিসার্চ জানিয়েছে, সেবির বর্তমান চেয়ারপার্সন মাধবী বুচ এবং তাঁর স্বামীর আদানির অফশোর কোম্পানিতে অংশীদারিত্ব রয়েছে। যদিও সেই দাবি সাফ নাকচ করে দিয়েছেন তাঁরা। দেশজুড়ে চলা তোলপাড় এবং […]

আরও পড়ুন

হিন্ডেনবার্গ ইস্যুতে মুখ খুলল আদানি গ্রুপ

সেবি প্রধান মাধুরী পুরী বুচের পর এবার হিন্ডেনবার্গের রিপোর্ট নিয়ে ফুঁসে উঠল আদানি গ্রুপ। মার্কিন সংস্থার রিপোর্টের অভিযোগ উড়িয়ে দিয়েছে তারা। জানিয়েছে, এই রিপোর্ট বিদ্বেষপূর্ণ, দুষ্ট এবং কারসাজি করে তৈরি করা হয়েছে। রবিবার সকালে আদানি গ্রুপের পক্ষ থেকে এই মর্মে একটি বিবৃতি জারি করা হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে, জনগণের সামনে যে সমস্ত তথ্য রয়েছে […]

আরও পড়ুন
error: Content is protected !!