প্রতিশোধ নিতে মেয়ের প্রেমিকের বিবাহিতা বোনকে গণধর্ষণের সময় মোবাইলে রেকর্ড!

ফের ধর্ষণের খবর। এ বার পঞ্জাবের লুধিয়ানায় গণধর্ষণের অভিযোগ। প্রেমিকের সঙ্গে মেয়ে পালিয়ে যাওয়ার ‘প্রতিশোধ’ নিল বাবা। অভিযোগ, পরিবারের আরও তিন সদস্যের সঙ্গে মিলে গণধর্ষণ করল প্রেমিকের বিবাহিতা বোনকে। অভিযোগ, গণধর্ষণেই থেমে যায়নি অপরাধ। পুরো ঘটনাটি রেকর্ড করা হয়েছে মোবাইলে। পুলিশসূত্রে জানা গিয়েছে এই ঘটনা গত ১ মে-এর। ঘটনার অভিঘাতে এতটাই মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন […]

আরও পড়ুন

‘নো সেফটি-নো ডিউটি’, অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি দিল্লি AIIMS সহ একাধিক হাসপাতালে

আরজি করকাণ্ডের আঁচ গোটা দেশে। অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন দেশের একাধিক ছোট-বড় হাসপাতালের চিকিৎসকরা। দিল্লি, মুম্বই, কলকাতার পাশাপাশি বিভিন্ন শহরের জুনিয়র এবং রেসিডেন্ট ডাক্তাররা এই প্রতিবাদে সামিল হয়েছেন। মেডিক্যাল স্টাফদের পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে চলছে প্রতিবাদ। এমারজেন্সি ছাড়া অন্যান্য সমস্ত পরিষেবা বন্ধ রেখেছেন চিকিৎসকরা। সোমবার সকাল থেকে দিল্লির AIIMS হাসপাতালের বাইরে চিকিৎসক এবং মেডিক্যাল পড়ুয়াদের […]

আরও পড়ুন

‘সব মিথ্যা’, হিন্ডেনবার্গের দাবি অস্বীকার করলেন সেবি প্রধান মাধবী বুচ

হিন্ডেনবার্গের বিস্ফোরক দাবি উড়িয়ে দিলেন সেবি চেয়ারপার্সন। রতে শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার স্বশাসিত ও নিরপেক্ষ ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছে মার্কিন সংস্থা। হিন্ডেনবার্গ রিসার্চ জানিয়েছে, সেবির বর্তমান চেয়ারপার্সন মাধবী বুচ এবং তাঁর স্বামীর আদানির অফশোর কোম্পানিতে অংশীদারিত্ব রয়েছে। যদিও সেই দাবি সাফ নাকচ করে দিয়েছেন তাঁরা। দেশজুড়ে চলা তোলপাড় এবং […]

আরও পড়ুন

হিন্ডেনবার্গ ইস্যুতে মুখ খুলল আদানি গ্রুপ

সেবি প্রধান মাধুরী পুরী বুচের পর এবার হিন্ডেনবার্গের রিপোর্ট নিয়ে ফুঁসে উঠল আদানি গ্রুপ। মার্কিন সংস্থার রিপোর্টের অভিযোগ উড়িয়ে দিয়েছে তারা। জানিয়েছে, এই রিপোর্ট বিদ্বেষপূর্ণ, দুষ্ট এবং কারসাজি করে তৈরি করা হয়েছে। রবিবার সকালে আদানি গ্রুপের পক্ষ থেকে এই মর্মে একটি বিবৃতি জারি করা হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে, জনগণের সামনে যে সমস্ত তথ্য রয়েছে […]

আরও পড়ুন

‘আদানিরা যে টাকা সরিয়েছে তাতে অংশীদারিত্ব রয়েছে কেন্দ্রীয় সংস্থা সেবির প্রধানের,’ দাবি হিন্ডেনবার্গ রিসার্চ সংস্থার

শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে শেয়ারদর ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানোর অভিযোগ তুলেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের বেসরকারি সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ। সেই সংস্থাই শনিবার তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করে লিখেছে, “আদানিরা যে টাকা সরিয়েছে তাতে অংশীদারিত্ব রয়েছে কেন্দ্রীয় সংস্থা সেবির প্রধানের।” শনিবার সকালেই হিন্ডেনবার্গ ইঙ্গিত দিয়েছিল, তারা এমন একটি তথ্য প্রকাশ্যে আনতে চলেছে, যা ‘বিস্ফোরক’ হবে। শনিবার বেশি রাতে […]

আরও পড়ুন

‘মাকে বাঁচানোর জন্য আমি কৃতজ্ঞ’, নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন শেখ হাসিনার পুত্র

উত্তাল বাংলাদেশে তীব্র বিক্ষোভের মুখে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছিলেন মুজিব-কন্যা শেখ হাসিনা। প্রতিকূল পরিস্থিতিতে হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, ‘মাকে বাঁচানোর জন্য আমি কৃতজ্ঞ’। পাশাপাশি তিনি একাধিক ষড়যন্ত্রের দাবি করেছেন, যা নিয়ে এই মুহূর্তে চাঞ্চল্য তৈরি হয়েছে (Bangladesh Crisis)। […]

আরও পড়ুন

টানা চারদিন ভারি বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, ভেঙে পড়ল একাধিক বাড়ি

শনিবারেও ভারি বৃষ্টিতে নাজেহাল দিল্লি। এই নিয়ে টানা চারদিন মুষলধারে বৃষ্টি হচ্ছে দিল্লি জুড়ে। একাধিক ব্যস্ত রাস্তায় জল জমে যানজটের সৃষ্টি হচ্ছে। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষ থেকে নিত্য যাত্রীদের। দিল্লি প্রশাসন সূত্রে খবর, শনিবার একনাগাড়ে বৃষ্টির জন্য জল জমার অন্ততপক্ষে ২০টি অভিযোগ পাওয়া গিয়েছে। বহু এলাকায় গাছ উপড়ে পড়েছে। বিদ্যুৎহীন কয়েকটি এলাকা। রোহতক […]

আরও পড়ুন

এক টানা প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ

ভারী বৃষ্টি হিমাচল প্রদেশের বিভিন্ন অংশে। ১২৮ টি রাস্তা বৃষ্টির জেরে বন্ধ করে দেওয়া হয়েছে। বৃষ্টির ফলে ধস এবং বন্যা পরিস্থিতিও তৈরি হয়েছে। হাওয়া অফিস হিমাচলে ইতিমধ্যেই অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। বৃষ্টির সঙ্গে বাজও বাড়তি মাথাব্যাথার কারণ হয়েছে। নদীগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ভারী বৃষ্টি হয়েছে নাহানে। সেখানে ১৬৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সান্ধোলে বৃষ্টি […]

আরও পড়ুন

অনন্তনাগে সেনা ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই, শহিদ ২ জওয়ান, আহত ৩

জম্মু – কাশ্মীরে সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াইয়ে নিহত দুই জওয়ান। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে অনন্তনাগে। গুলির লড়াইয়ে আহত আরও তিনজন। আহতরা ভর্তি হাসপাতালে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে অন্ততনাগের কোকেরনাগের গভীর জঙ্গলে। জঙ্গিরা লুকিয়ে আছে খবর পেয়েই তল্লাশি অভিযান চালায় সিআরপিএফ এবং সেনাবাহিনী। আচমকা শুরু হয় গুলির লড়াই। শনিবার রাত পর্যন্ত চলে […]

আরও পড়ুন

‘সাধারণ মানুষের গচ্ছিত অর্থ নিয়ে ব্যাঙ্কগুলিকে আরও নতুন প্রকল্প করা উচিত’, পরামর্শ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর 

সাধারণ মানুষের গচ্ছিত অর্থ নিয়ে ব্যাঙ্কগুলিকে আরও নতুন প্রকল্প করা উচিত। শনিবার এমনটাই জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আরবিআইয়ের একটি বৈঠকে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন। এরপর সাংবাদিক বৈঠকে এসে তিনি বলেন, ব্যাঙ্ক গ্রাহকদের কাছে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এখানে গ্রাহকরা নিজেদের অর্থ রেখে রাতে নিশ্চিন্তে ঘুমোন। তাই প্রতিটি ব্যাঙ্কের উচিত নতুন প্রকল্প ঘোষণা […]

আরও পড়ুন
error: Content is protected !!