আদালতের সমালোচনা, বিচারপতির মন্তব্যকে “কলঙ্কজনক” বলল সুপ্রিমকোর্ট

এক অবমাননা মামলায় সুপ্রিম কোর্টের বিরুদ্ধে সমালোচনা করে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের এক বিচারপতি। সেই ঘটনায় হাইকোর্টের পর্যবেক্ষণকে “কলঙ্কজনক” এবং “অনাকাঙ্ক্ষিত” বলে মন্তব্য করল সুপ্রিমকোর্ট। বিচারপতি সেহরাওয়াতের একটি নির্দেশে স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। এরপরই সুপ্রিমকোর্টের সমালোচনা করেন তিনি। এদিকে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ অবশ্য পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের […]

আরও পড়ুন

ওয়েনাডে জাতীয় বিপর্যয় হয়েছে, সংসদে দাবি করলেন রাহুল গান্ধি

ওয়েনাড বিপর্যয় দেখেছে। প্রচুর মানুষের হাহাকার শুনেছে। অনেক জীবন কেড়ে নিয়েছে এই প্রাকৃতিক বিপর্যয়। সম্প্রতি ওয়েনাড ঘুরে গেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তার সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। তারা এসে কথা বলেছিলেন অসহায় মানুষের সঙ্গে। দিয়েছিলেন পাশে থাকার আশ্বাস। আর এবার ওয়েনাডের এই অবস্থাকে জাতীয় বিপর্যয় বলে কেন্দ্রর কাছে দাবি করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সংসদে […]

আরও পড়ুন

নেপালে ভেঙে পড়ল কপ্টার, মৃত ৫ 

নেপালে ফের দুর্ঘটনা ৷ এবার ভেঙে পড়ল হেলিকপ্টার ৷ বুধবার কাঠমাণ্ডুর উত্তর-পশ্চিমে পাহাড়ে একটি হেলিকপ্টার ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে ৷ ঘটনায় কমপক্ষে 5 জনের মৃত্যু হয়েছে বলে খবর ৷ স্থানীয় সূত্রে খবর, নুওয়াকোটের শিবপুরী গ্রামীণ পুরসভার ৭ নং ওয়ার্ডের দুর্ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচটি মৃতদেহ উদ্ধার করেছে ৷ মাইরেপাবলিকা সংবাদপত্রের খবর অনুযায়ী, এয়ার ডাইনেস্টি হেলিকপ্টার, […]

আরও পড়ুন

বাংলাদেশ থেকে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে দেশে ফিরলেন ২০৫ ভারতীয়

বাংলাদেশ থেকে ভারতে ফিরলেন ২০৫ জন ভারতীয়। এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানে বুধবার সকালে ঢাকা থেকে দিল্লি ফিরেছেন তাঁরা। যাত্রী তালিকায় রয়েছে ছয় শিশুও। বিমান সংস্থার এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মধ্যরাত পেরিয়ে ঢাকায় পৌঁছয় বিমানটি। সেখান থেকে ভারতীয়দের নিয়ে দিল্লি ফেরে সেটি। সূত্রের খবর, বুধবার থেকে দিল্লি-ঢাকা রুটে ফের বিমান পরিষেবা চালু করছে এয়ার ইন্ডিয়া। […]

আরও পড়ুন

ফের হাসপাতালে ভর্তি প্রবীণ বিজেপি নেতা তথা দেশের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানি 

ফের হাসপাতালে ভর্তি প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি ৷ হাসপাতাল সূত্রের খবর, মঙ্গলবার সকালে 96 বছর বয়সি নেতাকে দিল্লির অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছে কর্তৃপক্ষ ৷ চিকিৎসক বিনীত সুরি জানিয়েছেন, নিয়মিত শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্যই হাসপাতালে ভর্তি করা হয়েছে লালকৃষ্ণ আদবানিকে ৷ বর্ষীয়ান নেতা এখন ভালো আছেন ৷ […]

আরও পড়ুন

অনলাইন খবরেও এবার লাগাম! নতুন ব্রডকাস্টিং বিলের ড্রাফট ঘিরে বাড়ছে উদ্বেগ

ব্রডকাস্টিং সার্ভিসেস রেগুলেশন বিল ২০২৪ এর নতুন খসড়া বর্তমানে ইন্ডাস্ট্রি কনসালটেশন পদ্ধতির মধ্যে দিয়ে যাচ্ছে। আর সেটাকে ঘিরেই বর্তমানে বাড়ছে উদ্বেগ এবং জটিলতা। বাড়ছে কনফিউশনও। ইন্টারনেটে কীভাবে কী বলা হবে, কী পোস্ট করা যাবে সেটা এবার নিয়ন্ত্রণ করা হবে বলেই মনে করা হচ্ছে। এই নতুন বিল এলে ফ্রিডম অব স্পিচ যে কেবল খর্ব হবে সেটাই […]

আরও পড়ুন

ভারতেই আছেন শেখ হাসিনা! সংসদে বিবৃতি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের

বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে কেন্দ্রের তরফে রাজ্যসভায় বিবৃতি দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানান, বাংলাদেশের সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে ভারতেই আছেন। জয়শঙ্করের তাঁর বিবৃতিতে বলেন, “খুব অল্প সময়ের মধ্যে আমাদের কাছে হাসিনা আবেদন করেন এ দেশে আসার জন্য। অস্থির পরিস্থিতিতে বাংলাদেশের নানা প্রান্তে আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘুরা। আমরা পরিস্থিতির উপর নজর […]

আরও পড়ুন

২০০ অ্য়াস্ট্রা মার্ক ১ মিসাইল তৈরির ছাড়পত্র দিল বায়ুসেনা

দেশীয় প্রযুক্তিতে মিসাইল তৈরির বিষয়টিতে গতি আনতে ভারতীয় বায়ুসেনা এবার পাবলিক সেক্টর ফার্ম ভারত ডায়নামিক্স লিমিটেডকে ২০০ অ্যাস্ট্রা মার্ক ১ এয়ার টু এয়ার মিসাইল তৈরির ছাড়পত্র দিল। এই অ্যাস্ট্রা মার্ক মিসাইল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন তৈরি করেছে। তাদের সঙ্গে সহযোগিতা করেছিল বিডিএল। তারা মূলত প্রোডাকশন এজেন্সি হিসাবে কাজ করেছিল। ইন্ডিয়ান এয়ারফোর্সের ডেপুটি চিফ এয়ার মার্শাল আশুতোষ […]

আরও পড়ুন

উত্তরপ্রদেশের হোস্টেলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল ৮০ পড়ুয়ারা

উত্তরপ্রদেশের দেওরিয়ার মেহরুনা গ্রামের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আশ্রম মেথড ইন্টার কলেজে খাবার খাওয়ার পর পেটে ব্যথা, বমি এবং ডায়রিয়ার উপসর্গ নিয়ে প্রায় ৮০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। সূত্রের খবর, শিক্ষার্থীরা রাতের খাবার খাওয়ার পর এই ঘটনা ঘটে। রাতের খাওয়া শেষ হওয়ার কিছু পরে শিক্ষার্থীরা বমি করতে শুরু করে। ডায়রিয়া, পেটে ব্যথা, মাথা ঘোরা এবং […]

আরও পড়ুন

সুপ্রিম কোর্টে SSC মামলার শুনানি পিছিয়ে গেল

২০১৬ সালে SSC দুর্নীতিতে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দায়ের মামলার শুনানি পিছিয়ে গেল। বেশ কিছু নতুন আবেদন জমা পড়ায় আদালত এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। তাদের নিজেদের বক্তব্য ৪ সদস্যের কমিটিকে জানাতে সুযোগ দেওয়ার জন্য শুনানি পিছনো হয়েছে। সোমবারের মধ্যে নিজেদের বক্তব্য কমিটিকে জানাতে হবে নতুন মামলাকারীদের। সুপ্রিম কোর্ট সূত্রে জানা […]

আরও পড়ুন
error: Content is protected !!