```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

হিমাচলে একটানা বৃষ্টি-হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ২২

হিমাচলপ্রদেশে বিপর্যয় অব্যাহত। বুধবার রাতে সামেজ ও বাগি ব্রিজের কাছে মেঘভাঙা বৃষ্টির জেরে তছনছ অবস্থা। মৃত বেড়ে ২২। আচমকা বন্যার জেরে হিমাচলের শ্রীখণ্ড এলাকার কাছে ভেসে যান কমপক্ষে ৩০ জন। উদ্ধারকাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। কুলুর নির্মন্দ, সইঞ্জ, মালানা, মান্ডির পাধানা, সিমলার রামপুরে হড়পা। সবচেয়ে বেশি খারাপ অবস্থা রামপুর মহকুমার সামেজ গ্রামে। ওই গ্রামে […]

আরও পড়ুন

লোকসভায় পেশ ওয়াকফ বিল, অসাংবিধানিক আখ্যা দিয়ে সরব বিরোধীরা!

বৃহস্পতিবার সংসদের উচ্চকক্ষ তথা লোকসভায় পেশ করা হয় ওয়াকফ সংশোধনী বিল। বিরোধীরা আইন সংশোধনের চেষ্টা নিয়ে আগেই সরব হয়েছিলেন। এবার বিল সংশোধনী উত্থাপনের বিরুদ্ধে নোটিস দিলেন কংগ্রেস সাংসদ কেসি ভেনুগোপাল ও হিবি ইডেন। ভারতের সংবিধান উদ্ধৃত করে ভিন্ন ধর্মের স্বাধীনতায় হস্তক্ষেপের বিরোধিতা করেন তাঁরা। বৃহস্পতিবার দুপুরে সংসদে ওয়াকফ বিল পেশ করেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী […]

আরও পড়ুন

মহড়া চলাকালীন লেহ নদীতে ভেসে গিয়ে জওয়ানের মৃত্যু

মহড়া চলাকালীন লেহ নদীতে ভেসে গিয়ে মৃত্যু হল সেনা জওয়ানের ৷ তাঁর নাম আকবর খান ৷ বুধবার তাঁর দেহ পৌঁছয় উত্তরপ্রদেশের গাজীপুর জেলার জাবুর্নায় গ্রামের বাড়িতে ৷ সেখানেই গান স্যালুটের মাধ্যমে সেনার তরফে শেষ শ্রদ্ধা জানানো হয় তাঁকে ৷ প্রবল বৃষ্টির মধ্যেও শত শত গ্রামবাসী শহিদ আকবরকে শেষবার দেখার জন্য জড়ো হয়েছিলেন ৷ পরিবার ও […]

আরও পড়ুন

ফের বাণিজ্য শুরু হল ভারত- বাংলাদেশের মধ্যে একাধিক স্থলবন্দরে

আন্দোলনে জেরে সোমবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। তারপর থেকেই ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য পুরোপুরি বন্ধ ছিল। তবে বুধবার থেকে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি স্থলবন্দরে আংশিকভাবে বাণিজ্য শুরু হয়েছে। হিলি, চ্যাংরাবান্ধা, মাহাদিপুর, ফুলবাড়ি এবং গোজাডাঙ্গা স্থলবন্দরে পচনশীল পণ্যের বাণিজ্য পুনরায় শুরু হয়েছে। উত্তর ২৪ পরগণা জেলার দক্ষিণ এশিয়ার বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোলে বৃহস্পতিবার […]

আরও পড়ুন

‘ভারতেও বাংলাদেশের মত পরিস্থিতি হতে পারে’, বিতর্কিত মন্তব্য করলেন কংগ্রেস নেতা সলমন খুরশিদ

ছাত্র আন্দোলনের চাপে পড়ে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। তারপরেও সেখানে নিভছে না বিক্ষোভের আগুন। দিকে দিকে আক্রান্ত হচ্ছেন সে দেশের সংখ্যালঘুরা। এই অবস্থায় বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের বিরোধী দলগুলি কেন্দ্র সরকারের পাশে দাঁড়ানোর কথা জানালেও প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিদেশমন্ত্রী সলমন খুরশিদের মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। তারপরেই নতুন করে […]

আরও পড়ুন

সামনের বছরেই মুম্বই-দিল্লি-কলকাতা রুটে চালু হচ্ছে কবচ সিস্টেম, জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বুধবার জানিয়েছেন স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা (এটিপি) বা কবচ সিস্টেম বসানোর কাজ করছে রেল। কোন রুটে কবের মধ্য়ে এই কাজ শেষ হবে সেটাও তিনি জানিয়ে দিয়েছেন। দিল্লি-কলকাতা এবং দিল্লি-মুম্বই রেলপথে কবচ বসানোর কাজ ২০২৫ সালের মার্চ মাসের মধ্যে শেষ হবে। গোল্ডেন কোয়াড্রিল্যাটেরালে অ্যান্টি-কলিশন প্রযুক্তি স্থাপনের মাধ্যমে যাত্রীদের ভ্রমণ নিরাপদ করার লক্ষ্য। দিল্লি-মুম্বই এবং […]

আরও পড়ুন

আদালতের সমালোচনা, বিচারপতির মন্তব্যকে “কলঙ্কজনক” বলল সুপ্রিমকোর্ট

এক অবমাননা মামলায় সুপ্রিম কোর্টের বিরুদ্ধে সমালোচনা করে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের এক বিচারপতি। সেই ঘটনায় হাইকোর্টের পর্যবেক্ষণকে “কলঙ্কজনক” এবং “অনাকাঙ্ক্ষিত” বলে মন্তব্য করল সুপ্রিমকোর্ট। বিচারপতি সেহরাওয়াতের একটি নির্দেশে স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। এরপরই সুপ্রিমকোর্টের সমালোচনা করেন তিনি। এদিকে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ অবশ্য পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের […]

আরও পড়ুন

ওয়েনাডে জাতীয় বিপর্যয় হয়েছে, সংসদে দাবি করলেন রাহুল গান্ধি

ওয়েনাড বিপর্যয় দেখেছে। প্রচুর মানুষের হাহাকার শুনেছে। অনেক জীবন কেড়ে নিয়েছে এই প্রাকৃতিক বিপর্যয়। সম্প্রতি ওয়েনাড ঘুরে গেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তার সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। তারা এসে কথা বলেছিলেন অসহায় মানুষের সঙ্গে। দিয়েছিলেন পাশে থাকার আশ্বাস। আর এবার ওয়েনাডের এই অবস্থাকে জাতীয় বিপর্যয় বলে কেন্দ্রর কাছে দাবি করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সংসদে […]

আরও পড়ুন

নেপালে ভেঙে পড়ল কপ্টার, মৃত ৫ 

নেপালে ফের দুর্ঘটনা ৷ এবার ভেঙে পড়ল হেলিকপ্টার ৷ বুধবার কাঠমাণ্ডুর উত্তর-পশ্চিমে পাহাড়ে একটি হেলিকপ্টার ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে ৷ ঘটনায় কমপক্ষে 5 জনের মৃত্যু হয়েছে বলে খবর ৷ স্থানীয় সূত্রে খবর, নুওয়াকোটের শিবপুরী গ্রামীণ পুরসভার ৭ নং ওয়ার্ডের দুর্ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচটি মৃতদেহ উদ্ধার করেছে ৷ মাইরেপাবলিকা সংবাদপত্রের খবর অনুযায়ী, এয়ার ডাইনেস্টি হেলিকপ্টার, […]

আরও পড়ুন

বাংলাদেশ থেকে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে দেশে ফিরলেন ২০৫ ভারতীয়

বাংলাদেশ থেকে ভারতে ফিরলেন ২০৫ জন ভারতীয়। এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানে বুধবার সকালে ঢাকা থেকে দিল্লি ফিরেছেন তাঁরা। যাত্রী তালিকায় রয়েছে ছয় শিশুও। বিমান সংস্থার এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মধ্যরাত পেরিয়ে ঢাকায় পৌঁছয় বিমানটি। সেখান থেকে ভারতীয়দের নিয়ে দিল্লি ফেরে সেটি। সূত্রের খবর, বুধবার থেকে দিল্লি-ঢাকা রুটে ফের বিমান পরিষেবা চালু করছে এয়ার ইন্ডিয়া। […]

আরও পড়ুন
error: Content is protected !!